করোনার কারণে সংসদের শীতকালীন অধিবেশন হচ্ছে না, জানুয়ারিতে একেবারে বাজেট

কোভিড পরিস্থিতির কারণে সংসদের শীতকালীন অধিবেশন হবে না বলে জানিয়ে দিলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর একটি চিঠির জবাবে যোশী জানিয়েছেন, কোভিড সতর্কতার জন্যই এবার শীতকালীন অধিবেশন হবে না। জানুয়ারিতে একেবারে বাজেট অধিবেশন বসবে। অধীরবাবু চিঠি দিয়ে দাবি করেছিলেন, কৃষি আইন নিয়ে সংসদে আলোচনা হোক।Read More →

তিব্বতে সমরসজ্জা বাড়িয়েই চলেছে চিন, পরোয়া নেই, তৈরি ভারতও: বিপিন রাওয়াত

লাদাখ সীমান্তে সমঝোতা করতে রাজি হলেও তিব্বতে সেনা বাড়িয়েই চলেছে চিন। একের পর এক সামরিক কাঠামো তৈরি হচ্ছে। লাদাখের পাহাড়ি এলাকা দখলে নেওয়ার জন্য ঘুরপথে তৈরি হচ্ছে চিন, এমনটাই জানালেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তাঁর বক্তব্য, চিন যতই কৌশল করুক না কেন ভারত যে কোনও পরিস্থিতির জন্যই তৈরি।Read More →

শুধু কলকাতায় করোনায় একদিনে ১৬ জনের মৃত্যু, চিন্তা বাড়াচ্ছে আরও কয়েকটি জেলা

কলকাতায় করোনায় একদিনে ১৬ জনের মৃত্যু হয়েছে৷ দ্বিতীয় স্থানে হুগলি ও উত্তর ২৪ পরগণা৷ সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,কলকাতায় অ্যাক্টিভ আক্রান্ত (চিকিৎসাধীন) ৫,১৫৭ জন৷ আর উত্তর ২৪ পরগণায় ৪,২৬৯ জন৷ এই দুই জেলায় মোট চিকিৎসাধীন ৯,৪২৬ জন৷ বাকি ২১ জেলার ১১,৯৫৮ জন৷ তারফলে এই মূহুর্তে বাংলায় মোটRead More →

BREAKING: শেষ ৫ মাসে সর্বনিম্ন করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ২২,০৬৫ জন

দেশে ফের কিছুটা নিম্নমুখী করোনা সংক্রমণ। একদিনের পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ মাসের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ দেখল দেশ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ২২ হাজার ৬৫ জন। এই সময়ের মধ্যে অবশ্য মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৯৯Read More →

রাজস্থানের পর গোয়ার পঞ্চায়েত ভোটে বিরাট জয় বিজেপির

রাজস্থানের (Rajasthan) পর গোয়ার পঞ্চায়েত ভোটেও গেরুয়া ঝড় অব্যাহত। গোয়া জেলা পরিষদের নির্বাচনে বিজেপির (BJP) বিরুদ্ধে কার্যত ধরাশায়ী হতে হল কংগ্রেসকে। গোয়ার ৪৯টি জেলা পরিষদের আসনের মধ্যে বিজেপি জিতেছে ৩২টি। কংগ্রেসের দখলে গিয়েছে মাত্র চারটি আসন। নির্দলরা জিতেছে সাতটি আসন। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির দখলে গিয়েছে ৩টি আসন। একটি করে আসনRead More →

একমত সমস্ত রাজনৈতিক দল, এবার বসছে না শীতকালীন অধিবেশন

ভারতে করোনাভাইরাসের প্রকোপ এখনও থামেনি। মৃত্যুর পাশাপাশি দৈনিক সংক্রমণও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মঙ্গলবারই ভারতে ৯৯-লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে করোনা-সংক্রমণ। করোনা-প্রকোপে তাই এবার বসছে না সংসদের শীতকালীন অধিবেশন। এ বিষয়ে একমত সমস্ত রাজনৈতিক দলও। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি জানিয়েছেন, সব দলই এ বারের শীতকালীন অধিবেশন বাতিল করার বিষয়ে একমতRead More →

শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে, দু’ চার দিনেই বিজেপি-তে যোগদান, বড় দাবি মুকুলের

দু’ চারদিনের মধ্যেই বিজেপি-তে যোগদান করবেন শুভেন্দু অধিকারী৷ এমনই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়৷ রাখঢাক না করেই মুকুল রায় জানিয়ে দিয়েছেন, ‘আমাদের সঙ্গে শুভেন্দুর কথা হয়েছে৷ দু’-চারদিনের মধ্যেই শুভেন্দু বিজেপি-তে যোগদান করবে৷’ শুভেন্দুর বিজেপি-তে যোগদান নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে৷ কিন্তু নন্দীগ্রামের বিধায়ক নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্টRead More →

চাঞ্চল্যকর তথ্য, আকসাই চিনে হেলিপোর্ট তৈরির ছবি হাতে পেল ভারত

চাঞ্চল্যকর তথ্য হাতে পেল ভারত। এবার আকসাই চিনে হেলিপোর্ট বানানোর ছবি প্রকাশ্যে এল। সাম্প্রতিক উপগ্রহ চিত্র জানাচ্ছে আকসাই চিনে নয়া নির্মাণ কাজ শুরু করেছে বেজিং। চিনা সেনার সুবিধার্থেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। পূর্ব লাদাখে সীমান্ত জুড়ো একাধিক নির্মাণ করে চলেছে চিনা সেনা। এবার জিনজিয়াংয়ে অর্থাৎ পূর্ব তুর্কেস্তান ও তিব্বতেRead More →

আত্মহত্যায় প্ররোচনা! অভিনেত্রী চিত্রার স্বামী হেমন্ত গ্রেফতার

চলতি মাসের ৯ তারিখ চেন্নাইয়ের উপকণ্ঠে একটি হোটেল থেকে উদ্ধার হয়েছিল জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী ভি জে চিত্রার দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছিল, অভিনেত্রী সম্ভবত আত্মহত্যা করেছেন। আরও জানা যায়, স্বামী হেমন্ত রাওয়ের উপস্থিতিতেই চেন্নাইয়ের উপকণ্ঠে নাজরেথপেট্টাই এলাকার হোটেলে আত্মহত্যা করেন অভিনেত্রী ভি জে চিত্রা! চিত্রার আত্মহত্যার ঘটনায় তাঁর স্বামীRead More →

সুস্থতা বেড়ে ৯৫.১২ শতাংশ, ভারতে ১৫.৫৫ কোটি করোনা-টেস্ট

ভারতে আরও কিছুটা বাড়ল করোনা-টেস্ট। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে ১৫.৪৫ কোটির বেশি করোনা-পরীক্ষা করা হয়েছে। ভারতে সুস্থতার হার বেড়ে ৯৫.১২ শতাংশে পৌঁছে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে ৯.৯৩-লক্ষের বেশি করোনা-স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৪ ডিসেম্বর (সোমবার সারা দিনে) ভারতে ৯,৯৩,৬৬৫টি করোনা-স্যাম্পেল টেস্টRead More →