ডিসেম্বরের ২৩ তারিখ থেকে শুরু দক্ষিণেশ্বর মেট্রোর ট্রায়াল

অবশেষে একটা তারিখ মিলল। নানা টালবাহানার পর দক্ষিণেশ্বর রুটে মেট্রোর ট্রায়াল শুরু হতে চলেছে। পরের বুধবার অর্থাৎ ২৩শে ডিসেম্বর এই ট্রায়াল রান হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার মেট্রো রেলের এক আধিকারিক জানান, প্রস্তুতি প্রায় শেষ। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর ট্রায়াল চলবে। ২৩শে ডিসেম্বর থেকে এই ট্রায়াল শুরু হওয়ার কথা।Read More →

অনুপ্রবেশের ছক বানচাল, পঞ্জাবে ভারত-পাক সীমান্তে নিকেশ দু’জন জঙ্গি

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ফের ভেস্তে দিল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোররাতে পঞ্জাবে, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত (আত্তারি সীমান্ত) বরাবর বিএসএফ-এর গুলিতে নিকেশ হয়েছে দু’জন সন্দেহভাজন জঙ্গি। নিহত জঙ্গিদের দেহের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র।বিএসএফ সূত্রের খবর, ঘন কুয়াশার মধ্যেই বৃহস্পতিবার ভোররাতে আত্তারি সীমান্ত বরাবর সন্দেহজনকRead More →

আগামী ৪৮ ঘন্টা দিল্লি-সহ ৬টি রাজ্য ঠাণ্ডায় কাঁপবে, জারি সতর্কতা

আগামী দু’দিন, ৪৮ ঘন্টা প্রবল ঠাণ্ডায় কাঁপতে চলেছে রাজধানী দিল্লি-সহ দেশের ৬টি রাজ্য। বাকি পাঁচটি রাজ্য হল-পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং পশ্চিম উত্তর প্রদেশ। একইসঙ্গে বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। বৃহস্পতিবার সকালে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, রাজস্থান, দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশে শৈত্যপ্রবাহ বইবে। ফলে জাঁকিয়েRead More →

রজনীর সঙ্গে জোট নিয়ে কথা বলার সঠিক সময় হয়নি : কমল হাসান

জানুয়ারি মাসেই আসতে চলেছে তামিল সুপারস্টার রজনীকান্তের নতুন রাজনৈতিক দল। আর কিছু দিনের মধ্যেই নিজের দলের সম্পর্কে বিস্তারিত ঘোষণা করবেন রজনীকান্ত। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে, রজনীর জলের সঙ্গে জোট করতে পারে কমল হাসানের দল মাক্কাল নিধি মাইয়াম। যদিও বুধবার কমল হাসান জানিয়ে দিলেন, এখন সঠিক সময় নয়। এ প্রসঙ্গে বুধবারRead More →

কোচি পৌরনিগমে বড়ো ভোট বদল! মাত্র ১ টি ভোটে কংগ্রেসের মেয়র প্রার্থীকে হারিয়ে দিলেন বিজেপি প্রার্থী

কেরলে স্থানীয় নির্বাচনের যে ফলাফল সামনে আসছে তা বেশ আকর্ষণীয়। বিশেষ করে কোচি পৌর করপোরেশনের ফলাফল সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। আসলে এখানে কংগ্রেসের মেয়র প্রার্থী এন ভেনুগোপাল হেরে গেছেন। অন্যদিকে বিজেপির টি পদ্মকুমারী জয়লাভ করেছেন। যদিও প্রথমদিকে এন ভেনুগোপাল এগিয়ে ছিলেন। তবে শেষমেষ টি পদ্মকুমারী জয়লাভ করেন। এখানে লক্ষণীয় বিষয়Read More →

মুসলিম ভোটার তৃনমূলের জায়গির নয়, মমতাকে পাল্টা মিম প্রধানের

নাম না করে মিম এর বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগাসাজশের অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী। বুধবার তার অভিযোগের জবাব দিতে গিয়ে এম আই এম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন মুসলিমরা তৃণমূলের জায়গীর নয়। আর তাঁকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। জলপাইগুড়িতে এমআইএমের নাম না করেই মমতা অভিযোগ করেছিলেন, হায়দ্রাবাদের দলটি আসলে বিজেপিরRead More →

দলকে ভাঙতে দেখে চিৎকার চেঁচামেচি করছেন মমতা, বললেন দিলীপ ঘোষ

দলকে ভাঙতে দেখে চেঁচামেচি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কখনই দল ভাঙানোর রাজনীতি করে না বলে দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বুধবার বিধানসভার বাইরে তিনি বলেন, দল ভাঙানোর রাজনীতি রাজ্যে তৃণমূল শুরু করেছে। আর এখন নিজের দল ভাঙতে দেখে তৃণমূল সুপ্রিমো নৈতিকতার পাঠ শেখাচ্ছে বিজেপিকে? এতদিন তৃণমূল বিজেপি সহRead More →

বিধায়ক পদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর

বিধানসভায় এসে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার বিকেল চারটেয় বিধানসভায় পৌঁছান রাজ্যের প্রাক্তন পরিবহন,সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ( Assembly Speaker Biman Banerjee) অনুপস্থিতিতে তিনি বিধানসভার সচিব অভিজিৎ সোমের হাতে ইস্তফাপত্র তুলে দেন। তাঁতে অবিলম্বে তাঁর ইস্তফাপত্র গ্রহণের আর্জি জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।Read More →

চিনিতে রফতানিতে ভর্তুকি দেবে মোদী সরকার, চাষিদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা

একদিকে দেশ যখন কৃষক আন্দোলন ঘিরে উত্তাল। সে সময় বুধবার বড় সিদ্ধান্ত নিল মোদীর মন্ত্রিসভা। ৬০ লক্ষ টন চিনি রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর থেকে আয় হওয়া টাকা ও ভর্তুকি সরাসরি ৫ কোটি কৃষকের অ্যাকাউন্টে জমা হবে বলে জানানো হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়কর, রবি শঙ্করRead More →

তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন শুভেন্দু! কি লিখলেন ইস্তফাপত্রে

 তৃণমূলের সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্ক ছিন্ন করলেন শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন আগেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শুভেন্দু। এরপর থেকেই জল্পনা তৈরি হয় যে, নন্দীগ্রামের বিধায়ক থেকেও ইস্তফা দেবেন হয়তো শুভেন্দু অধিকারী। কিন্তু ঠিক কবে তা নিয়ে ছিল হাজারো প্রশ্ন। কিন্তু আজ বুধবার সকাল থেকেই জানা যায় যে, আজই হয়তো বিধায়ক পদRead More →