হেস্টিংসে বিজেপি অফিসের সামনে ধুন্ধুমার! দলত্যাগী সাংসদের গাড়ি আটকানোর চেষ্টা, হাতাহাতি

কলকাতার হেস্টিংসে বিজেপি অফিসের সামনে ধুন্ধুমার৷ সদ্য বিজেপি-তে যোগ দেওয়া পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা৷ পাল্টা বিজেপি কর্মীরা সাংসদের গাড়ি বের করে আনার চেষ্টা করেন৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেই দু’ পক্ষের মধ্যে পুলিশের সামনেই হাতাহাতি শুরু হয়৷ এ দিনই হেস্টিংস-এ বিজেপি-তে যোগদানকারীRead More →

কীভাবে দেওয়া হবে করোনার ভ্যাকসিন, সোমবার থেকে চার রাজ্যে মহড়া

কীভাবে চলবে করোনার প্রতিষেধক দেওয়ার প্রক্রিয়া৷ সরবরাহ, মজুত করা থেকে টিকাদান- গোটা প্রক্রিয়া নিখুঁত করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ সেই লক্ষ্যেই আগামী সপ্তাহের শুরুতেই চার রাজ্যে টিকাকরণ পদ্ধতির মহড়া হতে চলেছে৷ দেশের চার প্রান্তের চারটি রাজ্যে আগামী ২৮ এবং ২৯ ডিসেম্বর এই মহড়া হতে চলেছে৷ এই চারটি রাজ্য হল অন্ধ্রপ্রদেশ, পঞ্জাব,Read More →

বিশ্বভারতীর আমন্ত্রণ নিয়েও কি সত্য গোপন করেছিলেন মুখ্যমন্ত্রী? প্রকাশ্যে এল সেই নিমন্ত্রণের চিঠি

রবীন্দ্রনাথের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তির অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয় নি বলে সম্প্রতি দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন যে তিনি আমন্ত্রণ পান নি। তাঁর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির সর্বভারতীয় সহ:সভাপতি মুকুল রায় বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একশটা কথা বললে নিরানব্বই টা মিথ্যে বলেন।শুক্রবার বিশ্বভারতীর প্যাডে মুখ্যমন্ত্রী কে লেখা একটিRead More →

কৃষকদের টাকা দিতে বাধ্য থাকবেন চুক্তিকারীরা : প্রধানমন্ত্রী

দেশ জুড়ে বাড়ছে কৃষি আন্দোলনের উত্তাপ। দিনে দিনে তীব্র আকার ধারন করছে কৃষি আইনের বিরোধিতায় কৃষকদের এই আন্দোলন। এই অবস্থায় কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারের কৃষিনীতির পক্ষে জোরালো সওয়াল করলেন। পাশাপাশি, বিজেপি সরকার কৃষিক্ষেত্রে উন্নয়নে কী কী পদক্ষেপ করেছে তাও তুলে ধরলেন।Read More →

ভারতে করোনার ‘সুপার স্প্রেডার’ জিনের খোঁজ মিলেছিল মার্চেই, নতুন খবর দিলেন সিএসআইআরের বিজ্ঞানী

ব্রিটেনে করোনার যে নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে ঠিক সে রকমই মিউট্যান্ট (জিনগতভাবে পরিবর্তিত) স্ট্রেন ভারতেও চিহ্নিত করা গিয়েছিল মার্চ মাসে। এমনটাই দাবি সিএসআইআরের ইনস্টিটিউট অব জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি (আইজিআইবি)-র ডিরেক্টর ও শীর্ষ বিজ্ঞানী অনুরাগ আগরওয়ালের। গবেষক বলছেন, ভারতে যে সময় করোনা মহামারী লাগামছাড়া হয়ে গিয়েছিল, তখনই এমন ধরনের সুপারRead More →

‘তৃণমূলের একটাই মুখ, সেটা এখন দুর্মুখ’: মমতাকে তীব্র কটাক্ষ দিলীপের

বিধানসভা নির্বাচনে ‘বিজেপির কোনও মুখ নেই’-এবার সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‌‘‌ওঁদের একটাই মুখ, সেটা এখন দুর্মুখ’‌। কিছুদিন ধরে বিজেপির মুখ কে, তা নিয়ে লাগাতার গেরুয়া শিবিরকে কটাক্ষ করে চলেছে শাসকদল। শুক্রবার সকালে তারই জবাব দিলেন দিলীপ ঘোষ। বললেন, “বিজেপির ১০০Read More →

দিদির রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি, অভিযোগে প্রতিবাদে এবিভিপি

শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক দুর্নীতি, শিক্ষাব্যবস্থায় তোষণ, রাজ্যজুড়ে অগণতান্ত্রিক অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রবিবার গ্রামীণ হাওড়ার ফুলেশ্বর স্টেশন থেকে উলুবেড়িয়া লকগেট অব্ধি একটি মিছিলের আয়োজন করে উলুবেড়িয়া নগর এবিভিপি ইউনিট। মিছিলে পা মেলান জনা পঞ্চাশেক এবিভিপি সমর্থকরা। মিছিলের শেষে লকগেট চত্বরে একটি পথসভার আয়োজন করাRead More →

বিধানসভার স্ট্র্যাটেজি! কৈলাশ-শুভেন্দুর নেতৃত্বে বৈঠক

কিছুদিন আগেই বিজেপিতে এসেছেন শুভেন্দু অধিকারী। এবার তাঁকে দল কীভাবে ব্যবহার করবে সেটাই দেখার। কৈলাশ বিজয়বর্গীর সঙ্গে বসে স্ট্র্যাটেজি ঠিক করতে বৈঠক শুরু করলেন শুভেন্দু। শনিবার বিজেোইর দফতরে হবে সেই বৈঠক। বৈঠক হওয়ার কথা ছিল আগেই। শনিবার সেইমত বিজেপির হেস্টিংসের অফিসে বৈঠক শুরু হবে। বিজেপির ৪৩ জন নেতা থাকবেন সেইRead More →

ভারতে মোট সুস্থতা ৯৭.৪০-লক্ষের বেশি, দৈনিক মৃত্যু কমে ২৫১

ভারতে বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। সুস্থতার হার বাড়তে বাড়তে ৯৫.৭৮ শতাংশে পৌঁছে গিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৯৭ লক্ষ ৪০ হাজার ১০৮ জন। বিগত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে, যা ২৩ হাজারের নীচে রয়েছে। বাড়তে বাড়তেRead More →

সক্রিয় রোগী কমে ২.৭৭ শতাংশ, ভারতে ১৬.৭১-কোটি করোনা-টেস্ট

ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা আরও খানিকটা কমল। একইসঙ্গে ভারতে ১৬.৭১-কোটির উর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ভারতে সুস্থতার হার বেড়ে ৯৫.৭৮ শতাংশে পৌঁছে গিয়েছে। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৬,৭১,৫৯,২৮৯-এ পৌঁছে গেল। বিগত ২৪ ঘন্টায় ভারতে ৮.৫৩-লক্ষ করোনা-স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৫ ডিসেম্বরRead More →