west bengal assembly election 2021 LIVE UPDATE: নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছেন অমিত শাহ

প্রথম ক্যাবিনেট বৈঠকে আয়ুষ্মান ও সিএএ: অমিত শাহ রাজ্যের সব চাকরির জন্য কমন এলিজিবিলিটি টেস্ট: অমিত শাহ রাজ্যে অটো, গয়না শিল্পের জন্য পার্ক: অমিত শাহ ক্ষুদ্র এবং কুটির শিল্পের জন্য বিদ্যুৎ ছাড়: অমিত শাহ পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি হবে: অমিত শাহ রাজ্যের সর্বত্র অন্নপূর্ণ ক্যান্টিনে ৫ টাকায় খাবার মিলবে: অমিত শাহRead More →

৫ বছরেই পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী মুক্ত করবে বিজেপি : অমিত শাহ

 বিজেপি-কে ভোট দিন, ৫ বছরেই সোনার বাংলা গড়ে দেব আমরা। ৫ বছরের মধ্যেই পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত করবে বিজেপি। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার জনসভায় এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “বিজেপি কর্মীদের যারা খুন করেছে, ক্ষমতায় এলে পাতাল থেকে তাদেরRead More →

পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন আনবে বিজেপি : প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন আনবে বিজেপি। পশ্চিমবঙ্গে দুর্নীতির খেলা আর চলবে না! চলবে না সিন্ডিকেট ও কাটমানির খেলা! রবিবার বাঁকুড়ার জনসভা থেকে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিকেলে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে তিলাবেদিয়ার মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমি হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে থাকার সময় রোড শো দেখতে পেলাম। এত মানুষRead More →

মমতার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ অমিত শাহর, এই প্রথম এতটা চড়া সমালোচনা বিজেপির

রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে তিনি সততা ও স্বচ্ছতা বজায় রেখে চলেন—এমন দাবিই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরের রাজনৈতিক পুঁজি। শনিবার সেই ধারণায় আঘাত করতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোঝাতে চেয়েছিলেন, তৃণমূল জমানায় দুর্নীতি প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় পরিণত হয়েছে। রবিবার আর কোনও আগল রাখলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এগরার সভা থেকেRead More →

নন্দীগ্রামে শুভেন্দু জিতবেই, পূর্ব মেদিনীপুরে সাফ হয়ে যাবে তৃণমূল: শিশির

জল্পনা সত্যি করে বিজেপি-তে যোগ দিলেন কাঁথির তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। রবিবার পূর্ব মেদিনীপুরের এগরায় অমিত শাহের সভায় পদ্মফুলের ঝাণ্ডা হাতে তুলে নেন তিনি। বিজেপি-তে যোগ দেওয়ার পর শিশির বলেন,‘‘ নন্দীগ্রামে শুভেন্দু জিতবেই। পূর্ব মেদিনীপুরে সাফ হয়ে যাবে তৃণমূল।’’ কয়েকদিন আগেই ছেলে শুভেন্দুর উপর আক্রমণ প্রতিহতRead More →

দলতন্ত্রের অভাবে তৃণমূল ত্যাগ, পদ্মে মঞ্চে সেই অধিকারী’তন্ত্রের’ই বরাই শিশিরের

পরিবারতন্ত্রের অভিযোগ তুলে বিজেপির মঞ্চে গিয়ে সেই নিজেদের পরিবারতন্ত্রকেই স্পষ্ট করলেন শিশির অধিকারী। এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। পরিবারতন্ত্র প্রকট হয়েছে তৃণমূলে। তাই তাঁরা দলত্যাগ করেছেন। এমনটাই অভিযোগ উঠে আসে শান্তিকুঞ্জের বাড়ি থেকে। এ বাড়ি বাংলার রাজনীতির এক বিশাল অঙ্গ। কারণ সেই বাড়ির প্রধান শিশির অধিকারী। তারপর তাঁর পরবর্তী প্রজন্ম। যাদেরRead More →

মেদিনীপুরের ইজ্জত বাঁচাতে অমিত শাহর সভায় শিশির অধিকারী

আজ পূর্ব মেদিনীপুরের এগরা এবং মেচেদায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জোড়া সভা। বঙ্গে ভোট প্রচারে আসা এগরার সভায় রাজ্য রাজনীতি তোলপাড় করা ঘটনা ঘটতে চলেছে রবিবার। কারণ অমিতের শাহি সভায় থাকবেন শিশির অধিকারী, তিনি বর্তমানে কাঁথির তৃণমূল সাংসদ। ইতিমধ্যেই তিনি কাঁথির শান্তিকুঞ্জ থেকে এগরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাঁর আগেই বর্ষীয়ানRead More →

লাইভ হাইলাইটস: ‘ভাইপোর কাটমানি যায় মমতার কাছে’ এগরায় অমিত শাহ

প্রথম দফার ভোটের আগে পূর্ব মেদিনীপুরের এগরায় সভা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তৃতার লাইভ হাইলাইটস- ৩৪ বছর ধরে বামেরা শাসন করেছে। তার পর ১০ বছর তৃণমূল শাসন করেছে। পরিবর্তন হয়েছে কি বাংলার? আপনারাই বলুন। বাংলায় অবৈধ অনুপ্রবেশ বন্ধ হয়েছে কি! মমতা বন্দ্যোপাধ্যায় কি বন্ধ করতে পেরেছেন? বাংলায়Read More →

রবিতে বঙ্গসফরে বিজেপির দুই জোড়া ফলা মোদি-অমিত

রবিবাসরীয় দিনে রাজ্যে ভোট প্রচারে বিজেপির দুই হেভিওয়েট। একই দিনে রাজ্যে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। আগামী ২৭ মার্চ পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু। তার ঠিক আগে শেষ রবিবারে চলছে জোরকদমে প্রচার কাজ। শনিবার খড়্গপুরে সভা ছিল মোদির। এরপর আজ বাঁকুড়ায় আসছেন তিনি, যদিও এর আগে পুরুলিয়ায় সভা করেছেন। চলছে একের পরRead More →

মমতার সভা ছেড়ে লোক বেরিয়ে যাচ্ছে, তৃণমূলের পাল্টা প্রচারে বিজেপি

বাংলায় ভোটে সেই লড়াই ক্রমশই জমজমাট হচ্ছে। গত সপ্তাহে ঝাড়গ্রামে অমিত শাহর একটি সভা বাতিল হয়েছিল। পরদিন পশ্চিমাঞ্চলে বিজেপি সভাপতি জেপি নাড্ডার রোড শো-তে তেমন জমাটি ভিড় নজরে পড়েনি। সেই সব ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে তৃণমূল বলছিল, বিজেপির সভাতে লোকই হচ্ছে না। মানুষ তাদের গ্রহণ করতেই নারাজ। তারই মোকাবিলায় রবিবাসরীয়Read More →