করোনার সংক্রমণ বাড়ছে,আন্তর্জাতিক বিমান বাতিল করার সিদ্ধান্ত ডিজিসিএ-র

করোনার সংক্রমণ ক্রমেই ভারতে বেড়ে চলেছে এমত অবস্থায় এবার আন্তর্জাতিক বিমান বাতিল করার সিদ্ধান্ত নিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক  উড়ান বাতিল করা হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে কার্গো বিমান এর ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয় বলেও সংস্থার পক্ষ থেকেRead More →

রামগড়ে শুভেন্দুকে ঢুকতে বাধা, অবরোধ তৃণমূল কর্মীদের

রামগড়ে গিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের বাধার মুখে পড়লেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলীরা৷ চলছে অবরোধ৷Read More →

বিজেপি রাসবিহারী, বেলগাছিয়া-সহ আরও ১৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল

আরও ১৩ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার সকালে এই তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। সেখানে দেখা যাচ্ছে গাইঘাটায় প্রার্থী করা হয়েছে মতুয়া ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুরকে। বাগদায় বিজেপি প্রার্থী করেছে তৃণমূল থেকে যাওয়া বিশ্বজিৎ দাসকে। তাছাড়া পাহাড়ের আসনেও প্রার্থীর নাম ঘোষণা হয়েছে এদিন। কালিম্পংয়ে বিজেপি প্রার্থী শুভা প্রধান, দার্জিলিংয়েRead More →

প্রচারে নিষেধাজ্ঞা জারি হতে পারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, বিতর্কিত ভিডিও জমা পড়ল কমিশনে

রাজনৈতিক মঞ্চ থেকে নিজেদের ভালো প্রমাণ করতে বিরোধীদের আক্রমণ শানানো নতুন নয়। তবে, বিরোধী দলকে আক্রমণ করতে গিয়ে অনেকেই অনেক সময় সীমা অতিক্রম করে ফেলেন। আর এই কারণে সেই নেতা/নেত্রীকে শাস্তিও ভোগ করতে হয়। এর আগে আমরা এরকম নিদর্শন অনেক পেয়েছি। এমনকি মুখ্যমন্ত্রীদেরও প্রচার অভিযানে গিয়ে কুকথা বলার জেরে শাস্তিRead More →

আরও ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি, বদল করা হল দুটি কেন্দ্রের প্রার্থীকে

রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য আরও ১৩ জনের নাম ঘোষণা করল বিজেপি। এছাড়াও চৌরঙ্গী এবং কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের প্রার্থীদেরও বদল করল বিজেপি। চৌরঙ্গীতে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রয়াত সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্রকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু নিজের নাম বিজেপির প্রার্থী তালিকায় দেখে ক্ষোভে ফেটে পড়েন সোমেন জায়া। শিখা মিত্র পরিস্কার জানিয়েRead More →

আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, নজরে সিন্ধু জলবন্টন চুক্তি

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর এই প্রথম মুখোমুখি বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার অর্থাৎ ২৩শে মার্চ বৈঠকে বসতে চলেছে দুই দেশ। আলোচ্য বিষয় সিন্ধু জলবন্টন চুক্তি। নয়াদিল্লিতে এই বৈঠক হবে। উল্লেখ্য কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর দুই দেশের সম্পর্কের শৈত্য আরও বেড়ে যায়। পরে কেন্দ্রRead More →

নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ

পশ্চিম বঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কতদূর, তা দেখতে মঙ্গলবার অর্থাৎ ২৩ তারিখে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কমিশনের উচ্চ পদস্থ আধিকারিকরা এদিন প্রস্তুতি খতিয়ে দেখবেন। ২৭শে মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন। সোমবার এই সম্পর্কে তথ্য দেয় রাজ্য নির্বাচন কমিশনের এক সূত্র। তিনি জানান নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ মঙ্গলবারRead More →

লোকসভায় পাশ বিমা বিল

কয়েকদিন আগে রাজ্যসভায় পাশ হয়েছিল বিমা সংশোধনী বিল, এবার তা পাশ হল লোকসভায়। বিরোধিতার মধ্য সোমবার লোকসভায় ধ্বনি ভোটের মাধ্য়মে পাশ হয়েছে এই বিল । বিমা ক্ষেত্রে বিদেশি লগ্নির পরিমাণ ৪৯শতাংশ থেকে বাড়িয়ে ৭৪শতাংশ করতে এই বিলা আনা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বিলের স্বপক্ষে জানিয়েছেন, বিদেশি লগ্নির সীমাRead More →

ভারতে ২৩.৫৪-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ২.৯৬ শতাংশ

বাড়তে বাড়তে ভারতে ২৩.৫৪-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২২ মার্চ সারা দিনে ৯,৬৭,৪৫৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৩,৫৪,১৩,২৩৩-এ পৌঁছে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় নতুন করে ভারতে আক্রান্ত হয়েছেন ৪০,৭১৫ জন।ভারতেRead More →

করোনা-সংক্রমণ ৪১-হাজার ছুঁইছুঁই, ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু ১৯৯ জনের

ভারতে খানিকটা কমল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০,৭১৫ জন। ২৪ ঘন্টায় সমগ্র দেশে মৃত্যুর সংখ্যা ১৯৯। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বাড়তে বাড়তে ৩.৪৫-লক্ষের (২.৯৬) গণ্ডি ছাড়িয়ে গেল। সোমবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৭১৫ জন, এই সময়েRead More →