দিল্লিতে করোনার শৃঙ্খল ভাঙতে জারি সপ্তাহ শেষের কার্ফু, জানালেন কেজরীবাল

করোনা সংক্রমণ অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পাওয়ার কারণে সপ্তাহ শেষের দিনগুলিতে লকডাউন ঘোষণা করল দিল্লির সরকার। তবে অত্যাবশ্যকীয় কাজকর্ম চলবে। যাঁদের বিয়ের অনুষ্ঠান ঠিক করা আছে, সেটিও আয়োজন করা যাবে, তবে লাগবে কার্ফু পাস। বন্ধ থাকবে শপিং মল, জিম, প্রেক্ষাগৃহ। রেস্তরাঁগুলিও বন্ধ রাখা হবে। তবে চলবে হোম ডেলিভারি। বাজারও চলবে, তবেRead More →

কবরে স্থান অকুলান, করোনায় মৃতদের দাহ করার ‘নিদান’ আমদাবাদের বিশপের

শুধু হাসপাতাল নয়, দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য জায়গা কমছে অন্ত্যেষ্টিস্থলেও। এই পরিস্থিতিতে করোনাভাইরাস সংক্রমণে মৃতদের সৎকারের জন্য ধর্মীয় আচারের গণ্ডি পেরনোর জন্য খ্রিস্টান জনগোষ্ঠীর কাছেআবেদন জানিয়েছিল গুজরাতের আমদাবাদ প্রশাসন। শহরের ক্যাথলিক বিশপ তা সমর্থন করেছেন। কবর দেওয়ার পরিবর্তে করোনায় মৃতদের দেহ দাহ করার প্রস্তাব দিয়েছেন তিনি নিজেই।আমদাবাদের ক্যাথলিক বিশপRead More →

সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা বাতিল, দ্বাদশের পরীক্ষা স্থগিত করল কেন্দ্র

মুখে হাসি ফুটল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের। দেশজুড়ে করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা বাতিল করল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি পিছিয়ে দেওয়া হয়েছে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষাও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, “দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পরে নেওয়া হবে, ১ জুন সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনাRead More →

“হয় বেড দিন, নয় মেরে ফেলুন”, কাতর আর্জি করোনা আক্রান্তের ছেলের

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। হাসপাতালে বেড নিয়ে সংকট দেখা দিতে শুরু করেছে। অনেকেই হাসপাতালে ভর্তি হতে পারছেন না। এই পরিস্থিতিতে এক ব্যক্তি বহু চেষ্টা করেও তাঁর করোনা আক্রান্ত বাবার জন্য কোনও বেডের সংস্থান করতে পারলেন না। শেষমেশ তিনি নিরুপায় হয়ে সরাসরি বলে বসলেন, “হয় ওনাকে হাসপাতালে বেডRead More →

করোনার অদৃশ্য ঘাতকরা সর্বত্র, স্তব্ধ বাংলাদেশে নীরবে ‘শুভ নববর্ষ’

সকালে যখন সূর্যের প্রথম আলো রাঙামাটির কাপ্তাই হ্রদের জল ছুঁয়ে, চট্টগ্রামে বঙ্গোপসাগরের তীর ধরে মহানগরী ঢাকার উপর দিয়ে সুন্দরবনের উপর ছড়িয়ে গেল- তখনই বুধবার উল্টে গেল দিনপঞ্জির পাতা। শুরু হয়েছে ১৪২৮ বঙ্গাব্দ। ঘরবন্দি থেকে বিশ্ববাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশবাসী। রাত থাকতেই জনকোলাহল পূর্ণ নগরী থেকে জীবনের প্রবল ঝুঁকি নিয়েRead More →

করোনাকে প্রতিহত করতে ভারতে ৫০ মিলিয়ন স্পুটনিক- ভি সরবরাহ করবে রাশিয়া

করোনার সংক্রমণে লাগাম টানতে এবার রাশিয়া থেকে ভারতে আসছে প্রায় ৫০ মিলিয়ন রাশিয়ান করোনার ভ্যাকসিন স্পুটনিক-ভি। করোনাকে প্রতিহত করতে এবং আরও ভালোভাবে দ্রুত টিকাকরণ চালিয়ে যেতে স্পুটনিক- ভি এর ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল। সোমবার এই ছাড়পত্র দেওয়া হয়েছে। জানা গিয়েছে, চলতি গ্রীষ্মের মধ্যেই ভারতে চলে আসবে প্রায় ৫০Read More →

সংক্রমণের চেন ভাঙতে জারি হচ্ছে জনতা কার্ফু, যে সমস্ত পরিষেবাগুলি থাকছে খোলা

নিউ নর্মালেও তাণ্ডব চালাচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ। মারণ ব্যাধির থাবায় বিপর্যস্ত গোটা দেশ। দেশের মধ্যে সংক্রমণের শিখরে মহারাষ্ট্র। অতীতের সব রেকর্ড ভেঙ্গে প্রতিদিনই এই রাজ্যে হু-হু করে বাড়ছে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। পাল্লা দিয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে মৃতের সংখ্যাও। এই অবস্থায় সারা দেশের পাশাপাশি করোনা সংক্রমণের বিস্তারে লাগাম টানতে তৎপরRead More →

সেঞ্চুরি হাঁকাচ্ছে সংক্রমণ, রাজ্যপালদের সঙ্গে বৈঠকে বসবেন মোদী

ক্রমশ উদ্বেগ বাড়িয়ে জাঁকিয়ে বসছে করোনা সংক্রমণ। আক্রান্ত্রের সংখ্যা দেড় লক্ষ টপকেছে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে আসরে নেমে পড়েছে বিভিন্ন রাজ্যগুলি। শুরু হয়ে গিয়েছে দফায় দফায় লকডাউন, নাইট কার্ফু। যার ফলে দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে সরকারের। করোনার দাপট রুখতে বুধবার ফের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, আমলা, সরকারি উচ্চপদস্থRead More →

“বাংলায় বিজেপি এলে বাংলার উন্নয়ন হবে”, নদিয়ায় বললেন রাজনাথ সিং

বাংলায় বিজেপি সরকার গঠন হলে হিংসার রাজনীতি বন্ধ হয়ে যাবে, বাংলায় উন্নয়ন হবে। এদিন করিমপুরের বালিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রচারের সময় বক্তব্য রাখতে গিয়ে একথাই বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙ্গে গেছে। গুন্ডা রাজ চলছে, বৃথা দিদির সরকার রাজ্যের মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। হিংসারRead More →

পঞ্চম দফায় আরও সতর্ক কমিশন, মোতায়েন ৮৫৩ কোম্পানি বাহিনী

আগামী ১৭ এপ্রিল শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোট। চতুর্থ দফায় পাঁচজনের মৃত্যু হয়েছিল কোচবিহারের শীতলকুচিতে। এরমধ্যে চারজনের মৃত্যু হয় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে। ফলে পরবর্তী দফার নির্বাচনে অনেক বেশি সতর্ক কমিশন। পঞ্চম দফায় মোট ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এই দফায় মোট ৪৫ আসনে ভোটগ্রহন হবে। উত্তর ২৪ পরগনা,Read More →