ওয়েনাড়ে মৃতের সংখ্যা ১৪০ ছাড়াল, বুধে বন্ধ স্কুল-কলেজ, ভারী বৃষ্টি বাধা হতে পারে উদ্ধারকাজে

একই দিনে মাত্র চার ঘণ্টায় পর পর তিন বার ধস। কেরলের ওয়েনাড়ের চেনা পাহাড়ি এলাকার ছবি নিমেষে পাল্টে যায়। এখন শুধু পাহাড়ি এলাকা কাদামাটি ঢাকা বধ্যভূমি। মঙ্গলবার সকাল থেকে সেই এলাকায় চলছে উদ্ধারকাজ। বাড়িঘর, দোকানের নীচে চাপা পড়ে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। নামানো হয়েছে সেনা। কিন্তুRead More →

East Midnapore: পরিবারে অশান্তি? শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী-সহ ৬ জনকে কুপিয়ে খুনের চেষ্টা জামাইয়ের!

পরিবারে অশান্তি? শ্বশুরবাড়িতে দিয়ে স্ত্রী, শাশুড়ি-সহ ৬ জনকে কুপিয়ে খুনের চেষ্টা করল জামাই! অভিযুক্তকে গাছে বেঁধে মারধর করলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম শেখ বাপন। বাড়ি,  পূর্ব মেদিনীপুরেরই ভগবানপুরে। ২০০৭ সালে বিয়ে হয়। স্ত্রী আসমা বিবি বাপের বাড়ি নন্দকুমার থানার কুমোরআড়া গ্রামে। ওই দম্পতির Read More →

Gas Clylinder Blast: সোনার দোকানে ভয়াবহ বিস্ফোরণ! গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ ২৫…

ভয়াবহ বিস্ফোরণ! গ্যাল সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ ২৫ জন। ২২ জনকে ভর্তি হাসপাতালে। তাঁদের মধ্যে ১০ জনের শারীরিক অবস্থা  গুরুতর বলে খবর। এবার উত্তর দিনাজপুরের করণদিঘি। স্থানীয় সূত্রে খবর, এদিন করণদিঘির খুদুরগাছির এলাকায় সোনার দোকানে একটি ছোট গ্যাসের সিলিন্ডার লিক হয়ে যায়। প্রায় সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় দোকানটিতে। এরপর কৌতুহলবশতRead More →

Rashid Khan: মাত্র ২৫ বছরেই ৬০০ উইকেট! ইতিহাস আফগান নক্ষত্রের, তালিকায় কি আর কেউ আছেন?

এক যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে, ক্রিকেটে আফগানিস্তানের উত্থান রূপকথার চেয়ে কোনও অংশে কম নয়। আফগানিস্তান আর কোনও ভাবেই ক্রিকেটের ‘ছোট’ দেশ নয়। গোলাগুলির আওয়াজ আর ভূমিকম্পে বারবার কেঁপে ওঠা দেশটার শাসন করে তালিবানিরা। আর সেই দেশেরই ক্রিকেটার রশিদ খান (Rashid Khan)। মাত্র ২৫ বছর বয়সেই পেয়ে গিয়েছেন গগনচুম্বী সাফল্য়। তাঁর স্পিনেরRead More →

রাইফেল অ্যাসোসিয়েশন থেকে বেতন পাননি মনুর কোচ, সংসার চালাতে দেশে ফিরে কাজ খুঁজতে হবে যশপাল রানাকে!

প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ের পর মনু ভাকের এখন তারকার সম্মান পাচ্ছেন। ২২ বছরের শুটারের নজরকাড়া সাফল্যের নেপথ্যে রয়েছে আর এক জনের অবদান। তিনি মনুর কোচ যশপাল রানা। ছাত্রীর সাফল্যের সুবাদে আবার আলোচনায় উঠে এসেছেন ভারতের প্রাক্তন শুটার। সেই রানাকেই দেশে ফিরে সংসার চালানোর জন্য চাকরি খুঁজতে হবে। খেলোয়াড়জীবনে দেশেরRead More →

‘ইউপিএ আমলে বাজেট বক্তৃতায় বাদ পড়েছিল ২৬ রাজ্য!’ লোকসভায় পাল্টা আঙুল তুললেন নির্মলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় সরকারের প্রথম বাজেটে বিরোধী শাসিত রাজ্যগুলির প্রতি কোনও বঞ্চনা করা হয়নি বলে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার লোকসভায় বাজেট বিতর্কের জবাবি বক্তৃতায় তাঁর অভিযোগ, বিরোধীরা ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। গত ২৩ জুলাই লোকসভায় বাজেট পেশ করেছিলেন নির্মলা। বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাওRead More →

ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে সাত্ত্বিক-চিরাগ, অলিম্পিক্সে শেষ আটে ভারতের হকি দলও

মঙ্গলবার অলিম্পিক্সে ভাল দিন গেল ভারতের। শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের ও সরবজ্যোৎ সিংহ। তার পরে ব্যাডমিন্টন ও হকিতেও পাওয়া গেল ভাল খবর। পর পর দু’ম্যাচ জিতে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারতের পুরুষদের হকি দলও।Read More →

Road block, ​​Debra, বেহাল রাস্তা মেরামতের দাবি, পথ অবরোধ করে বিক্ষোভ ডেবরার ভবানীপুর অঞ্চলের বাসিন্দাদের

 রাস্তার বেহাল অবস্থা দ্রুত মেরামতের দাবিতে সোমবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ডেবরা ব্লকের ১নং ভবানীপুর অঞ্চলের আকালপৌষ থেকে চকরাজপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। বার বার অভিযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও গ্রামের বাসিন্দা মিলে রাস্তা অবরোধ করে। ছাত্রছাত্রীদের দাবি, রাস্তা মেরামত করতেRead More →

Calcutta High Court:পুলিসের অত্যাচারেই বন্দির মৃত্যু? ৮ বছর পর তদন্তের নির্দেশ হাইকোর্টের!

 ৮ বছর পার। পুলিসের অত্যাচারেই বন্দির মৃত্যু? স্রেফ FIR দায়ের নয়,  ডিএসপি পদমর্যাদার অফিসারকে নিয়ে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ‘গুরুতর অভিযোগ এলে পুলিশ তার নিজের দায়িত্ব কখনই এড়িয়ে যেতে পারে না’। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সৌমিক দাস। বাড়ি, নোয়াপাড়ায়। পরিবারের দাবি, ২০১৬ সালের ১৮ মে ছেলেকেRead More →

টিকিয়াপাড়া স্টেশনে বিক্ষোভ, লাইনে বসে পড়েন যাত্রীরা! রেলের আশ্বাস পেয়ে তিন ঘণ্টা পর উঠল অবরোধ

দক্ষিণ-পূর্ব রেলে লোকাল ট্রেনের পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছিল বহু দিন ধরেই। সোমবার, সপ্তাহের প্রথম দিনে সেই ক্ষোভ বিস্ফোরিত হয়। হাওড়া ডিভিশনের টিকিয়াপাড়া স্টেশনে রেলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবরোধে বসেন নিত্যযাত্রীরা। তিন ঘণ্টা টানা অবরোধ চলে। শেষে দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকদের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পরেই সেই অবরোধ ওঠে।Read More →