এখন বিশ্বের সেরা বোলার কে? বেছে নিলেন ধোনি

ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সাধারণত তুলনা করেন না মহেন্দ্র সিংহ ধোনি। ভারসাম্য রক্ষা করে চলেন প্রাক্তন অধিনায়ক। কাউকে যেমন অতিরিক্ত প্রশংসা ভরিয়ে দেন না, তেমনই কারও সমালোচনাও করেন না। সেই ধোনির মুখে শোনা গেল তাঁর প্রিয় বোলারের নাম। একটি বিজ্ঞাপনের অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে কথা বলার সময় নিজের প্রিয় বোলারের নামRead More →

চার ঘণ্টা, চারটি ধস, চারটি গ্রাম নিশ্চিহ্ন! ওয়েনাড়ের মহাবিপর্যয়-রেখার মানচিত্র আনন্দবাজার অনলাইনে

কাদা আর বালির স্তূপে চাপা পড়ে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া বাড়িগুলিতে কেউ আটকে নেই তো? সেই কাদা আর বালির স্তূপ ঘেঁটে ঘেঁটে প্রাণের খোঁজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। সোমবারেও পাহাড়ের ঢালে ছিল সুদৃশ্য চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা এবং নুলপুঝা গ্রাম। কিন্তু মঙ্গলবার সকাল থেকে সেই দৃশ্য একেবারে বদলে গিয়েছে। কোথায় সবুজ বনানী, কোথায়Read More →

প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কেয়াড়, ৭১ বছর বয়সে মৃত্যু হল ক্যানসারে

প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেন গায়কোয়াড়।Read More →

আনন্দপুরের রেস্তরাঁয় হামলার ঘটনায় মূল অভিযুক্তকে ধরল পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে তিন

আনন্দপুরের রেস্তরাঁয় দুষ্কৃতীদের হামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল তিন জন। এর আগে মঙ্গলবার ঘটনার সঙ্গে যুক্ত আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমেই মূল অভিযুক্তের সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার রাতে আনন্দপুর এলাকার একটি রেস্তরাঁয় দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। রেস্তরাঁর ম্যানেজারRead More →

স্টেশন মাস্টারের গাফিলতিতেই হাওড়া-মুম্বই ট্রেনে দুর্ঘটনা? রেলের বিবৃতি ঘিরে জোর চর্চা

গত দুমাসে তিনবার রেল দুর্ঘটনা। বহু মানুষের প্রাণহানি। রেলের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে বারবার। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার লাইনচ্যুত হল হাওড়া-মুম্বই মেল। সেই দুর্ঘটনার নেপথ্যেও রয়েছে রেলের গাফিলতি, এমনটাই অনুমান বিশেষজ্ঞদের। উল্লেখ্য, চক্রধরপুরের কাছে হওয়া এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ দুর্ঘটনাটিRead More →

ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে সাত্ত্বিক-চিরাগ, অলিম্পিক্সে শেষ আটে ভারতের হকি দলও

মঙ্গলবার অলিম্পিক্সে ভাল দিন গেল ভারতের। শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের ও সরবজ্যোৎ সিংহ। তার পরে ব্যাডমিন্টন ও হকিতেও পাওয়া গেল ভাল খবর। পর পর দু’ম্যাচ জিতে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারতের পুরুষদের হকি দলও।Read More →

শিষ্য আলকারাজ়কে নিয়ে অলিম্পিক্সের ডাবলস কোয়ার্টার ফাইনালে গুরু নাদাল

প্যারিস অলিম্পিক্সের টেনিসে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল-কার্লোস আলকারাজ় জুটি। তাঁরা ৬-৪, ৬-৭ (২-৭), ১০-২ ব্যবধানে হারালেন নেদারল্যান্ডসের ট্যালন গ্রিকস্পুর-ওয়েসলি কুলফ জুটিকে। প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডের ম্যাচও সহজে জিততে পারলেন না নাদাল-আলকারাজ়। পেশাদার সার্কিটে কেউই ডাবলস খেলেন না। দুই সিঙ্গলস খেলোয়াড় অলিম্পিক্সে জুটি বেঁধেছেন। তাঁদের খেলায় স্বভাবতই ডাবলসেরRead More →

গোলান মালভূমিতে রকেট হামলার ‘মাস্টারমাইন্ড’ হিজ়বুল্লা নেতা নিহত, দাবি ইজ়য়াল সেনাবাহিনীর

ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার অন্যতম নেতা ফুয়াদ শুক্র নিহত! এমনই দাবি করল ইজ়য়ালের সেনাবাহিনী। মঙ্গলবার থেকে সিরিয়াকে কেন্দ্র করে লড়াই শুরু হয়েছিল ইজ়য়াল এবং হিজ়বুল্লার মধ্যে। হিজ়বুল্লা, তাদের অধিকৃত ‘সিরিয়ান গোলান মালভূমি’ (গোলান হাইটস) এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল বলে অভিযোগ। পাল্টা জবাব দেয় ইজ়য়ালের সেনাও। দু’পক্ষের লড়াইয়েই খতম ফুয়াদ,Read More →

প্যারিস অলিম্পিক্সে প্রথম সোনা বাইলসের, দলগত ইভেন্টে আমেরিকাকে জেতালেন জিমন্যাস্ট

প্রত্যাশা ছিল। সেটাই করে দেখালেন সিমোন বাইলস। সোনা দিয়ে প্যারিস অলিম্পিক্স শুরু করলেন তিনি। মঙ্গলবার রাতে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের দলগত ইভেন্টে দলকে জেতালেন আমেরিকার জিমন্যাস্ট। চারটি রোটেশনেই নেমেছিলেন বাইলস। তিনি শেষ করলেন তাঁর বিখ্যাত ফ্লোর ইভেন্ট দিয়ে। গোটা ইভেন্টে এক বারও দেখে মনে হয়নি চাপে আছে আমেরিকা। হাসতে হাসতে সোনা নিয়েRead More →

সুপার ওভারের ম্যাচে কামাল বোলার রিঙ্কু, সূর্যকুমারের! টি-টোয়েন্টি সিরিজ়ে শ্রীলঙ্কাকে চুনকাম ভারতের

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জয় নিশ্চিত হয়েছিল দ্বিতীয় ম্যাচেই। চরিথ আসালঙ্কার দলকে রুদ্ধশ্বাস তৃতীয় ম্যাচে সুপার ওভারে হারিয়ে দিলেন সূর্যকুমার যাদবেরা। প্রথম ব্যাট করে মঙ্গলবার ভারতীয় দল করে ৯ উইকেটে ১৩৭। জবাবে ৮ উইকেটে শ্রীলঙ্কাও করে ১৩৭ রান। টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সূর্যকুমার বল দেন ওয়াশিংটন সুন্দরকে। সুপারRead More →