বুধে নির্যাতিতা চিকিৎসকের স্মরণে আরজি করে বসছে ‘প্রতীকী মূর্তি’, আগেই জানান আন্দোলনকারীরা

স্বাস্থ্য ভবনের অদূরে অবস্থান-বিক্ষোভের সময়ই জুনিয়ার ডাক্তারেরা ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি মেনে এ বার তাঁরা আরজি কর মেডিক্যাল কলেজ চত্বরে নির্যাতিতা মহিলা চিকিৎসকের স্মরণে ‘প্রতীকী মূর্তি’ বসাতে চলেছেন। জুনিয়ার ডাক্তারদের তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ১১টায় হাসপাতাল চত্বরের প্ল্যাটিনাম জুবিলি হলের সামনের ফাঁকা জায়গাটিতে ওই ‘প্রতীকী মূর্তি’ বসানো হবে। ফাইবারেরRead More →

Bengal Weather: মহালয়াতে ঝেঁপে বৃষ্টি না রোদের প্রবল তেজ? বড় আপডেট আবহাওয়ার

 দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি। পুজোর সময় উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় কাল মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই। বিক্ষিপ্তভাবে কোনও জেলার দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মহালয়ার দিন ভারী বৃষ্টিরRead More →

মাত্র ৩৩ বছরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বিশ্বকাপজয়ীর, অবসর ফ্রান্সের গ্রিজম্যানের

টানা দু’বার বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। প্রথম বার জিতেছেন। পরের বার হেরেছেন। মাত্র ৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের আঁতোয়া গ্রিজম্যান। স্পেনের ঘরোয়া লিগে মাদ্রিদ ডার্বিতে খেলার পর সোমবার এক ভিডিয়ো বার্তায় এই ঘোষণা করেছেন তিনি। আধুনিক ফ্রান্সের ফুটবল দলের অন্যতম সফল তারকা তিনি। ভিডিয়ো বার্তায় জাতীয় দল, সমর্থকRead More →

পুজোয় মেট্রো চলবে ভোর পর্যন্ত, চতুর্থী থেকে ত্রয়োদশী, প্রথম এবং শেষ মেট্রো কখন, জানাল কলকাতা মেট্রো

পুজোর বাদ্যি বেজে গিয়েছে। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। সেই সঙ্গে রাত জেগে ঠাকুর দেখার পরিকল্পনাও ছকে ফেলেছেন অনেকেই। কিন্তু ঠাকুর দেখে বাড়ি ফিরবেন কী ভাবে, সেই চিন্তা রয়েছে অনেকের মনেই। সপ্তমী থেকে নবমীর, ভোর পর্যন্ত মিলবে মেট্রো। ষষ্ঠী এবং দশমীতে মেট্রো পাওয়া যাবে মাঝরাত পর্যন্ত। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, চতুর্থী থেকেইRead More →

জলাশয়ের পাড়ে দাঁড়িয়ে থাকা বালিকাকে ছোঁ মেরে তুলে নেওয়ার চেষ্টা! রক্ষা করল অজ্ঞাত নায়ক, ভাইরাল ভিডিয়ো

জলাশয়ের ধারে একা দাঁড়িয়ে ছিল বালিকা। নজরে পড়তেই ছোঁ মেরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করল একটি বিশাল ঈগল! তবে সফল হল না। শেষ মুহূর্তে ওই বালিকার প্রাণ রক্ষা করলেন কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা এক যুবক। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটিRead More →

আরজি করের সাত জনকে নিলম্বিত করার আর্জি শীর্ষ আদালতে, শুনানিতে উঠল ‘প্রভাব খাটানোর’ শঙ্কাও

সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে উঠে এল ‘প্রভাবশালী’ তত্ত্ব। জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ এবং ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্‌স’-এর আইনজীবী করুণা নন্দী উভয়ের মুখেই উঠে আসে একাংশের প্রভাব খাটানোর আশঙ্কা। ইন্দিরা আদালতে জানান, তদন্তের আওতায় থাকা সাত জন এখনও আরজি কর হাসপাতালে কর্মরত। যে হেতু তাঁরা এখনও হাসপাতালেRead More →

রাজ‍্য জুড়ে পূর্ণ কর্মবিরতি শুরু জুনিয়র ডাক্তারদের, টানা আট ঘণ্টা জিবি বৈঠকের পর সিদ্ধান্ত

আরজি কর-কাণ্ডে নির্যাতিতার বিচারের দীর্ঘসূত্রিতা-সহ একাধিক অভিযোগ তুলে ফের পূর্ণ কর্মবিরতির পথে হাঁটলেন জুনিয়র ডাক্তারেরা। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হয়ে গেল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের সকলে তাকিয়ে ছিলেন সুপ্রিম কোর্টে সোমবারের আরজি কর মামলার শুনানির দিকে। গত শনিবারের জিবি বৈঠকের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন,Read More →

Manu Bhaker | Durga Puja 2024: শ্রীভূমির এবারের চমক মনু ভাকের! তৃতীয়ায় শহরে জোড়া অলিম্পিক্স পদকজয়ী

প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) আগুনে পারফর্ম করে সব আলো একাই কেড়ে নিয়েছিলেন শ্যুটার মনু ভাকের (Manu Bhaker)। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত দক্ষতায় ব্রোঞ্জ জেতার পাশাপাশি, তিনি ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন সরবজ্যোত সিংয়ের সঙ্গে (Manu Bhaker And Sarabjot Singh)। দেশের কৃতী কন্য়া এবারRead More →

সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি, বিশ্বের চতুর্থ ব্যাটার হিসাবে নজির বিরাটের, অভিনন্দন জয় শাহের

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নজির গড়লেন বিরাট কোহলি। দ্রুততম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান করলেন তিনি। ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। পাশাপাশি বিশ্বের চতুর্থ ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান হল তাঁর। তার জন্য অভিনন্দন বার্তা পেয়েছেন জয় শাহের থেকে। দ্রুততম ২৭ হাজার রান করারRead More →

আইপিএলের মহা নিলাম হতে পারে বিদেশে, কানপুরের মাঠ বিতর্ক ধামাচাপা দিলেন বোর্ডকর্তা

আইপিএলের মহা নিলামের নিয়ম প্রকাশ করে দিয়েছে বোর্ড। তবে নিলাম কোথায় হবে তা নিয়ে জল্পনা চলছে। সোমবার বোর্ড সভাপতি রাজীব শুক্লের কথায় ইঙ্গিত, মহা নিলাম বিদেশেই হবে। ঠিক কোথায় হবে তা উল্লেখ করেননি। পাশাপাশি কানপুরের মাঠ নিয়ে যে বিতর্ক হয়েছে সেটিকেও ধামাচাপা দিয়েছেন তিনি। গত বার ছোট নিলাম হয়েছিল দুবাইয়ে।Read More →