ইজ়রায়েলে ২০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের! নেতানিয়াহুর হুঁশিয়ারি, ‘ফল ভুগতে হবে’

ইজ়রায়েলি সেনা হামলার পাল্টা জবাবে মঙ্গলবার থেকেই ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে ইরান। ইজ়রায়েলে ভূখণ্ডে আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। ইরানি সেনার দাবি, ইতিমধ্যেই প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইজ়রায়েলে। এই হামলার পরেই ইরানকে হুঁশিয়ারি দিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার ফল ভুগতে হবে ইরানকে।Read More →

পুজোর মুখে, ‘অস্থির’ সময়ে ৫ ঘণ্টায় ৪ নির্দেশ কলকাতা পুলিশের! জারি বিবিধ সতর্কতা

আরজি কর-কাণ্ডের জেরে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হয়েছে বিনীত গোয়েলকে। সেই পদে মনোজ বর্মাকে আনা হয়েছে। ‘কঠিন সময়ে’ দায়িত্ব নিয়ে হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন তিনি। পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য বৈঠক করেছেন শহরের সব বড় পুজো উদ্যোক্তাদের সঙ্গে। এরই মাঝে মহালয়ার ঠিক আগের দিন রাতে মাত্রRead More →

সে এক অন্য রোমাঞ্চ, বোধনের আগেই দেবীদর্শন! দূরদর্শনে মহালয়া শুরুর পর্ব নিয়ে স্মৃতি কম নয়

ভোরের আলো তত ক্ষণে ফুটে গিয়েছে। আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠ আস্তে আস্তে ‘ফেড ইন’। আবলুসি চৌখুপ্পির ভিতর থেকে নীলচে আভা ছড়িয়ে পড়ল আলমারির মাথায় রাখা সাদা-কালো টিভির পর্দা থেকে। জলের শব্দ। নদী। বহমানতা। তার মধ্যেই দেবীকে, দেবীধ্বনিকে আহ্বান। রেডিয়োর চিরায়ত ‘মহিষাসুরমর্দ্দিনী’ থেকে দূরে তার অবস্থান। বাণীকুমার-পঙ্কজ মল্লিক-বীরেন্দ্রকৃষ্ণের সাবেকিয়ানা তার নেই। কিন্তুRead More →

দেবীপক্ষ শুরু, আমার দুর্গার বিচার এখনও বাকি, অসুর নিধন হবেই: আরজি কর-কাণ্ডে নির্যাতিতার মা

মহালয়ার এই গুরুত্ব আগে বুঝিনি। মেয়ে নিজে হাতে বাড়িতে দুর্গাপুজো শুরু করার পরেও না। প্রতি বার মেয়ের ডিউটি থাকে। ভোরে মহালয়া শুনে বেরিয়ে যায়। কোনও কোনও বার মহালয়ার ভোরটা ওর হাসপাতালেই কাটে। কিন্তু এ বারের পুজো একেবারে আলাদা। মহালয়াও আলাদা। এত দিন মনে হচ্ছিল, আমার বাড়িতে আর কোনও দিন আলোRead More →

Flood, Bengal, বন্যা বিধ্বস্ত বাংলাকে ৪৬৮ কোটি টাকার সাহায্য ঘোষণা কেন্দ্রীয় সরকারের

বন্যা বিধ্বস্ত বাংলা। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে। এই পরিস্থিতিতে বন্যা মোকাবিলায় রাজ্যকে আর্থিক সাহায্যের ঘোষণা করলো কেন্দ্র। মঙ্গলবার রাজ্যকে ৪৬৮ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। তবে কেবল পশ্চিমবঙ্গ নয়, ১৩টি রাজ্যকে আর্থিক সাহায্য করা হয়েছে। সব মিলিয়ে ১৪টি রাজ্যের জন্যRead More →

বাকি আর ৩০ দিন, ধোনি কি চেন্নাইয়ে খেলবেন না? মাহির সঙ্গে যোগাযোগই করতে পারছে না দল

আইপিএলের নিলামের আগে ক্রিকেটার ধরে রাখার নিয়মে বদল হওয়ার পরে আশা জেগেছিল চেন্নাই সুপার কিংসের সমর্থকদের। অনেক কম টাকায় আনক্যাপড (ঘরোয়া) ক্রিকেটার হিসাবে মহেন্দ্র সিংহ ধোনিকে ধরে রাখার একটা সুযোগ ছিল। কিন্তু এখন আবার সংশয় তৈরি হয়েছে। আইপিএলের আগামী মরসুমে কি আর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন না ধোনি? ধরেRead More →

১২ বছরের কিশোরীকে বাড়ি থেকে ধানক্ষেতে নিয়ে গিয়ে যৌন হেনস্থা! গ্রেফতার নির্যাতিতার পিসেমশায়

বাড়ি থেকে ১২ বছরের কিশোরীকে টেনে ধানক্ষেতে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল। যৌন হেনস্থার অভিযোগে নির্যাতিতার পিসেমশায়কে গ্রেফতার করেছে পুলিশ। অসমের কাছাড়ে এই ঘটনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার শৌচালয়ে স্নান করছিলেন কিশোরী। সে সময় তাকে টেনে ধানক্ষেতে নিয়ে যান তার পিসেমশায়। অভিযুক্তের বয়স ৫০ বছর। সেখানেRead More →

ইজ়রায়েল সেনা লেবাননে ঢুকে পড়তেই প্রত্যাঘাত করল ইরান, তেল আভিবে শুরু ক্ষেপণাস্ত্র হামলা!

গাজ়ায় হামলার বর্ষপূর্তির ঠিক আগেই লেবাননে ‘গ্রাউন্ড অপারেশন’ শুরু করল ইজ়রায়েল ফৌজ। আর মঙ্গলবার ইজ়রায়েলি সেনার ট্যাঙ্ক বহর দক্ষিণ লেবাননে অনুপ্রবেশের পর প্রত্যাঘাত এল ইরানের তরফে! মঙ্গলবার রাতে ইজ়রায়েলের রাজধানী তেল আভিবকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান সেনা। ইজ়রায়েল প্রতিরক্ষা বাহিনী (ইজ়রায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ) এক বার্তায়Read More →

অন‍্য রকম ‘দেবীপক্ষ’ শুরু মহালয়ায়! রাজ‍্য জুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে পর পর প্রতিবাদী নাগরিক মিছিল

এ এক অন্য ‘দেবীপক্ষ’-এর সূচনা! উৎসবের নয়, দ্রোহের। যেমনটা জুনিয়র ডাক্তারেরা লিখেছিলেন গত রবিবার ধর্মতলার রাস্তায়। মশাল হাতে তাঁরা জানিয়ে দিয়েছিলেন, নিহত চিকিৎসক বিচার না পেলে তাঁরা উৎসবে ফিরবেন না। রাস্তায় থেকেই আন্দোলন চালিয়ে যাবেন। তাঁদের পাশে থেকে আগের মতোই একের পর এক কর্মসূচি ঘোষণা করা হয়েছে নাগরিক সমাজের পক্ষে।Read More →

রাজ্যের বন্যায় ৪৬৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিল কেন্দ্র, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে পরে অতিরিক্ত সাহায্যের আশ্বাস

পশ্চিমবঙ্গের বন্যায় ৪৬৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজ্যে বন্যার জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখার জন্য একটি দল পাঠানো হবে। সেই কেন্দ্রীয় দল যে রিপোর্ট দেবে, তার উপর ভিত্তি করে বন্যাবিধ্বস্ত এলাকায় অতিরিক্ত সাহায্যের অনুমোদনও দেওয়া হবে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেRead More →