মিনি নিলামের আগে পাঁচ ক্রিকেটারকে ছাড়ল কেকেআর, বাদ পড়লেন ফিঞ্চ-স্মিথরাও

সামনেই ফের শুরু হবে IPL। করোনা আবহে আগামী এপ্রিলে এদেশেই বসছে টি-টোয়েন্টি এই টুর্নামেন্টটি। সময়ের অভাবে এবারে পূর্ণ নিলাম নয়, আয়োজিত হবে মিনি নিলামই। তার আগে বুধবার ছিল ট্রেডিং উইন্ডোর শেষদিন। আর এদিনই কোন কোন খেলোয়াড়কে সামনের মরশুমে আর দলে রাখা হচ্ছে না, সেই তালিকা জানিয়ে দিল ফ্র্যাঞ্চাইজিগুলো। দুবাইয়ে গতRead More →

স্মিথকে ছেঁটে ফেলল রাজস্থান, ক্যাপ্টেন সঞ্জু

সম্ভাবনা ছিল, শেষ পর্যন্ত সেই পথেই হাঁটল রাজস্থান রয়্যালস৷ প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথকে রিলিজ করে দিল রাজস্থান ফ্রঞ্চাইজি৷ ২০২১ আইপিএলের জন্য প্লেয়ার রিটেনশিপের শেষ দিন বুধবার৷ এদিনই স্মিথকে রিলিজ করে দিল রয়্যালস৷ পাশাপাশি পরবর্তী ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিল প্রথম আইপিএল চ্যাম্পিয়নরা৷ সিডনি টেস্টে জুতোর স্পাইক দিয়ে ঋষভ পন্তেরRead More →

বিদায়! শেষবারের জন্য হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প

ওয়াশিংটন: আন্তর্জাতিক মহলে অনেকটা চমক দিয়েই আমেরিকার মসনদে এসেছিলেন The Trump Organization-এর মালিক। তারপর একের পর এক ট্যুইট, বক্তব্যের অভিনবত্বে ছাপ রেখেছেন তিনি। নির্বাচন নিয়েও জড়িয়েছেন বিতর্কে। অবশেষে, সেই রাজত্বের অবসান। সিংহাসনে বসবেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগে শেষবারের মত হোয়াইট হাউস ছাড়লেন সস্ত্রীক ট্রাম্প।Read More →

ব্রেকিং: ভোটের আগে ফের রাজ্য সফরে আসছেন শাহ-নাড্ডা

ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আগামীমাসের পাঁচ এবং ছয় তারিখ বঙ্গ সফরে তিনি।Read More →

দেশবাসীর আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত আত্মনির্ভর ভারত : প্রধানমন্ত্রী

আত্মনির্ভর ভারতের সম্পর্ক দেশবাসীর আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত। ঘর এমন একটি সম্মানজনক উপহার, যা মানুষের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে তোলে। বুধবার এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ-এর অধীনে, উত্তর প্রদেশের প্রায় ৬.১ লক্ষ সুবিধাভোগীকে ২,৬৯১ কোটি টাকার আর্থিক সুবিধা প্রদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনRead More →

বেঙ্গল প্যাক্ট: সাম্প্রদায়িকতার কাছে নতজানু হওয়ার এক বাতিল দলিল

১৯১১ সালে বঙ্গভঙ্গ প্রত্যাহৃত হওয়ায় সাম্প্রদায়িক জমি দখলে ধাক্কা খেয়ে লীগের নেতৃত্বে ভারতের মুসলিমদের মধ্যে যে অসন্তোষ দানা বাঁধে, তা ভাঙানোর জন্য কংগ্রেস ১৯১৬-র শিমলা চুক্তি দিয়ে যথেষ্ট চেষ্টা করে। তাতেও ভবি না ভোলায় অসহযোগের সঙ্গে জুড়ে দেওয়া হল অত্যন্ত সাম্প্রদায়িক খিলাফত আন্দোলনকে। তুরস্কে খিলাফতি স্বৈরাচার দুরমুশ হয়ে গেলেও ভারতেRead More →

জলপাইগুড়ির দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, নিহত-আহতদের পরিবারকে ক্ষতিপূরণ

জলপাইগুড়ির ধূপগুড়িতে ঘটা দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে ‘জলপাইগুড়ির এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এটা দুঃখের সময়। দুর্ঘটনাগ্রস্থ পরিবারের জন্য প্রার্থনা।’ একই সঙ্গে দুর্ঘটনায় আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।Read More →

বুধবার কলকাতা আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

বুধবারেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যের ইলেক্টোরাল অফিসার ও পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক সারবে এই বেঞ্চ। এছাড়া বৈঠক করা হবে রাজনৈতিক দলের প্রতিনিধিদলের সঙ্গে ও জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গেও। জানা গিয়েছে, আগামীকাল দুপুর বেলা কলকাতায় আসছে কমিশনের ফুল বেঞ্চ। গুয়াহাটি থেকে উড়ে আসছেন মুখ্য নির্বাচন কমিশনারRead More →

কনেযাত্রীর গাড়ির উপর উল্টে গেল ট্রাক, ধুপগুড়িতে মৃত্যু ১৪ জনের

 বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে পাথরবোঝাই ডাম্পার ট্রাকের নীচে চাপা পড়ে অকালেই প্রাণ হারালেন ১৪ জন। মঙ্গলবার রাত ৯.৩০ মিনিট নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরে, জলঢাকা সেতুর কাছে। মৃতদের মধ্যে পুরুষ ও মহিলা ছাড়াও তিনটি শিশুও রয়েছে। মঙ্গলবার রাতে তিনটি ছোট গাড়িতে করে ধূপগুড়ির ময়নাতলি এলাকায় বৌভাতের অনুষ্ঠানেRead More →

পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত ৪১২জন, মৃত্যু ১১ জনের

পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১২জন । একদিনে সুস্থ হয়ে উঠছেন ৫১৩জন।  সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.০২শতাংশ। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১জনের। এদিকে কমেছে মোট পরীক্ষিত নমুনা অনুযায়ী সংক্রমিত মানুষের হার। ২৪ ঘন্টায় পরীক্ষিত নমুনার ৭.৩৬শতাংশ মানুষ এদিন সংক্রমিত হয়েছেন।মঙ্গলবার স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে অন্ততRead More →