টুইট করে রাহুল জানালেন তিনি করোনা আক্রান্ত, সুস্থতা কামনায় মোদী

করোনা সংক্রমিত রাহুল গাঁধী। টুইটারে তাঁর সুস্থতা কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দুপুরে টুইটারেই করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন কংগ্রেসের লোকসভা সাংসদ রাহুল। ঘণ্টা খানের পরেই তাঁর সুস্থতা কামনা করে টুইট করেন মোদী। প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি লোকসভা সাংসদ রাহুল গাঁধীজির দ্রুত আরোগ্য ও সুস্থ শরীর কামনা করছি’। টুইটারে করোনাRead More →

করোনার দ্বিতীয় তরঙ্গে মৃত্যুহার একই, বাড়ছে আক্রান্তদের শ্বাসকষ্টের সমস্যা: আইসিএমআর

করোনার দ্বিতীয় তরঙ্গের প্রভাবে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রথম তরঙ্গের সঙ্গে দ্বিতীয় তরঙ্গের তফাৎ কী রকম, সে সম্পর্কে জানালেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব। ভার্গব জানিয়েছেন, দ্বিতীয় তরঙ্গে যে সব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাঁদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা বেশিRead More →

তিন মাসে ৪৪ লক্ষ টিকা নষ্ট, ৫ রাজ্যের উপর দায়, কেন্দ্র জানাল, টিকা নষ্ট হয়নি বাংলায়

করোনা টিকার ৪৪ লক্ষ ডোজ নষ্ট হয়েছে দেশে। টিকার যোগানে ঘাটতির প্রশ্ন তুলে যখন কেন্দ্রকে দুষছে একাধিক রাজ্য, তখনই জানা গেল এই তথ্য। এ বিষয়ে তথ্য জানার অধিকার আইনের (আরটিআই) সাহায্যে প্রশ্ন রাখা হয়েছিল কেন্দ্রের কাছে। জবাবে আরটিআই দফতর জানিয়েছে, গত তিন মাসে দেশের বেশ কিছু রাজ্যে করোনা টিকার বিপুলRead More →

‘লক্ষ্য সোনার বাংলা’ বলতে কী বোঝানো হয়েছে?

‘সোনা’ বলতে কী বুঝি? সোনা মানে উত্তম গুণ, সোনা মানে শ্রেষ্ঠত্ব৷প্রাচীন বঙ্গের নিদর্শন চর্যাপদে পাচ্ছি — “সোনা ভরিতী করুণা নাবী/রূপা থোই নাহিক ধাবী।” সোনায় নৌকো ভরেছে, রূপার জন্য আর স্থান নেই।আমরা বলি ‘সোনার ছেলে’, ‘সোনার মেয়ে’। লৌকিক ছড়ায় শিশু হয়ে যায় ‘সোনা’। সেই রকম সোনার মাটি, সোনার ফসল, সোনার গৌর।Read More →

যাত্রিবাহী ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে, টুইট করে জানাল রেল মন্ত্রক

দেশ জুড়ে কোভিড সংক্রমণ লাগামছাড়া হতেই বিভিন্ন রাজ্য লকডাউন এবং রাত্রিকালীন কার্ফু জারি করেছে। এই অবস্থায় যাত্রিবাহী ট্রেন চলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল সাধারণ মানুষের মনে। সোমবার সেই সংশয় দূর করা হয়েছে রেল মন্ত্রকের তরফে। রেল জানিয়েছে, যাত্রিবাহী ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে। পাশাপাশি ট্রেন না চলা সংক্রান্ত কোনও রকম জল্পনাতেRead More →

Coronavirus Second Wave: করোনা আক্রান্ত রেলকর্মীরা! আজ শিয়ালদহ ডিভিশনে বাতিল ৫৬ লোকাল ট্রেন

করোনায় আক্রান্ত প্রায় ৯০ জন রেল কর্মী। এর জেরে আজ শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকছে ৫৬ টি লোকাল ট্রেন। আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে তাতে আগামী দিনে আরও বেশি সংখ্যক ট্রেন বাতিল হতে পারে। তবে যে সংখ্যক ট্রেন বাতিল হয়েছে তাতে যাত্রী পরিষেবায় কোনও প্রভাব পড়বে না বলেছে জানাচ্ছে পূর্ব রেল।Read More →

ভারতের ডবল মিউট্যান্ট করোনা ভাইরাস নিয়ে চিন্তিত বিশ্ব

করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু ভারত। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় তা নিয়ে চিন্তিত কেন্দ্র। টিকা প্রদানই কি একমাত্র পথ নাকি লকডাউন কোন পথে দেশকে হাঁটাবে কেন্দ্রীয় তা স্পষ্ট নয়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভ্যাকসিন, কারণ টিকা সপ্তাহের পর ১৮ বছরের উর্ধ্বের সবাইকে টিকা দেওয়ার কথা বলা হয়েছে পয়লা মে থেকেই।Read More →

আপনি কি করোনা আক্রান্ত? কয়েক সেকেন্ডের মধ্যেই বলে দেবে নয়া ডিভাইস

করোনার করাল গ্রাসে পর্যুদস্তু গোটা দুনিয়া। ব্যাধিকে রুখতে বাজারে ভ্যাকসিন চলে এলেও সেভাবে মিলছ না সুরাহা। বরং দিন যত যাচ্ছে ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার গ্রাফচিত্র। মারণ ব্যাধির সংক্রমণ রুখতে নানা উপায় অবলম্বন করলেও ঠেকানো যাচ্ছে না করোনা। এই অবস্থায় প্রতিদিন চারপাশে যেভাবে হু-হু করে সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে তাতেRead More →

ভারতে ২৭-কোটি ছুঁইছুঁই করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১৩.২৬ শতাংশ

 বাড়তে বাড়তে ভারতে ২৭-কোটির কাছাকাছি পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৯ এপ্রিল সারা দিনে ভারতে ১৫,১৯,৪৮৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৬,৯৪,১৪,০৩৫-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৫,১৯,৪৮৬ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুনRead More →

করোনা পরিস্থিতিতে বাতিল আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা, দ্বাদশ নিয়ে সিদ্ধান্ত জুনে

বাতিল হল আইসিএসই (দশম শ্রেণির) পরীক্ষা। দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আবহেই এই সিদ্ধান্ত। সোমবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সিআইএসসিই বোর্ড। সেই সঙ্গে দশম শ্রেণির পড়ুয়াদের একাদশ শ্রেণিতে ভর্তির নির্দেশও দেওয়া হয়েছে। যদিও আইএসসি (দ্বাদশ শ্রেণির) পরীক্ষা কবে হবে, সে ব্যাপারে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী জুনRead More →