পশ্চিম দিল্লিতে ফার্ণিচার মার্কেটে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে

রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, এবার আগুন লাগল পশ্চিম দিল্লির কীর্তি নগর এলাকায় অবস্থিত ফার্ণিচার মার্কেটে। বুধবার ভোররাতে ফার্ণিচারের মার্কেটে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ২৮টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চালান দমকল কর্মীরা। দমকল কর্মীদের প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এইRead More →

করোনার ঊর্ধ্বগমন অব্যাহত, বাতিল ইউজিসি নেট পরীক্ষা

 ঊর্ধ্বগমন করোনার সংক্রমণ রুখতে একের পর এক পরীক্ষা বাতিল করছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এবার আপাতত বাতিল হয়ে গেল ইউজিসি নেট পরীক্ষা। ২ মে হওয়ার কথা ছিল ইউজিসি নেট পরীক্ষা । শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টুইট করে জানিয়েছেন নেট বাতিল হয়ে যাওয়ার কথা। ভবিষ্যতে পরীক্ষা কবে হবে সেদিন আপাতত ঠিক হয়নি। ন্যাশনাল টেস্টিং এজেন্সিRead More →

ভারতে ২৭.১০-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা ৮৫.০১ শতাংশ

বাড়তে বাড়তে ভারতে ২৭.১০-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২০ এপ্রিল সারা দিনে ভারতে ১৬,৩৯,৩৫৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২৭,১০,৫৩,৩৯২-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৬,৩৯,৩৫৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুনRead More →

করোনার দ্বিতীয় ঢেউ বুঝতে এবং সামলাতে কী করবেন, জানাচ্ছেন চিকিৎসকেরা

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ নেওয়ার জন্য সরকারি উদাসীনতাকেই সবচেয়ে বেশি দায়ী করছেন বিদেশের চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। একই সঙ্গে ভারতে করোনার বাড়বাড়ন্ত আটকাতে সাধারণ মানুষের জন্য বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে ওই প্রতিবেদনে। হালে প্রকাশিত ওই প্রতিবেদনে বহু চিকিৎসকRead More →

দৈনিক সংক্রমণে আমেরিকাকেও পিছনে ফেলল ভারত, একদিনে মৃত ২ হাজারের বেশি

লাফিয়ে লাফিয়ে বেড়ে দেশের দৈনিক করোনাভাইরাস সংক্রমণ পৌঁছে গেল ২ লক্ষ ৯৫ হাজারে। এক দিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা শুধুমাত্র ভারতে নয় বিশ্বেও সর্বোচ্চ। এ বছর ৮ জানুয়ারি আমেরিকাতে এক দিনে আক্রান্ত হয়েছিলেন ২ লক্ষ ৮৯ হাজার ১৯৫ জন। কোনও একটি দেশে একদিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা এত দিন সর্বোচ্চRead More →

স্বস্তি যোগী সরকারের, লকডাউন নিয়ে হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ

এলাহাবাদ হাইকোর্টে তিরস্কৃত হলেও, সুপ্রিম কোর্টে স্বস্তি পেল যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশে করোনা-সংক্রমণ বৃদ্ধির কারণে যোগী সরকারকে তিরস্কার করে উত্তর প্রদেশের ৫টি শহরে লকডাউনের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল উত্তর প্রদেশ সরকার। মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশিRead More →

বাড়িতে বসেই হতে পারে করোনার চিকিৎসা, কেমন ব্যবস্থা নিতে হবে

করোনায় আক্রান্ত হওয়া মানেই ভয়ের নয়। চিকিৎসা হতে পারে বাড়ি থেকেও। সংক্রমণ সম্পর্কে কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখা দরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বাড়তেই ফের আতঙ্ক তৈরি হয়েছে। হাসপাতালে জায়গা পাওয়া নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা। কিন্তু সংক্রমণের ভয়ের মাঝেও এ কথা মাথায় রাখা জরুরি যে, বাড়িতে কিছু ব্যবস্থা রাখতেRead More →

Coronavirus in Bengal : করোনা মোকাবিলায় তৎপর প্রশাসন, ব্যাপক হারে বেড বাড়ানোর নির্দেশ মুখ্যসচিবের

করোনা মোকাবিলায় মঙ্গলবার রবীন্দ্র সদনে স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত সরকারি হাসপাতালের কর্তারা। ছিলেন পুর আধিকারিকরাও। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, করোনা পরিস্থিতিতে রাজ্যে সেফ হোমের সংখ্যা বাড়ানো হবে। একইসঙ্গে হাসপাতালগুলিতে কোভিড বেডের সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মঙ্গলবার রাজ্যেরRead More →

করোনার বিরুদ্ধে লড়াইয়ে দারুন কাজ দেয় এক টুকরো হলুদ

আয়ুর্বেদ শাস্ত্রে প্রাচীন কাল থেকেই হলুদকে রোগ প্রতিরোধক ও জীবাণুনাশক হিসেবে হয়ে আসছে এছাড়াও, রান্নার ক্ষেত্রে যদি শুকনো হলুদ বেটে নিয়ে রান্নায় ব্যবহার করা হয় তো খুব ভালো হয়। পাশাপাশি, সকালে খালিপেটে এক ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদ সামান্য আখের গুড় দিয়ে খেয়ে এক গ্লাস গরম জল খেলে শরীরের সব দূষিতRead More →

Bengal Polls: ফিরহাদের ভিডিয়ো নিয়ে কমিশনে বিজেপি, তৃণমূল প্রার্থীকে নিষিদ্ধ করার দাবি জানাল গেরুয়া শিবির

রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ (ববি) হাকিমের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করল বিজেপি। নির্বাচনী প্রচার থেকে তৃণমূল প্রার্থীকে সরানোর দাবিতে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হল বিজেপি-র প্রতিনিধি দল। এই দলে ছিলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত এবং শিশির বাজোরিয়া। ষষ্ঠ দফার ভোটের আগে ফিরহাদের একটিRead More →