ধৃত চিনা নাগরিককে জেরা করতে আসছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন বাহিনীর দল

অনুপ্রবেশের অভিযোগে মালদহের কালিয়াচক থেকে ধৃত চিনা নাগরিক হান জুন উই-কে জেরা করতে রাজ্যে আসছে উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন বাহিনীর বিশেষ দল। বিশেষ সূত্রে এ খবর পাওয়া গিয়েছে৷Read More →

তবে কি হ্যাক হল CoWin অ্যাপ! কি জানালো স্বাস্থ্য মন্ত্রক

কোউইন অ্যাপ (CoWin)হ্যাক হয়েছে। ১৫ কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা এবং সেই সমস্ত তথ্য চড়া দামে বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার এমন একটি উদ্বেগজনক রিপোর্টকে ঘিরে শোরগোল পড়ে যায় গোটা দেশে। তড়িঘড়ি আসরে নামে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Ministry)। সমস্ত দাবি খারিজ করে স্বাস্থ্য মন্ত্রক থেকে জানানো হয়, কো উইনRead More →

নিউটাউন এনকাউন্টার: নিহত দুই গ্যাংস্টারের দেহ নিতে কলকাতায় পরিবার

নিউটাউন এনকাউন্টারে নিহত দুই গ্যাংস্টার জসসি খাড়ার এবং জয়পাল ভুল্লার দেহ নিতে কলকাতায় এসেছে তাদের পরিবার। বৃহস্পতিবার রাতেই টেকনো সিটি থানায় যান জয়পাল ভুল্লারের বাবা। শুক্রবার সকালে টেকনো সিটি থানায় এসেছে নিহত আরেক গ্যাংস্টার যশপ্রীত সিং খাড়ারের পরিবার। দেহ ফেরত নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্রে সইসাবুদ করে ফেলেছেন তাঁরা। পরিবারে হাতে আজইRead More →

দেশে সামান্য নিম্নমুখী দৈনিক সংক্রমণ, অনেকটাই কমল মৃত্যু সংখ্যা

আশার আলো দেখিয়ে কয়েকদিনে করোনার (Corona Virus)দৈনিক সংক্রমণ অনেকটা কমলেও গত একটু বেড়েছিল। তবে তা এক লক্ষের নিচেই ছিল। তবে দেশবাসীকে স্বস্তি দিল করোনার আক্রান্তের সংখ্যা। আবার নিম্নমুখী করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। মৃত্যু সংখ্যা নেমে এল সাড়ে তিন হাজারে। বাড়ছে সুস্থতার হার। যা নিয়ে আপাতত স্বস্তিতে স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যRead More →

আজ রাজ্যে ভরা কোটাল, উপকূলে জারি সতর্কতা

আজ অমাবস্যার ভরা কোটাল। গঙ্গায় জলোচ্ছ্বাসের উচ্চতা পৌঁছতে পারে ৫ মিটার পর্যন্ত৷ সমুদ্র ও নদীর জল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফলে উপকূলবর্তী জেলাগুলিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ভরা কোটাল নিয়ে রাজ্যের মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উপকূলবর্তী এলাকায় নতুন করে ক্ষয়ক্ষতি এড়াতে মাইকিংRead More →

সালিশি সভায় ডেকে স্বর্ণপদক জয়ী মহিলা সাইক্লিস্টকে মারধর গঙ্গারামপুরে, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা

সালিশী সভায় ডেকে স্বর্ণপদক জয়ী মহিলা সাইক্লিস্ট সহ তার মা’কে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গী এলাকার ঘটনা। আক্রান্ত সাইক্লিস্ট কেয়া রাজবংশী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন গঙ্গারামপুর হাসপাতালে। আহত মা চন্দনা রাজবংশীকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগ, পালটা অভিযোগ পেয়ে ঘটনারRead More →

নিম্নচাপের জের, শুক্রবারই বঙ্গে বর্ষা

কয়েকদিন ধরেই মুখ গোমড়া আকাশের। মাঝেমধ্যেই বৃষ্টি-বজ্রপাত চলছিলই। এবার জানা গেল নিম্নচাপের হাত ধরে শুক্রবার দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের হাত ধরেই আগামীকাল অর্থাৎ শুক্রবার বঙ্গে (West Bengal) ঢুকে পড়বে বর্ষা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যজুড়েRead More →

Euro 2020: তারুণ্য এবং অভিজ্ঞতায় ভর করেই চোকার্স বদনাম ঘোচাতে চায় নেদারল্যান্ডস

আর একদিন পরই শুরু হচ্ছে ইউরো কাপ (Euro Cup 2020)। ব্লকবাস্টার ফুটবল টুর্নামেন্টের দাবিদারদের শক্তি কী? এক্স ফ্যাক্টর কে? এ সমস্ত কিছুই খুঁজে দেখল ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। আজ নেদারল্যান্ডস (Netherlands)। শক্তি: মাথিয়াস ডে’লিট। বিশ্বমানের ডিফেন্ডার। এই মুহূর্তে বিশ্বের সেরা তরুণ তারকাদের মধ্যে একজন। নিখুঁত ট্যাকলার। আবার পজিশনিংও দারুণ। নেদারল্যান্ডসের আরRead More →

অলিম্পিকের জার্সি প্রসঙ্গে ভারতকে নিরপেক্ষ হতে বলল চিন

দেশবাসীর ভাবাবেগের দিকে নজর রেখে অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের পোশাক তৈরির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী চিনা সংস্থা লি নিংকে(Li Ning)। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের(IOA) প্রেসিডেন্ট ডক্টর নরিন্দর ধ্রুব বাত্রা(Dr. Narinder Dhruv Batra) এবং সেক্রেটারি-জেনারেল রাজীব মেহতা(Rajeev Mehta) একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করে এই কথাটি ঘোষণা করেছেন। আগামী ২৩Read More →

করোনার জের, পুরীতে এবারও ভক্ত ছাড়াই রথযাত্রা

গত বছরের মত এবছরেও পুরীর রথয়াত্রা (Puri Rath Yatra) হবে ভক্তদের ছাড়াই। আগামী ১২ জুলাই ভক্তসমাগম ছাড়াই পুরীর জগন্নথাথ মন্দিরে রথযাত্রা সম্পন্ন হবে। করোনার চোখরাঙানির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মন্দির কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে, বাড়তে থাকা সংক্রমণের কথা মাথায় রেখে এবছরও এমন সিদ্ধান্ত নিতে হচ্ছেRead More →