মৃত্যু ৪-হাজারের বেশি, ৭০ দিন পর কোভিড-সংক্রমণ কমে ৮৪,৩৩২

 ভারতে বেশ কিছুটা কমে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৮৪,৩৩২ জন, ৭০ দিন পর এই প্রথম এতটা কমল আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যা ফের ৪ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ০০২ জন করোনা-রোগী। শুক্রবার সারাদিনে ভারতে করোনার থেকেRead More →

ভারতে ৩৭.৬২-কোটির ঊর্ধ্বে কোভিড টেস্ট, সুস্থতা ৯৫.০৭ শতাংশ

ভারতে ৩৭.৬২-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১১ জুন সারা দিনে ভারতে ১৯,২০,৪৭৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৩৭,৬২,৩২,১৬২-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৯,২০,৪৭৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তRead More →

মুকুলের প্রত্যাবর্তন, ব্যাঙ্গ-কৌতুকে দিনভর মাতোয়ারা নেটদুনিয়া

লাল পুলওভার। মাথায় উলের টুপি। ছোট্ট মুকুল বলছে, “আমি বাড়ি যাব!“ ‘সোনার কেল্লা’-র সেই নির্দোষ আবেদনের ছবি ফিরে এল শুক্রবারের সামাজিক মাধ্যমে। শ্রাবন্তীর চার নম্বর বিয়ে, রত্না-শোভন-বৈশাখীর ত্রিকোণ, নুসরৎ-নিখিল— এই মুহূর্তে সব প্রায় অতীত। নিউটাউনে আত্মগোপনকারী দুই বন্দুকবাজের রোমহর্ষক কাহিনীর চর্বিতচর্বনও করতে যেন আগ্রহী নয় আবালবৃদ্ধবনিতা। আর সেসবে বাঙালি যেনRead More →

মলমূত্র ত্যাগ করলে মানুষ সবল হয় দুর্বল নয়, তৃণমূলে ফেরত যাওয়া নেতাদের চূড়ান্ত কটাক্ষ তথাগত রায়ের

 একুশের বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদানের একটা হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু এই দলবদল নিয়ে বরাবর আপত্তি জানিয়েছিলেন প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায়। এই ইস্যুতে আক্রমণ করতে তিনি ছাড়েননি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও। এবার যেসব নেতা তৃণমূল থেকে এসে আবার তৃণমূলের ফিরে যাচ্ছেন তাদের চুড়ান্ত কটাক্ষ করে মলমূত্রের সঙ্গেRead More →

Euro 2020: ফেভরিট তকমা নিয়েই আজ অভিযান শুরু ইটালির, দেখুন টিম প্রোফাইল

আজ ইউরোতে (Euro Cup 2020) অভিযান শুরু করছে ইটালি। প্রথম ম্যাচে তুরস্কের মুখোমুখি হবে আজুরিরা। পর্তুগাল, ফ্রান্স এবং ইংল্যান্ডের সঙ্গে সঙ্গে এবারে ইটালির নামের পাশেও জুড়ে দেওয়া হয়েছে ফেভরিট তকমা। কারণ, কোচ রবার্তো ম্যানচিনির অধীনে দুর্দান্ত ফর্মে ইটালিয়ানরা। শক্তি:দারুণ মাঝমাঠ। মার্কো ভেরাত্তি, নিকোলো বারেলার মতো নিখুঁত পাসাররা আছেন। যাঁরা আবারRead More →

‘এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করুন’, পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গ সরকারকে ‘এক দেশ এক রেশন’ কার্ড চালু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারকে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ প্রকল্প দ্রুত চালু করার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। পরিসংখ্যান মতে, ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্পে যোগ দেওয়ার জন্য রেশন কার্ডেরRead More →

প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে, রেকর্ড উচ্চতায় পেট্রোল-ডিজেলের দাম

একটু একটু করে বাড়তে বাড়তে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল পেট্রোল ও ডিজেলের দাম। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১০২ টাকা ছাড়িয়ে গেল, ৯৪ টাকা ছাড়িয়ে গেল ডিজেলের দাম। চেন্নাইয়ে এই প্রথম পেট্রোলের দাম ছাড়িয়েছে ৯৭ টাকা। গত ৪ মে থেকে এই নিয়ে ২২ দিন বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এইRead More →

তাৎপর্যপূর্ণ দিল্লি সফর, মোদী ও নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন যোগী

 দু’দিনের সফরে বৃহস্পতিবার দিল্লিতে এসেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন যোগী, পরবর্তী দিন শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন যোগী আদিত্যনাথ। শুক্রবার সকালেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, ৭ লোক কল্যাণ মার্গে পৌঁছে যান যোগীRead More →

‘ওপেন বুক সিস্টেমে’ এবার মাধ্যমিক-উচ্চমাধ্যমিকও? শিক্ষামন্ত্রীকে প্রস্তাব শিক্ষক সমিতির

করোনা (Coronavirus) আবহে বাতিল হয়েছে চলতি বছরের মাধ্যমিক (Madhyamik) উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। মূল্যায়ন পদ্ধতি এখনও চূড়ান্ত হয়নি। হলে বসে প্রশ্নপত্র-উত্তরপত্রে পরীক্ষা না দিয়ে কীভাবে মূল্যায়ণ হবে পরীক্ষার্থীদের, সে বিষয়ে পরামর্শ দেওয়ার কথা ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটির। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে পরামর্শ এল, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক – দুই ক্ষেত্রেইRead More →

হিন্দুদের বোকা বানিয়ে সিঁদুর পরে ভোট নিয়েছেন! নুসরত প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

নিখিল-নুসরতের (Nusrat Jahan) ‘দাম্পত্য’ জটিলতায় এবার লাগল রাজনীতির রং। অমিত মালব্যর (Amit Malviya) পর এবার তাঁর দিকে ‘বিয়ে’ নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হিন্দু ভোট পেতেই কি সিঁদুর পরেছিলেন নুসরত, বিস্ফোরক প্রশ্ন তাঁর। শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “কত বড়Read More →