৩৩.২৫-কোটির ঊর্ধ্বে করোনা-পরীক্ষা, ভারতে সুস্থতা বেড়ে ৮৯.২৬ শতাংশ

ভারতে ৩৩.২৫-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৪ মে সারা দিনে ভারতে ২০,৫৮,১১২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৩৩,২৫,৯৪,১৭৬-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ২০,৫৮,১১২ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেনRead More →

কুণাল ঘোষের বিরুদ্ধে দল ব্যবস্থা নিক, দাবি বৈশাখীর

কলকাতা, ২৪ মে (হি স)। অপপ্রচারের জন্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে দল ব্যবস্থা নিক। সোমবার এই দাবি করলেন ডঃ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ‘হিন্দুস্থান সমাচার’কে সোমবার দুপুরে এক একান্ত সাক্ষাৎকারে বৈশাখী বলেন, “আমি দু’দিন আগে রাতে সুব্রত মুখোপাধ্যায়ের ঘরে গিয়েছিলাম বলে কুণালবাবু সেটা মধুচক্র বলে মন্তব্য করেছেন বহুল প্রচারিত চ্যানেলে। এটাRead More →

রোগ নির্ণায়ক ময়নাতদন্তের নির্দেশিকা তৈরীর আবেদন ‘গণদর্পণ’-এর

রোগের বিশেষ পরিস্থিতির কথা বিবেচনা করে রোগ নির্ণায়ক ময়নাতদন্তের (প্যাথোলজিকাল পোস্টমর্টেম) নির্দেশিকা তৈরীর আবেদন জানাল ‘গণদর্পণ’। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গণদর্পণ-এর সম্পাদক শ্যামল চ্যাটার্জী জানান, রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে এব্যাপারে আবেদন করা হয়েছে। এতে লেখা হয়েছে, “আজ সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী দুইটি ভ্যাকসিন নেওয়ার পর সিউড়ি চিকিৎসকের মৃত্যু ঘটেছে।Read More →

Cyclone Yaas: ইয়াস দিবসেই পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ, ত্র্যহস্পর্শে দুর্যোগ বৃদ্ধির আশঙ্কায় হাওয়া অফিস

ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। তার মধ্যে জোড়া ফলার মতো অপেক্ষা করছে পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই তিনের যোটকে ইয়াস-এর শক্তি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। আর সে রকম হলে স্থলভাগে আঘাত পাওয়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে আরও বেশি। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে উপকূল এলাকায়। পূর্ণিমারRead More →

ইয়াসের হানা থেকে টিকা বাঁচাতে ‘সপ্তরথী চক্রব্যূহ’ তৈরি করছে রাজ্য স্বাস্থ্য দফতর

বাগবাজার সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে মজুত রয়েছে প্রায় ৫ লক্ষ কোভিড টিকা। ঘূর্ণিঝড় ইয়াসের থেকে তা সুরক্ষিত রাখতে সাতটি স্তরের নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। কোভিড টিকা সাধারণত কোল্ড-চেন ব্যবস্থায় মজুত রাখা হয়। অর্থাৎ টিকা যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন। বিদ্যুৎ সরবরাহে যাতেRead More →

জলে নৌসেনা-উপকূলরক্ষী, স্থলে সেনা-এনডিআরএফ– ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি তুঙ্গে

 আমফানের একবছর পার হতেই ফের ধেয়ে আসছে আরেক ঘূর্ণিঝড়, ইয়াস। তারই মোকাবিলার প্রস্তুতিতে জেলা প্রশাসনিক কর্তা-কর্মী থেকে শুরু করে দেশের একাধিক বাহিনী। একদিকে সমুদ্রে নজরদারি চালাচ্ছে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী। অন্যদিকে, স্থলের দায়িত্বে রয়েছে সেনা, এনডিআরএফ ও এসডিআরএফ।ঘূর্ণিঝড় আসার আগে প্রস্তুত এনডিআরএফ। বাংলায় মোতায়েন করা হচ্ছে ৩২টি দলকে। এর মধ্যেRead More →

ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত বেড়ে ৫,৪২৪, ৫৫ শতাংশ ডায়াবেটিস রোগী : হর্ষবর্ধন

করোনা-সংক্রমণের মধ্যেই ভারতে বাড়তে শুরু করেছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসের সংক্রমণ। এই রোগকে ইতিমধ্যেই ‘মহামারি’ আখ্যা দিয়েছে কেন্দ্র। সাধারণত করোনা-আক্রান্তদের শরীরেই এই রোগ বেশি দেখা যাচ্ছে। বাড়তে বাড়তে ভারতে মোট ৫ হাজার ৪২৪ জনের শরীরে মিউকরমাইকোসিসের সংক্রমণ ধরা পড়েছে, দেশের ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫,৪২৪ জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসেরRead More →

লকডাউনের সুফল মিলছে বিহারে, ১ জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি : নীতীশ কুমার

 বিহারে ফের লকডাউনের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রথমে ঠিক হয়েছিল ১৫ মে অবধি লকডাউন লাগু থাকবে বিহারে, কিন্তু লকডাউনের সুফল মিলছিল বিহারে, তাই আরও ১০ দিনের জন্য বাড়িয়ে ২৫ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেয় নীতিশ কুমার। ২৫ মে, মঙ্গলবার পর্যন্ত বিহারে লকডাউন লাগু থাকার কথাRead More →

এবার জম্মু-কাশ্মীর, মহামারী ঘোষিত হল ব্ল্যাক ফাঙ্গাস

 ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসকে ইতিমধ্যেই মহামারি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নির্দেশ অনুসারে এবার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করল জম্মু ও কাশ্মীর প্রশাসন। মহামারী রোগ আইন-১৮৯৭ অনুযায়ী সোমবার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন।এদিন জম্মু ও কাশ্মীরের স্বাস্থ্য ও মেডিক্যাল শিক্ষা দফতরের টুইট করে জানানো হয়েছে, মহামারীRead More →

ক্রমেই গতি বাড়াচ্ছে ইয়াস, বুধবার দুপুরেই আছড়ে পড়তে পারে বালেশ্বর আর দিঘার মাঝামাঝি

ক্রমেই গতি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। সোমবার মৌসম ভবন সূত্রে খবর, গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ৪ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে ইয়াস। এই মুহূর্তে দিঘা থেকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। বুধবার দুপুরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগরের মধ্যে ওড়িশার বালেশ্বরের কাছ দিয়ে অতিক্রম করবেRead More →