টানা দু’দিন দৈনিক মৃত্যু ছাড়াল ৪ হাজারের গণ্ডি, ২৪ ঘণ্টায় সংক্রমিত সাড়ে ৩ লক্ষেরও বেশি

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গত চারদিন ধরেই সাড়ে তিন লক্ষের আশপাশেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫ জন। মঙ্গলবারের মতো দেশে দৈনিক মৃত্যু বুধবারও ৪ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশেRead More →

‘থ্যাংক লেস জব’, কঠিন সময়ে নার্সদের বিশেষ সম্মান হাসপাতালের

নার্সদের বিশেষ সম্মান দিল পোর্ট ট্রাস্ট হাসপাতাল। নার্স দিবস উপলক্ষ্যে প্রত্যেক নার্সকে বিশেষ সম্মান ও পুরস্কার দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আজ তাঁর জন্মদিন। আমাদের প্রত্যেকটি নার্স তাঁর মতোই লড়াই করছে আজকের এই দুঃসময়ে। তাঁদের কাজকে সম্মান জানাতেই আজ আমরা ওঁদের বিশেষ সম্মান জানিয়েছি।Read More →

BREAKING : অতি সংক্রমণ রুখতে কড়া লকডাউনের পরামর্শ দিল আইসিএমআর

দেশের দৈনিক সংক্রম ও মৃত্যুর শতাংশ হার ঊর্ধ্বমুখী। তাই অবিলম্বে লকডাউনের প্রয়োজন বলেই মত আই সি এম আর-এর প্রধানের।যে সমস্ত জেলাগুলিতে দৈনিক সংক্রমণ ১০% সেখনে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে। সেই সমস্ত জেলা গুলিতে কড়া লকডাউনের প্রয়োজন।Read More →

ইদের দিন কমবে মেট্রোর সং‌খ্যা, চলবে ১৪৪টি ট্রেন

করোনা সংক্রমণের কারণে রাজ্য সরকারের নির্দেশে এমনিতেই কম চলছে কলকাতা মেট্রো। বুধবার মেট্রোর তরফে জানানো হল ইদের দিন সেই সংখ্যা আরও কমানো হবে। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ১৪ মে ইদের দিন ১৯২ টি মেট্রোর বদলে ১৪৪টি মেট্রো চলবে। ওই দিন সকালের প্রথম মেট্রো পাওয়া যাবে ৮টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ,Read More →

কারফিউর মতো কড়াকড়ি ভূস্বর্গে, জম্মু-কাশ্মীরে মৃত্যু আরও ৩০ জনের

ঈদের আনন্দে মেতে উঠেছে কাশ্মীর উপত্যকা। কিন্তু, এখন তো আনন্দ করার সময় নয়, করোনাকে হারানোর সময়, সেটা হয়তো ভুলে গিয়েছিলেন কাশ্মীরের মানুষজন। প্রশাসন একটু ঢিলেমি দিতেই, করোনা-বিধিকে উপেক্ষা করেই চলছিল কেনা-বেচা। ঘোরাঘুরি চলছিল অবাধে, তাই বুধবার কঠোর হল জম্মু ও কাশ্মীর প্রসাশন। এদিন সকাল থেকেই কারফিউর মতো কড়াকড়ি ছিল ভূস্বর্গে।Read More →

আন্তর্জাতিক নার্স দিবসে নার্সদের প্রতি শ্রদ্ধা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকারের

আন্তর্জাতিক নার্স দিবসে বিশ্বের সমস্ত নার্সদের প্রতি শ্রদ্ধা জানালেন বিশ্ববরেণ্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকার। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে উত্তাল দেশের বিভিন্ন রাজ্য। এই মহামারিতে করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়ে দিনরাত সামনের সারিতে থেকে সেবা-শুশ্রূষা করে তুলছেন তাঁরা।  সেই সমস্ত কোভিদ যোদ্ধা নার্সদের শ্রদ্ধা জানালেন শচীন তেন্ডুলকার। বুধবার তিনি টুইটRead More →

কাদম্বিনী গাঙ্গুলির বাড়ি বাঁচাতে পরিবারের আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়কে

কলকাতা, ১০ মে (হি স)। উনিশ ও বিশ শতকে বাঙালি জাতীয়তাবাদ ও সাংস্কৃতিক পুনর্জাগরণের সাক্ষ্য বহনকারী কর্নওয়ালিস স্ট্রীটের ১৩ নম্বর বাড়ি সংরক্ষণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন দ্বারকানাথ–কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের প্রপৌত্র রাজীব গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে চিঠিতে রাজীববাবু দলের বিশাল জয়  ও তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েRead More →

বারাসত হাসপাতালে হাতাহাতি, টিকার আকাল জেলায় জেলায়, চরম বিশৃঙ্খলা

জেলায় জেলায় করোনার টিকার আকাল। আর তা নিয়েই বিশৃঙ্খলা ও অশান্তি কয়েকটি জায়গায়। কোথাও টিকা না পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। আবার কোথাও টিকা নেওয়ার লাইন নিয়ে বচসার জেরে হাতাহাতি। আজ বারাসত হাসপাতালে দ্বিতীয় টিকা দেওয়া হচ্ছিল। সেখানেই হাতাহাতিতে জড়ালেন এক মহিলা ও এক ব্যক্তি। লাইনে কে আগে আছেRead More →

বুধবারও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, কমবে বৃহস্পতিবার থেকে, জানাল আলিপুর

মঙ্গলবার প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই বৃষ্টি মূলত হচ্ছে নিম্নচাপের জন্য। পশ্চিম রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে।Read More →

অনন্তনাগে সাফল্য বাহিনীর, এনকাউন্টারে নিকেশ ৩ লস্কর জঙ্গি

কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৩ জন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের ভাইলু এলাকার ঘটনা। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, কোকেরনাগের ভাইলু এলাকায় এনকাউন্টারে খতম হয়েছে ৩ জন লস্করRead More →