ভারতীয়-ব্রিটেন স্ট্রেনের মিশ্রণে আরও ভয়াবহ ভাইরাস! করোনার নয়া প্রজাতি নিয়ে দাবি ভিয়েতনামের

 সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হচ্ছে কোভিড-১৯ (COVID-19) ভাইরাস। বাড়াচ্ছে সংক্রামক ও মারণ ক্ষমতা। দ্বিতীয় ধাক্কাতেই তা বুঝিয়ে দিয়েছে করোনা ভাইরাস। তবে এবার মারণ জীবাণুর আরও এক নয়া স্ট্রেনের হদিশ দিল ভিয়েতনাম (Vietnam)। হ্যানয় এবং হো চি মিন শহরের গবেষণাগারে পরীক্ষানিরীক্ষার পর ভিয়েতনামের বিজ্ঞানীদের দাবি, করোনার ভারতীয় স্ট্রেন ও ব্রিটেনRead More →

পুরুলিয়ায় মাঠে ফুটবল খেলার সময় বাজ পড়ে দুই যুবকের মৃত্যু, আহত এক

 মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ বাজ পড়ে মৃত্যু হল দুই যুবকের। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে বরাবাজার থানার এ ফাগুডি গ্রামের কাছে। সেখানে দুই জনের মৃত্যু হয়। জানাগেছে, বিকেলবেলা ফুটবল খেলতে গিয়ে ঝড় বৃষ্টির সময় গাছের তলাতে আশ্রয় নেয় তারা। আর সেই সময়ই সশব্দে বাজ পড়ে সেখানে। বজ্রাঘাতে দুই জনের মৃত্যুRead More →

Covid-19: কোভিড ১৯-এর উৎস খুঁজে না পেলে কোভিড ২৬, ৩২-এর আশঙ্কা, সতর্ক করলেন আমেরিকার বিশেষজ্ঞরা

কোভিড ১৯ প্রথম ছড়িয়েছিল চিনের উহান থেকে। কিন্তু এই ভাইরাসের উৎস কোথায়, সেই বিষয়ে এখনও কোনও তথ্য জানায়নি চিন। উল্টে তারা দাবি করেছে, তাদের দেশ থেকে করোনা ছড়ায়নি। দ্রুত কোভিড ১৯-এর উৎস খুঁজে না পেলে ভবিষ্যতে কোভিড ২৬ ও কোভিড ৩২-এর আশঙ্কা রয়েছে বলে এ বার সতর্ক করলেন আমেরিকার দুইRead More →

অহংকার ত্যাগই রামত্ব, ত্ৰিদিবসীয় ‘অহম রামঃঅস্মি’-মেঁ রাম হুঁ’ শীর্ষক অনুষ্ঠানে বলেছেন ড. কৃষ্ণগোপাল

অহংকার ত্যাগই রামত্ব। রাম ঐশ্বরিক শক্তির সাথে আবির্ভাব হয়েছিলেন। কিন্তু যুদ্ধে জয়ের খ্যাতি নিজে নেওয়ার বদলে সহযোগীদের কৃতিত্ব দিয়েছেন। অসফল হওয়ার দায় নিজের কাঁধে তুলে নেওয়া তথা জয়ের অংশীদার সহযোগীকে দেওয়াই রামত্ব। কলকাতায় ৩৪-তম সামাজিক যৌথ তত্ত্বাবধানে আয়োজিত ‘অহম রামঃঅস্মি’ – মেঁ রাম হুঁ’ প্রবোধনমালার তিন দিবসীয় প্রবচন শৃঙ্খলার সমাপ্তিRead More →

ভোপালে পেট্রোলের দাম ১০২.৩৪ টাকা, দুই জ্বালানি তেল আরও মহার্ঘ্য

দু’মাসেরও কম সময়ে এই নিয়ে ১৬ বার, আরও মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল। সোমবার দিল্লি, মুম্বই, ভোপাল, কলকাতা-সহ দেশের সর্বত্রই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। উদ্বেগ বাড়িয়ে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ১০২.৩৪ টাকায় পৌঁছেছে পেট্রোলের দাম, মুম্বইয়ে ১০০.৪৭ টাকা ছাড়িয়েছে লিটার প্রতি পেট্রোলের দাম। এভাবে পেট্রোলের দাম বাড়তে থাকলে দিল্লি ওRead More →

সংক্রমণ কমে ১.৫২-লক্ষাধিক, ৩,১২৮ বেড়ে ভারতে কোভিডে মৃত্যু ৩২৯,১০০

প্রায় ৫০ দিন পর ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের কাছাকাছি পৌঁছে গেল, মৃত্যু কমলেও ৩ হাজারের বেশিই। বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন, এই সময়ে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৩,১২৮ জন রোগীর। একইসঙ্গে রবিবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেনRead More →

৩৪.৪৮-কোটির ঊর্ধ্বে কোভিড-টেস্ট, ভারতে সুস্থতা বেড়ে ৯১.৬০ শতাংশ

ভারতে ৩৪.৪৮-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩০ মে সারা দিনে ভারতে ১৬,৮৩,১৩৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৩৪,৪৮,৬৬,৮৮৩-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৬,৮৩,১৩৫ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেনRead More →

আবার ত্রাণের চালের বস্তা উদ্ধার তৃণমূল নেতার বাড়ি থেকে

আমফানের পর তৃণমূল নেতাদের বিরুদ্ধে চাল-চুরির অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য। ইয়াসের পর ফের ত্রাণের চালের বস্তা উদ্ধার হলো তৃণমূল নেতার বাড়ি থেকে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, এমন ঘটনা ঘটে খড়্গপুর শহর ও খড়্গপুর-২ ব্লক এলাকায়। গত শুক্রবার রাতে খড়্গপুর-২ ব্লকের চাঙ্গুয়ালে তৃণমূল কর্মী লক্ষ্মণ ধাড়ার বাড়ি থেকে উদ্ধার হয়Read More →

ইউহানের গবেষণাগারেই তৈরি হয়েছে করোনা! প্রমাণ মেলার বিস্ফোরক দাবি বিজ্ঞানীদের

প্রাকৃতিক পরিবেশ নয়, মারণ নোভেল করোনা ভাইরাসের (Corona Virus) উৎসস্থল ইউহানের (Wuhan) গবেষণাগার! আর এই সংক্রান্ত প্রমাণও মিলেছে বলে দাবি করলেন ব্রিটেন ও নরওয়ের বিজ্ঞানীরা। কোন পদ্ধতিতে এই ভাইরাস তৈরি হয়েছে, তাও কার্যত ব্যাখ্যা করে দিয়েছেন তাঁরা। দুই বিজ্ঞানীর সেই স্টাডি খুব শীঘ্রই বায়োফিজিক্স ডিসকভারির সংখ্যায় প্রকাশিত হতে চলেছে বলেRead More →

করোনা থেকে মৃত্যুর সম্ভাবনা ৫০ শতাংশ বাড়িয়ে দেয় ধূমপান, সতর্ক করল WHO

ধূমপায়ীদের জন্য অনেক বেশি বিপজ্জনক করোনা ভাইরাস (Coronavirus)। যাঁরা ধূমপান (Smoking) করেন, তাঁদের কোভিড-১৯ (COVID-19) ভাইরাস থেকে ভয়ংকর অসুখ হওয়ার ও মৃত্যুর আশঙ্কা ৫০ শতাংশ বেশি থাকে। এভাবেই ধূমপায়ীদের সতর্ক করলেন ‘হু’ (WHO) প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস (Tedros Adhanom Ghebreyesus)। ধূমপান বিরোধী একটি প্রচার চালাচ্ছে WHO। সেই প্রসঙ্গেই এক বিবৃতিতেRead More →