সংশোধিত না হলে পদক্ষেপ করবে দল, নড্ডার সাথে বৈঠক শেষে বেসুরোদের নিয়ে বললেন দিলীপ

পশ্চিমবঙ্গে বেসুরোদের নিয়ে জেপি নড্ডাকে বলেছি, সোমবার বিকেলে দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠক সেরে এমনই জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে তিনি জানান, পশ্চিমবঙ্গে সংগঠনের অবস্থা নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে। সোমবার বিকেলে জেপি নড্ডার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয় দিলীপবাবু। নয়া দিল্লিতে জেপি নড্ডার বাসভবনেRead More →

৩ মাস পর মৃত্যুহীন দিন পেল উত্তর ২৪ পরগনা, রাজ্যে করোনায় ১ দিনে মৃত ১১

রাজ্যে আরও কমল করোনার নমুনা পরীক্ষা। ফলে কমল দৈনিক আক্রান্তের সংখ্যাও। সোমবার ফের ৯০০-র নীচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। এই নিয়ে ২ দিনে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমল প্রায় ১০০। এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। কমেছে অ্যাক্টিভ কেসও। সাধারণত রবিবার করোনা নমুনা পরীক্ষা কিছু কম হয়। ফলে সোমবার কিছুটাRead More →

বাম ছাত্র রাজনীতির সেই অভিশপ্ত দিনগুলি যেন আর না দেখতে হয় এই বাংলায়

১৯৯৭ এর জানুয়ারী মাস, স্থান বেনিয়ান হল হস্টেল, কল্যানী বিশ্ববিদ্যালয়। আমি তখন ইংরেজী সাহিত্যের স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্র। সাহিত্য যে খুব ভাল লাগত, তা একেবারেই নয়। বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিকে ভাল ফল করা সত্বেও এক মহা পণ্ডিত দাদার বুদ্ধিতে কাল্যানীতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে শুরু করি। সেই পন্ডিত দাদা আমারRead More →

করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী, আছড়ে পড়বে খুব শীঘ্রই, সতর্কবাণী আইএমএ-র

ভারতে চিকিত্সকদের শীর্ষ স্থানীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন করোনা নিয়ে সতর্কবাণী দিল। এদিন এই সংগঠন কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির কাছে আবেদন জানায় যাতে কোনও ভাবেই করোনা বিধি নিষেধ পালনে কোনও ঢিলেমি না দেওয়া হয়। আইএমএ-র তরফে দাবি করা হয়, করোনার তৃতীয় ঢেউ খুব শীঘ্রই আছড়ে পড়তে চলেছে দেশের উপর। এবংRead More →

পড়ুয়াদের অনলাইন প্রশ্নোত্তর প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা— করোনা অতিমারির কারনে দীর্ঘ দেড় বছর ধরে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ। বিদ্যালয়ে যে সব সহপাঠক্রমিক ক্রিয়াকলাপের মধ্যে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটে, সেগুলিও বন্ধ। এই কঠিন পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের জন্য বীরভূমের দশটি বিদ্যালয় আয়োজন করে একটি অনলাইন প্রশ্নোত্তর প্রতিযোগিতার। রবিবার বিকেলে দশটি বিদ্যালয়ের ২০ জন ছাত্র ছাত্রী এই প্রতিযোগিতায়Read More →

উচ্চ প্রাথমিকে নিয়োগে স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চে মামলাকারীরা

উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন মামলাকারীরা। বিচারপতি বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা করেছেন তাঁরা। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে। মামলাকারীদের দাবি, মামলাকারীদের হলফনামা গ্রহণ না করেই মামলার রায় দিয়েছেন বিচারক। কমিশনের প্রকাশিত নতুন তালিকাতেও একাধিক অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগRead More →

এবারও বন্ধ বারুইপুরের রায়চৌধুরীদের ৩০০ বছরের পুরানো রথযাত্রা

করোনা আবহের জন্য এবছরও দক্ষিণ ২৪ পরগণা জেলার অন্যতম পুরাতন রথ বারুইপুরের রায় চৌধুরীদের রথযাত্রা বন্ধ। সরকারি বিধিনিষেধ মেনে বাড়ির মধ্যে নাটমন্দিরে শুধুমাত্র জগন্নাথ দেবের পুজো চলছে। প্রতি বছর যে ভাবে বারুইপুরের রায়চৌধুরীদের রথযাত্রায় মানুষের ভিড় লক্ষ্য করা যায় সেটা এবছর অমিল। তবে সকাল থেকে কিছু মানুষ আছছেন জগন্নাথ দেবেরRead More →

মেঘ-ভ্যাপসা গরমে অস্বস্তিকর আবহাওয়া! প্রবল বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে

সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। আগামী কয়েকদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলাই থাকবে। প্রবল বৃষ্টি না হলেও কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলেই আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে।  সকাল থেকে মেঘ বৃষ্টির খেলা চলবে সকালে। আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমও বাড়ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণRead More →

জঙ্গিনেতা নাহিদের কথায় ফের সক্রিয় JMB স্লিপার সেল, বাংলাদেশের জেলে বসেই নাশকতার ছক!

রবিবার শহরে গ্রেফতার হওয়া JMB স্লিপার সেলের তিন সদস্যকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন তদন্তকারীরা। কলকাতা পুলিসের STF-এর গোয়েন্দরা জানতে পেরেছেন, বাংলাদেশের কাশিমপুর জেলে বসে গোটা একটা স্লিপাল সেল চালাচ্ছিল জঙ্গি নেতা নাহিদ তাসনিম। তার কথা মতোই একটি বড় গ্রুপ, আলাদা আলাদা ভাবে সীমান্ত টপকে এদেশে অনুপ্রবেশ করে। তদন্তকারীদের আশঙ্কা,Read More →

Coronavirus: করোনা আক্রান্তদের শরীরে সংক্রমণ ঘটাচ্ছে সাইটোমেগালোভাইরাস, চিন্তায় চিকিৎসকেরা

করোনা আক্রান্তদের শরীরে এ বার আরও এক নতুন ভাইরাসের হানা। সাইটোমেগালোভাইরাস নামের এই জীবাণু কোভিড সেরে যাওয়ার পরেও রোগীর শরীর থেকে বিদায় নিচ্ছে না। আর সেই কারণেই চিকিৎসকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে এটি। হালে দিল্লির গঙ্গা রাম হাসাপাতালে বেশ কয়েক জন কোভিড রোগীর শরীরে এই সাইটোমেগালোভাইরাসের সংক্রমণ টের পাওয়া গিয়েছে।Read More →