মোদীর সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন গুপকার নেতারা : ফারুক

আগামী ২৪ জুন সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার জন্য জম্মু-কাশ্মীরের ১৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা ওই বৈঠকে উপস্থিত থাকবেন গুপকার জোটের নেতারা। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং গুপকার জোটের চেয়ারম্যান ফারুক আব্দুল্লাহ। ফারুক জানিয়েছেন, মেহবুবা মুফতি, মহম্মদ তারিগামি এবং তিনি নিজে প্রধানমন্ত্রীরRead More →

মিজোরামের ভারত-মায়ানমার সীমান্তে আসাম রাইফেলসের অভিযান, উদ্ধার প্রচুর বিস্ফোরক, আটক দুই

মিজোরামে ভারত-মায়ানমার আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় আসাম রাইফেলসের অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর বিস্ফোরক সামগ্রী। এর সঙ্গে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আসাম রাইফেলসের সারচিপ ব্যাটালিয়নের আধিকরিক সূত্রের খবরে প্রকাশ, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার মায়ানমার সীমান্তবর্তী ভারতের মিজোরাম ভূখণ্ডে অবস্থিত ফারকাওয়ান এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য লাভ হয়েছে। তাঁরা জানান, যে কোনওRead More →

সুস্থতাই স্বস্তি দিচ্ছে, ভারতে ৩৯.৪০-কোটির বেশি কোভিড-টেস্ট

ভারতে ৩৯.৪০-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২১ জুন সারা দিনে ভারতে ১৬,৬৪,৩৬০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৩৯,৪০,৭২,১৪২-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৬,৬৪,৩৬০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তRead More →

খাদের ধারে সংবাদপত্র

“ছেলেবেলা থেকেই কাগজ পড়তাম। এখন বাড়িতে আর কাগজ রাখিনা।“ কথাটা দীর্ঘদিনের সাংবাদিক নিমাই দে-র। “আগে একাধিক কাগজ রাখতাম। এখন একটি ইংরেজি দৈনিক রাখি। ফোর্থ এস্টেট শেষ হয়ে গিয়েছে“। এই মন্তব্য একটি বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন উপাচার্যর।  কয়েক বছর আগে পর্যন্ত অনেকে সকালে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন কাগজওয়ালার জন্য। দিনের প্রথমRead More →

জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় ‘মৃত’ অমৃতাভ ৬ বছর বন্দি ছিল মাওবাদী ডেরায়, দাবি পরিজনেদের

জ্ঞানেশ্বরী দুর্ঘটনা-কাণ্ডে ধৃত অমৃতাভ চৌধুরীর ঘটনায় নতুন মোড়। তাঁর দেশের বাড়ির প্রতিবেশী এবং পরিজনেদের একাংশের দাবি ৬ বছরের অজ্ঞাতবাস-পর্বে মাওবাদীদের ডেরায় ছিলেন অমৃতাভ। এরপর ফিরে আসেন পূর্ব বর্ধমানের কালনার মন্তেশ্বরে। ২০১০ সালে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পর নিখোঁজ হয়ে গিয়েছিলেন অমৃতাভ। মন্তেশ্বরের বামুনপাড়ার বাসিন্দা অমৃতাভ। চাকরির উদ্দেশ্যে ভিন্নরাজ্যে যাওয়ার পথেইRead More →

করোনার ডেল্টা প্রজাতির সামনে ক্ষমতা হারাচ্ছে টিকা, সতর্ক করলেন হু-এর আধিকারিক

করোনার ডেল্টা প্রজাতি নিয়ে আতঙ্ক আরও বাড়ছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ভাইরাসের ডেল্টা প্রজাতির সামনে ক্রমে শক্তি হারাচ্ছে টিকা। যার ফলে সংক্রমণের সম্ভাবনা বাড়ছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, তবুও টিকাকরণ চালিয়ে যেতে হবে, কারণ,করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থতা বা মৃত্যুর পথ বন্ধ করতে একমাত্র সহায় টিকা। বিশ্ব স্বাস্থ্যRead More →

৯১ দিন পর দেশের দৈনিক আক্রান্ত নামল ৫০ হাজারের নীচে, কমল মৃত্যুও

দেশের দৈনিক সংক্রমণ নামল ৫০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। ৯১ দিন পর দৈনিক সংক্রমণ এতটা কম হল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জন কোভিড রোগীর। ১৬ এপ্রিল শেষবার দেশে দৈনিক মৃতের সংখ্যা ১২০০-র কম ছিল। গোটা অতিমারি পর্বেRead More →

Dilip Ghosh : ‘মুকুলে রাহুমুক্তি’! বিভাজনের দাবি সমর্থন নয় বিজেপির, বললেন দিলীপ ঘোষ

‘উনি বেরিয়ে গিয়ে আমাদের দলের রাহুমুক্তি হয়েছে।’ বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি স্পষ্ট বলেন, মুকুল রায় তৃণমূলে ফেরায় বিজেপির রাহুমুক্তি হয়েছে। সোমবার বীরভূমে একটি দলীয় বৈঠকের পর এই মন্তব্য করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এছাড়াও তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গকে বিভাজনের দাবিকে সমর্থন করে না বিজেপি।’ এদিন সিউড়িতেRead More →

Copa America: Argentina vs Paraguay: জয়ের ধারা অব্যহত মেসিদের, পৌঁছল নকআউটে

লম্বা সময়ের বিরতির পরে কোপায় ফের ম্যাচ ছিল আর্জেন্টিনার৷ আর তাতেও জয়ের ধারা বজায় রাখল লিও মেসি এন্ড কোং৷ এদিন প্যারাগুয়ের বিরুদ্ধে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা৷ গত বৃহস্পতিবার চিলি-র (Chile) বিরুদ্ধে জয় পেয়েছিল অ্যালবিসেলেস্তারা৷ দ্বিতীয়ার্ঝে তারা ম্যাচের সেরা ফর্মে না থাকলেও আর্জেন্টাইন রক্ষণের দুই সেনা মলিনাRead More →

পেট্রোল-ডিজেল ফের মহার্ঘ্য, মূল্যবৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের

দাম তো কমছেই না, বরং লাগাতার চড়ছে পেট্রোল ও ডিজেলের মূল্য। মঙ্গলবার আরও দামি হল দুই জ্বালানি তেল। মুম্বইয়ে অনেক আগেই ১০০ ছাড়িয়েছে পেট্রোলের দাম, এবার দিল্লি, কলকাতা ও চেন্নাইতেও ১০০ ছুতে চলেছে পেট্রোল। পিছিয়ে নেই ডিজেলের দামও। পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধিতে মাথায় হাত দেশের সাধারণ মানুষের।রাজধানী দিল্লিতে লিটারপ্রতিRead More →