Cabinet Reshuffle: আজ কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক, রদবদল নিয়ে তুমুল জল্পনা, বাংলা থেকে কে!

আজ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ও মন্ত্রিপরিষদের বৈঠককে ঘিরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জল্পনা তুঙ্গে উঠেছে। বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন এমন কয়েকজনের নাম নিয়ে জল্পনা চলছে। গত কয়েকদিন ধরেই দিল্লিতে রয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও নিশীথ প্রামানিক। সৌমিত্র খাঁ ও অর্জুন সিং একাধিকবার দেখা করেছেন দলের শীর্ষ নেতাদেরRead More →

BJP Meeting: ৩ থেকে ৭৭, আত্মসমীক্ষা নয়, আত্মতৃপ্তির টনিক বিজেপি রাজ্যকমিটি বৈঠকে

রাজ্য কমিটির বৈঠকে কার্যত ব্যর্থতার কারণ খোঁজা বা আত্মসমীক্ষায় ঢুকল না বিজেপি। প্রকাশ্যে কোনও ফল পর্যালোচনা হল না। বরং তুলে ধরা হল দলের উত্থানগাঁথা। ৩-৭৭ এ পৌঁছেছে দল, এই বার্তাকে সামনে রেখে কার্যত রাজ্য নেতাদের পিঠ চাপড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ২০০ আসনের স্বপ্ন নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিলRead More →

অরুণাচলের চিন সীমান্তে সেনাকার্যে ব্যবহৃত সেতু ভেঙে ভরা নদীতে, ট্রাক সহ নিখোঁজ তিন আরোহী

 অরুণাচল প্রদশের ভারত-চিন সীমান্তবর্তী এলাকায় সেনাকার্যে ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি লোহার সেতু ভেঙে ভরা নদীতে পড়েছে। এই পণ্যবাহী একটি ট্রাকও নদীর জলে পড়ে গেছে। দুর্ঘটনায় চালক সহ ট্রাকের তিন আরোহী নিখোঁজ হয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, জলের তোড়ে ট্রাক সহ তাঁরা সকলেই ভাটির দিকে ভেসে গেছেন। এদিকে নিখোঁজদের উদ্ধারে নামানো হয়েছেRead More →

জরুরি পরিস্থিতিতে ভারতে ব্যবহার করা যাবে মডার্নার টিকা, ছাড়পত্র কেন্দ্রের

আরও একটি করোনার ভ্যাকসিন আসছে দেশীয় বাজারে। ভারতে মর্ডানার করোনা টিকা আমদানি করার অনুমতি পেল সিপলা। মঙ্গলবার জরুরি ভিত্তিতে এই টিকা ব্যবহারের ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিজিসিআই)। সম্প্রতি দেশে বিদেশি টিকার ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া সহজ করেছে কেন্দ্র সরকার। জানানো হয়েছে, কোনও বিদেশি টিকা আমেরিকার মতো দেশে জরুরিRead More →

৩১ জুলাইয়ের মধ্যে চালু করতে হবে এক দেশ, এক রেশন কার্ড প্রকল্প : সুপ্রিম কোর্ট

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্প । ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্প চালুর জন্য সময়সীমা বেঁধে দিয়ে মঙ্গলবার এই নির্দেশই দিয়েছে শীর্ষ আদালত। এবিষয়ে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের   দিকে। মঙ্গলবার এই সংক্রান্ত এক নির্দেশিকায়  সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলাRead More →

৪৫-হাজারের ঊর্ধ্বে দৈনিক সংক্রমণ, কোভিডে ভারতে ৮১৭ জনের মৃত্যু

ভারতে ফের বাড়ল কোভিডের আগ্রাসন, বিগত ২৪ ঘন্টায় ফের ৪৫-হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-সংক্রমণ, মৃত্যুর সংখ্যা অবশ্য নিম্নমুখী। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ৪৫,৯৫১ জন, এই সময়ে ভারতে প্রাণ হারিয়েছেন ৮১৭ জন করোনা-রোগী। মঙ্গলবার সারাদিনে ভারতে করোনার থেকে সেরে উঠেছেন ৬০ হাজার ৭২৯ জন। বিগত ২৪ ঘন্টায়Read More →

ভারতে ৪১-কোটির ঊর্ধ্বে কোভিড-টেস্ট, সুস্থতা ৯৬.৯২ শতাংশ

 ভারতে ৪১-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৯ জুন সারা দিনে ভারতে ১৯,৬০,৭৫৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৪১,০১,০০,০৪৪-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৯,৬০,৭৫৭ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তRead More →

কোভিডের দ্বিতীয় ঢেউ শেষ হয়নি, সজাগ থাকতে হবে সর্বদা : হর্ষ বর্ধন

 ভারতে বিগত কিছু দিন ধরে লাগাতার কমছে কোভিড-আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও অনেকটাই কমেছে। কিন্তু, কোভিডের দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি, দেশবাসীকে সতর্ক করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন। হর্ষ বর্ধন মঙ্গলবার জানিয়েছেন, “কোনও পরিস্থিতিতেই আমাদের ঢিলেমি করা উচিত নয়। সমাজ ও মানুষেরও উচিত নয় ঢিলেমি করা, আমাদের সর্বদাRead More →

ক্ষমতায় এলেই পঞ্জাবে তিনটি বড় কাজ করবে আপ : কেজরিওয়াল

পঞ্জাবে ক্ষমতায় এলেই তিনটি বড় কাজ করবে আম আদমি পার্টি (আপ)। জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কী সেই তিনটি বড় কাজ? কেজরিওয়ালের কথায়, ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মকুব। বিদ্যুতের পুরানো বিল মকুব। ২৪ ঘন্টা বিনামূল্যে বিদ্যুৎ। মঙ্গলবার চন্ডীগড়ে যান কেজরিওয়াল, সেখানে সাংবাদিক সম্মেলন করেRead More →

জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে হামলা-তদন্তে এনআইএ, খতিয়ে দেখা হচ্ছে সমস্ত দিক

 জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে হামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে তুলে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার এনআইএ-র হাতে জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে হামলার তদন্তভার তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) অবশ্য শুরু থেকেই এই হামলা নিয়ে তদন্ত চালাচ্ছে।গত রবিবার ভোররাতে জম্মুর বায়ুসেনার ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে পর পর দু’টোRead More →