ন্যু ক্যাম্প থেকে খোলা হল মেসির পোস্টার, প্যারিসের বিমানে উঠলেন এলএমটেন

একদিকে ন্যু ক্যাম্প থেকে মেসির পোস্টার খুলে ফেললো বার্সেলোনার ক্লাব কতৃপক্ষ। অন্যদিকে স্পেন থেকে প্যারিসের বিমানে উঠলেন লিওনেল মেসি। সেই ছবিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে। বহু চেষ্টা করেও আটকে রাখা গেল না মেসিকে। শেষ পর্যন্ত প্যারিসের পথেই চললেন এলএমটেন। সূত্রের খবর, ৩৫০ কোটি টাকার বিনিময়ে মেসিকে নিজেদের ঘরে তুলে নিলRead More →

বিশ্ব উষ্ণায়নের কবলে কলকাতা, গড় তাপমাত্রা বৃদ্ধিতে আরও সেদ্ধ হবে শহরবাসী

বিশ্ব উষ্ণায়নের জেরে জেরবার গোটা বিশ্ব। বাদ পড়েনি শহর কলকাতাও। গত কয়েকদিনের বৃষ্টিতে গরম ভুললেও মোটের উপর গ্রীষ্মকালে রীতিমতো সেদ্ধ হতে হয় শহরবাসীকে। ‘আর্বান হিট আইল্যান্ডে’ পরিণত হয়েছে কলকাতা। এর জেরে পার্শ্ববর্তী এলাকা থেকে আরও অনেকটাই বেশি গরম পড়ে কলকাতায়। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, নিউ ইয়র্ক, সাও পাওলো বাRead More →

COVID-19 Vaccine: চলতি সপ্তাহেই কি জাইকোভ ডি-কে ছাড়পত্র? কম বয়সিদের প্রথম টিকা পেতে পারে দেশ

জাইডাস ক্যাডিলার তৈরি কোভিড টিকা জাইকোভ ডি-কে হয়ত চলতি সপ্তাহেই জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিতে পারে কেন্দ্রীয় সরকার। সোমবার একটি স‌র্বভারতীয় সংবাদমাধ্যমে এ দাবি করা হয়েছে। কেন্দ্রের সবুজ সঙ্কেত পেলে ১২ থেকে ১৮ বছর বয়সিদের এই টিকা দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে এ দেশে জাইকোভ ডি-ই হবে প্রথম টিকা, যা ওইRead More →

মৃত্যু হয়েছিল পুলিশকর্মীর, রেড রোড দুর্ঘটনার ৩৯ দিনের মাথায় চার্জশিট জমা পুলিশের

করোনার জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ জুলাই শহরে বাস পরিষেবা চালু হয়েছিল। এবং প্রথমদিনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী ছিল শহরবাসী। রেড রোডে মিনিবাস দুর্ঘটনায় প্রাণ হারান বিবেকানন্দ ডাব নামক এক পুলিশকর্মী। ঘটনায় জখম হয়েছিলেন বাসে থাকা ১২ জন যাত্রীও। সেই ঘটনার ৩৯ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট জমা দিলRead More →

‘আমার উপর দয়া করে এক্ষুনি কোন বায়োপিক করবেন না’, অনুরোধ নীরজ চোপড়ার

শুভব্রত মুখার্জি: মাত্র কয়েকটা ঘন্টা বা বলা ভাল কয়েকটা দিন হয়েছে টোকিও অলিম্পিক্স থেকে ভারত তার একমাত্র সোনার পদকটি পেয়েছে জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার হাত ধরে। এখনও পর্যন্ত ভারতের ইতিহাসে সব থেকে সফল এই গেমস অন্ততপক্ষে পদক জয়ের নিরীখে। উল্লেখ্য নীরজের হাত ধরে ভারত তাদের ১০০ বছরের বেশি গেমসের ইতিহাসেRead More →

T20 ক্রিকেটে দুরন্ত মাইলস্টোন ছোঁয়ার দিনে হ্যাটট্রিক করলেন তাহির, দেখুন ভিডিও

১. প্রথম ও এপর্যন্ত একমাত্র বোলার হিসেবে দ্য হান্ড্রেডের ইতিহাসে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করলেন ইমরান তাহির।২. ডোয়েন ব্র্যাভোর পরে দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে টি-২০’র ইতিহাসে ৪০০ উইকেটের মাইলস্টোন টপকে যান প্রোটিয়া স্পিনার।৩. মার্চেন্ট ডি’ল্যাংয়ের পর দ্বিতীয় বোলার হিসেবে দ্য হান্ড্রেডের এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ারRead More →

BAN vs AUS: শাকিবের ইতিহাস গড়ার রাতে অজিদের দুরমুশ করে সিরিজ জয় বাংলাদেশের

অজিদের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় আগেই সম্পন্ন হয়েছিল। চতুর্থ ম্যাচে অজিরা সান্ত্বনা জয় পেয়ে হোয়াইটওয়াশ রুখে দিতে সমর্থ হলেও পঞ্চম ম্যাচে তাদের ফের হারের মুখ দেখতে হল। করোনার কারণে কোভিড প্রোটোকল মেনে মাত্র ৭ দিনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। তবে ম্যাথু ওয়েডের অস্ট্রেলিয়াকে বাংলাদেশ ছাড়তে হচ্ছে পরাজয়েরRead More →

আমেরিকার কাছে হেরে অলিম্পিক্সের পদক নিয়ে ভারতকে জ্ঞান চিনা সংবাদমাধ্যমের

টোকিও অলিম্পিক্সে ভারতের পারফরম্যান্স নিয়ে চূড়ান্ত কটাক্ষ করল চিন। সেদেশের সরকারি সংবাদমাধ্যম শিনহুয়ায় কটাক্ষ করা হয়েছে, বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত। অথচ সেই দেশ টোকিও অলিম্পিক্সে মাত্র একটি সোনার পদক পেয়েছে। ‘হিন্দুস্তান টাইমস’-এর ‘লাইভ হিন্দুস্তান’-এর প্রতিবেদনে সে কথা জানানো হয়েছে। টোকিও অলিম্পিক্সে মোট সাতটি পদক পেয়েছে ভারত। একটি সোনা, দুটিRead More →

প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না, কড়া নির্দেশ কেন্দ্রের

প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকা যাতে না ব্যবহার হয়, সেজন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাকে চিঠি দিল কেন্দ্র। পরিবেশের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এর আগেও কেন্দ্র এই ধরনের নির্দেশিকা জারি করেছিল। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে কোনও প্লাস্টিকের জিনিসে পচন ধরে না।Read More →

ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের তিনতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা

জ্বর-শ্বাসকষ্টে ভুগতে থাকা চিকিৎসাধীন ছেলের সঙ্গে হাসপাতলে থাকাকালীন এক মহিলা সোমবার ভোরে হাসপাতালের তিন তলার জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃত মহিলার নাম কাজল সিং (৬০)। ডেবরা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পর ঘটনার তদন্ত শুরু করেছে। হাসপাতাল সূত্রেRead More →