কাবুলে শোনা গেল বিস্ফোরণের আওয়াজ, সম্ভবত রকেট হামলা : রিপোর্ট

সত্যি হল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আশঙ্কা। জোড়া আত্মঘাতী বিস্ফোরণের চারদিনের মাথায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেল কাবুলে। একাধিক সংবাদসংস্থার প্রতিবেদনে তা জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, সম্ভবত রকেট হামলা চলেছে।Read More →

Tokyo Paralympics: প্যারালিম্পিক্স থেকে ফের পদক এল ভারতের ঘরে, হাই জাম্পে রুপো জিতলেন নিশাদ কুমার, দেখুন ভিডিও

টোকিও প্যারালিম্পিক্সে ফের সাফল্য ভারতের। ছেলেদের হাইজাম্পের টি-৪৭ বিভাগে রুপো জিতলেন নিশাদ কুমার। তিনি প্যারালিম্পিক্সের আসরে নতুন এশিয়ান রেকর্ড গড়েন। এর আগে ভাবিনাবেন প্যাটেল ভারতকে চলতি টোকিও প্যারালিম্পিক্স থেকে প্রথম পদক এনে দিয়েছেন। তিনি মেয়েদের টেবিল টেনিসে রুপো জিতে গর্বিত করেন দেশকে।ট্রেন্ডিং স্টোরিজ নিশাদ টোকিওয় ২.০৬ মিটার লাফিয়ে বাজিমাত করেন।Read More →

Tokyo Paralympics: প্যারালিম্পিক্সের ডিসকাস থ্রো’য়ে ব্রোঞ্জ জিতলেন ভারতের বিনোদ কুমার

নিশাদ কুমার হাই জাম্পে রুপো জেতার কিছুক্ষণ পরেই ভারতকে চলতি টোকিও প্যারালিম্পিক্স থেকে তৃতীয় পদক এনে দিলেন বিনোদ কুমার। ছেলেদের ডিসকাস থ্রো-এর এফ-৫২ বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, নিশাদের মতো বিনোদও প্যারালিম্পিক্সের আসরে নতুন এশিয়ান রেকর্ড গড়েন। বিনোদ পঞ্চম প্রচেষ্টায় ১৯.৯১ মিটার দূরে ডিসকাস ছুঁড়ে পোডিয়ামে ওঠা নিশ্চিতRead More →

ভারতের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক যোগাযোগ অব্যাহত রাখতে চাই : তালিবান নেতা

ভারতের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক যোগাযোগ অব্যাহত রাখবে তালিবান। এমনটাই দাবি করল তালিবানের শীর্ষ নেতা শের মহম্মদ আব্বাস স্ট্যানেকজাই। সঙ্গে তার দাবি, উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত। শনিবার তালিবানের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ৪৬ মিনিটের ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে গত ১৫ অগস্ট কাবুল দখলের পর আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দিয়েRead More →

একলাফে দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৯০%, শীর্ষে ওঠার যোগ্য ভারত, দাবি পীযূষের

গতবছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে একলাফে ৯০ শতাংশ বেড়েছে বিদেশি বিনিয়োগ বা এফডিআই। আর এই কথা জানিয়ে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল দাবি করেন যে ভারত বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদন কেন্দ্র হওয়ার যোগ্যতা রাখে। এদিকে গতবছরের তুলনায় এবছরের বিদেশি বিনিয়োগ বারার শ্রেয় তিনি কেন্দ্রের বিভিন্নRead More →

Ind vs Eng: ‘ওকে, থ্যাঙ্কস’, ব্যাটিংয়ের ধরন নিয়ে ‘জ্ঞান’, রেগে যেতে যেতেও সামলে নিলেন বিরাট, ভাইরাল ভিডিয়ো

বিরাট কোহলি কি তাহলে ‘ক্যাপ্টেন কুল’ হয়ে গেলেন? সেটা সময়ই বলবে। তার আগে হেডিংলে টেস্টের পর সাংবাদিক বৈঠকে বিরাটের ‘ধন্যবাদ’ মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের বক্তব্য, মারাত্মক আত্মসংযম দেখিয়েছেন বিরাট। শনিবার লিডসে বড়সড় হারের পর যথারীতি ভারতের চার পেসার নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়তি ব্যাটসম্যানেরRead More →

পরকীয়া-মাতলামিতে বেপরোয়া নোবেল, সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ

বিতর্ক শব্দটা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশের গায়ক মাইনুল আহসান নোবেলের। এক বান্ধবীর সঙ্গে বান্দারবানে বেড়াতে গিয়ে মাদকদ্রব্য সেবন এবং একাধিক বিতর্কিত কাজ করেছেন বলে অভিযোগ ওঠে নোবেলের বিরুদ্ধে।  বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশের বান্দরবানে ভ্রমণে যান নোবেল। জানা গেছে, বান্দরবানে যাওয়ার সময়ই রুমা বাসস্ট্যান্ডে নোবেল অসংলগ্ন আচরণ শুরু করেন।Read More →

‘ইংল্যান্ডে সফল হওয়ার মতো টেকনিক নেই পন্তের’, কড়া সমালোচনা প্রাক্তন তারকার

২০১৮ সালের ইংল্যান্ড সফরে একটি সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্ত। ওভালের দ্বিতীয় ইনিংসে ১১৪ রান করেছিলেন তিনি। অবশ্য বাকি সিরিজে ব্যাট হাতে বিশেষ অবদান রাখতে পারেননি টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের পাঁচ ইনিংসে ঋষভ পন্তের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ২৫, ৩৭, ২২, ২ ও ১ রান। তার আগেRead More →

হাওড়ার শ্যামপুরে রূপনারায়ণের জোয়ারে ভেসে গেল যুবক

 রূপনারায়ণের চরে বসে বন্ধুদের সঙ্গে গল্প করার সময় জোয়ারের জলে তলিয়ে গেল এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে শ্যামপুর থানার গোজলা গ্রামে। নিখোঁজ যুবকের নাম সুজয় গাঁতাইত (২২)। স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বিকেলে সুজয় তার কয়েকজন বন্ধুর সাথে বাড়ির অদূরে রূপনারায়ণ নদের পাড়ে বেড়াতে যায়। নদীতে সেইRead More →

India vs England 2021: হারের উপর চোটের ঘা, হাসপাতালে রবীন্দ্র জাডেজা

সাড়ে তিন দিনে শেষ লিডস টেস্ট। সেই হারের জ্বালা মেটার আগেই চোট রবীন্দ্র জাডেজার। হাঁটুর চোটের জন্য হাসপাতালে তিনি। পরের টেস্টে খেলতে পারবেন কি না তা স্পষ্ট নয় এখনও। শনিবার ইনিংস এবং ৭৬ রানে হারে ভারত। চতুর্থ দিনে মধ্যাহ্নভোজে যাওয়ার আগেই ভারতের ইনিংস শেষ করে দেন অলি রবিনসনরা। তৃতীয় দিনেRead More →