IND vs ENG: পিচের চরিত্র বদলই ইংল্যান্ডকে ম্যাচে ফিরে আসতে সাহায্য করে, দাবি উমেশ যাদবের

লিডসের পরে ওভালেও দ্বিতীয় দিনের শেষে কিছুটা হলেও ব্যাকফুটে ভারতীয় দল। মাত্র ১৯১ রানে অল আউট হয়ে যাওয়ার পর একসময় ইংল্যান্ডের ৬২ রানে পাঁচ উইকেট নিয়ে জো রুটদের চাপে ফেললেও জনি বেয়ারস্টো ও ওলি পোপের দুরন্ত পার্টনারশিপ ও ক্রিস ওকসের অর্ধশতরানের সুবাদে ৯৯ রানের লিড নেয় ইংল্যান্ড। উমেশ যাদবের মতেRead More →

বেয়ারস্টোকে আঘাত করার অভিযোগে গ্রেফতার হলেন জার্ভো

বেয়ারস্টোকে আঘাতের দায়ে গ্রেফতার করা হল জার্ভোকে। দ্য ওভালে এবার বল হাতে নামেন ভারতের পক্ষে বোলিং করতে। জার্ভোর এই হঠাৎ আগমনে পিছন থেকে আকস্মিক ধাক্কা খান বেয়ারস্টো। ফলে তিনি চমকে যান। এই কারণেই এ বার তাকে হাজতে ঢুকতে হল। এর আগে ইংল্যান্ড ও ভারতের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে, লর্ডসে ভারতেরRead More →

‘সব পরীক্ষায় পাশ ভারত-রাশিয়া বন্ধুত্ব’, পুতিন বন্দনা প্রধানমন্ত্রী মোদীর গলায়

ভারত-রাশিয়া বন্ধুত্ব উতরেছে সব ধরনের পরীক্ষা। রুশ প্রেশিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে দুই দেশের বন্ধুত্ব অটুট থাকা নিয়ে এমনই মন্তব্য করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভ্লাদিভস্টকে আয়োজিত ষষ্ঠ ইস্টার্ন ইকোনমিক ফোরামের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদী। সেখানেই দুই দেশের অংশীদারিত্ব নিয়ে বক্তব্য পেশ করেন মোদী। পাশাপাশি তাঁর গলায় শোনাRead More →

Tokyo Paralympics: টোকিও প্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন হরবিন্দর, তিরন্দাজিতে ভারতের প্রথম পদক

টোকিও প্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন হরবিন্দর সিং। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসেবে প্যারালিম্পিক্সের আসরে পদক জেতেন ভারতীয় তারকা। কোরিয়ার শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে টোকিওয় ব্রোঞ্জ মেডেল গলায় ঝোলান হরবিন্দর।  ব্রোঞ্জ মেডেল ম্যাচে কোরিয়ার মিন সু কিমকে উত্তেজক শুট-অফে পরাজিত করেন ভারতীয় তিরন্দাজ। প্রথম সেট জিতে হরবিন্দর ২-০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যান। দ্বিতীয়Read More →

CR-7 তকমা খোয়াতে হচ্ছে না, ম্যাঞ্চেস্টারে ফিরে প্রিয় ৭ নম্বর জার্সিই গায়ে চাপাবেন রোনাল্ডো

ম্যাঞ্চেস্টারে ফিরে সিআর সেভেন তকমা খোয়াতে হচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। দ্বিতীয় দফায় প্রিমিয়র লিগে ফিরে পছন্দের সাত নম্বর জার্সি পরেই মাঠে নামবেন পর্তুগিজ তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হয়। ক্লাবের তরফে বিজ্ঞপ্তিতে লেখা হয়, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এটা নিশ্চিত করতে পারে যে, ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার পরRead More →

একই যুবককে পর পর করোনা টিকার ৩টি ডোজ দিলেন নার্স, চাঞ্চল্য নাগরাকাটায়

করোনা টিকাকরণে চরম গাফিলতির অভিযোগ উঠল জলপাইগুড়িতে। ফোনে কথা বলতে বলতে একই ব্যক্তিকে পর পর টিকার তিনটি ডোজ দিলেন নার্স। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে নাগরাকাটা ব্লকের ধূপপাড়া স্বাস্থ্যকেন্দ্রের টিকাকরণ শিবিরে। পর পর তিনটি টিকা নিয়ে আচ্ছন্ন বোধ করতে থাকেন পেশায় রাজমিস্ত্রি পরিতোষ রায়। তাঁকে মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করাRead More →

প্রাথমিক টেট মামলায় পর্ষদ সভাপতিকে জরিমানা হাইকোর্টের, টাকা পাবেন মামলাকারীরা

২০১৪ সালের প্রাথমিক টেটে ছ’টি প্রশ্ন ভুল ছিল। সেই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, নিজের আয় থেকে পর্ষদ সভাপতিকে ৩৮০,০০০ টাকা জরিমানা দিতে হবে। সেই হিসাবে ২০,০০০ টাকা করে পাবেন মোট ১৯ জন মামলাকারী। আগেই ছ’টি প্রশ্নে ভুলRead More →

আসছে শিশুদের করোনা টিকা! ২/৩ পর্যায়ের ট্রায়ালের অনুমোদন পেল বায়োলজিক্যাল-ই

পরবর্তী পর্যায়ের পরীক্ষাণের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমোদন পেল বায়োলজিক্যাল-ই-র করোনা টিকা কর্বেভ্যাক্স। হায়দরাবদের সংস্থার তৈরি করোনা টিকা এবার দেশে ২/৩ পর্যায়ের ট্রায়াল শুরু করতে পারবে। এর আগে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল যে অক্টোবরের মধ্যেই বায়োলজিক্যাল-ই-র করোনা টিকা বাজারে আসবে। ৫ থেকে ১৮ বছরের শিশুদের উপর এইRead More →

করোনাকালে ফি মকুবের দাবিতে বেহালা কলেজে ছাত্র বিক্ষোভ

মহামারির জেরে ফি মকুবের দাবিতে ছাত্রবিক্ষোভ দক্ষিণ ২৪ পরগনার বেহালা কলেজে। শুক্রবার কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁদের দাবি, যে কোনও পরিস্থিতিতে ফি মকুব করতেই হবে। এদিন ছাত্রছাত্রীরা কলেজে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন। পালটা পড়ুয়ারা বলেন, ছাত্রকে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশে কেউ বাধা দিতে পারে না। এরRead More →

সোমবার থেকে রাত ৯.৩০ পর্যন্ত চলবে মেট্রো

রাজ্যে করোনার প্রকোপ যত কমেছে ততই স্বাভাবিক ছন্দে ফিরেছে কলকাতা মেট্রোর পরিষেবা। পুজোর আগে পরিষেবা স্বাভাবিক করতে তাই আরও এক পদক্ষেপ করল কলকাতা মেট্রো। মেট্রো রেল ভবন থেকে জানানো হয়েছে, সোমবার থেকে রাত ৯টার বদলে রাত ৯.৩০ মিনিট পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা। যার ফলে ২ দিকে বাড়বে মেট্রোর মোট ৬টিRead More →