৪.৫১ টাকা থেকে ৭৭২ টাকা – ১ বছরে ১৭,০০০% উত্থান হল এই সংস্থার শেয়ারের

একটা সময় ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এক বছরে গোপালা পলিপ্লাস্টের প্রতিটি শেয়ারের দাম ৭৭২ টাকায় পৌঁছে গিয়েছে।  অর্থাৎ এক বছরে সংস্থার প্রতিটি শেয়ারের দাম ১৭,০০০ শতাংশ বেড়েছে। গত বছর ২৯ অক্টোবর গোপালা পলিপ্লাস্টের প্রতিটি শেয়ারের দাম ছিল ৪.৫১ টাকা। যা ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরেRead More →

‘‌কোন নিকতি দিয়ে ৫০ শতাংশ যাত্রী মাপবো’‌, ভিড় লোকালে রেল পুলিশের উক্তি

বহু–প্রতীক্ষিত লোকাল ট্রেনের চাকা গড়াল রাজ্যে। আর যে আশঙ্কা করা হচ্ছিল সেটাই দেখা গেল। ভিড়ে ঠাসা ট্রেনে যাত্রীরা যাতায়াত করলেন। করোনাভাইরাসের জন্য যে লোকাল ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল সেই লোকাল ট্রেনেই বেআব্রু হয়ে গেল শারীরিক দূরত্ববিধি। নির্দেশিকা অনুযায়ী, ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করার কথা ছিল। কিন্তু তা আদৌRead More →

বাংলায় বাস–ভাড়া বাড়তে চলেছে?‌ ভাইফোঁটার পর বৈঠকে বসছেন পরিবহণমন্ত্রী

রাজ্যে পেট্রোল–ডিজেল সেঞ্চুরি করেছে। স্বাভাবিকভাবেই বেসরকারি বাস বিপাকে পড়েছে। একই ভাড়ায় এভাবে দিনের পর দিন টানা সম্ভব নয় বলে পরিবহণমন্ত্রীকে চিঠি পর্যন্ত দিয়েছেন বাস–মালিক সংগঠনের কর্তারা। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৮ জুনের পর পশ্চিমবঙ্গে বাস ভাড়া বাড়েনি। সেখানে লাগাতার বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। তাতে হিমসিম খাচ্ছেন বাস–মালিকরা। অনেকেইRead More →

Life Certificate: ভিডিয়ো কলের মাধ্যমেই ‘লাইফ সার্টিফিকেট’ জমা দিন SBI-তে, জেনে নিন পুরো প্রক্রিয়া

এবার বাড়িতে বসে ভিডিয়ো কলের মাধ্যমেই ‘লাইফ সার্টিফিকেট’ জমা দিতে পারবেন পেনশনভোগীরা। আগামিকাল (১ নভেম্বর) থেকে ভারতের প্রথম ‘ভিডিয়ো লাইফ সার্টিফিকেট’ পরিষেবা চালু করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। সম্প্রতি ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে টুইটারে বলা হয়, ‘এবার নিজের বাড়ি থেকেই জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট। আগামীRead More →

দেশভাগের পঁচাত্তর বছরে কোথায় দাড়িয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ: শ্রুতি এবং সত্য

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পৃথিবীতে আর্থিক শক্তি একটি দেশের মূল শক্তি l তুলনামূলকভাবে গৌণ সামরিক শক্তি l তাঁর সবচেয়ে বড় প্রমান রেখে গেছে ঠান্ডা লড়াইয়ে সোভিয়েত রাশিয়ার পরাজয় l সিঙ্গাপুর পাকিস্থানের চেয়ে অনেক ছোট দেশ l কিন্তু আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি থেকে প্রতিরক্ষা সবকিছুতেই সিঙ্গাপুরের কথা অনেকবেশী গুরুত্ব দিয়ে শোনা হয় lRead More →

পেনাল্টিতে কিরঘিজস্তানকে হারিয়েও এশিয়ান কাপে কোয়ালিফাই করতে ব্যর্থ ভারতীয় অনুর্ধ্ব২৩ দল

বিগত কয়েকবার চেষ্টা করেও সাফল্য আসেনি, তবে এইবার প্রতিভাশালী ভারতীয় অনুর্ধ্ব ২৩ দল নিজেদের শেষ ম্যাচে কিরঘিজস্তানকে পরাস্ত করলেই এশিয়ান কাপের মূলপর্বে পৌঁছানোর দৌড়ে ভাল জায়গায় থাকত। ম্যাচ গোলশূন্য শেষ হলেও পেনাল্টি শুট আউটে গোলরক্ষক ধীরজের দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে কিরঘিজস্তানকে পরাস্ত করে ভারতীয় দল। অনুর্ধ্ব ২৩ এশিয়ান কাপের যোগ্যতাপর্বে ভারতRead More →

ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার নজির গড়ল ফিঞ্চের অস্ট্রেলিয়া

শুভব্রত মুখার্জি: টি-২০ ফর্ম্যাটে ইংল্যান্ড বরাবরের শক্তিশালী দল। আর তার প্রমাণ পাওয়া গেছে বারবার। শনিবাসরীয় রাতে আমিরশাহির ২২ গজে ফের একবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে নিজেদের শক্তির পরিচয় দিল মর্গ্যান বাহিনী। ব্রিটিশদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দল কার্যত খড়কুটোর মতন উড়ে গেল। ১২৫ রানে অলআউট হয়ে যায় অজিরা। যা পুরুষ টি-২০ বিশ্বকাপের ইতিহাসেRead More →

Indian Railways Jobs: হাতে মাত্র কয়েক ঘণ্টা, শেষ হচ্ছে পশ্চিমবঙ্গে রেলের প্রায় ২,৭০০ পদের আবেদন

হাতে পড়ে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শেষ হয়ে যাবে ভারতীয় রেলে শিক্ষানবীশ পদে (অ্যাপ্রেন্টিস) আবেদনের প্রক্রিয়া। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের আগামী ৩ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। শূন্যপদ: ট্রেন্ডিং স্টোরিজ প্রকাশিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) নিয়োগ পরীক্ষার চূড়ান্তRead More →

টিকাকরণ নাকি ১১০% হয়েছে, অথচ প্রথম ডোজই শিলিগুড়ির ২০,০০০ বাসিন্দা!

‌সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শিলিগুড়ির পুর প্রশাসক গৌতম দেবকে দ্রুত এলাকার টিকাকরণ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু পুরনিগমের প্রাপ্ত তথ্য অনুযায়ী শিলিগুড়িতে এখনও ২০ হাজার বাসিন্দাই ভ্যাকসিনের প্রথম ডোজ পাননি। দ্রুত যাতে এই সব বাসিন্দাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা যায়, এখন সেই উদ্যোগ নিচ্ছে পুরনিগমের কর্তারা।ট্রেন্ডিং স্টোরিজ মুখ্যমন্ত্রীRead More →

T20 WC: বোল্টের চ্যালেঞ্জে গ্রহণ করে পাল্টা কিউয়ি তারকাকেই চাপে ফেলার পরিকল্পনা ছকছেন কোহলি

রবিবার (৩১ অক্টোবর) হাই ভোল্টেজ ম্যাচে দুবাইয়ের ময়দানে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হতে চলেছে। বিশ্বকাপের শেষ চারে যাওয়ার জন্য এই ম্যাচ দুই দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাচের আগেই ভারতীয় দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ট্রেন্ট বোল্ট। সেই চ্যালেঞ্জ উতরাতে বিরাট কোহলি দলের ক্রিকেটারদের মানসিকভাবে উজ্জীবিত হওয়ার কথাই বললেন। পাকিস্তানের বিরুদ্ধে ইনিংসেরRead More →