PSL 7: ঝাড়বাতিতে ছুড়েছেন হেলমেট, ফকনারকে হেফাজতে নেওয়ার দাবিতে সরব পাকিস্তান প্রাক্তনী

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকলকে চমকে দিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তাঁর পিএসএলের চুক্তি ভঙ্গ করার অভিযোগ এনে দেশ ছাড়েন জেমস ফকনার। পিসিবি তাঁর দাবি খারিজ করে তাঁকে চিরতরে পিএসএল থেকে নির্বাসিত করেছে। এই নিয়ে মন্তব্য, পাল্টা মন্তব্য চলছেই। একাধিক রিপোর্ট অনুযায়ী শুক্রবার ফকনারের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনার জন্য এক পিসিবিRead More →

Shah Rukh Khan: লম্বা চুল, সাদা দাড়ি, শাহরুখের ‘নতুন লুক’ ভাইরাল, এই ছবির আসল সত্যিটা জানেন?

তাঁকে দেখলে আজও অষ্টাদশী তরুণীর হৃদয়ের স্পন্দন থমকে যায়! বলিউডের ‘কিং অফ রোম্যান্স’ তিনি। কাশ্মীর থেকে কন্যা কুমারী, তাঁর জবরা ফ্যান সংখ্যা অগুণতি। তিনি শাহরুখ খান। শনিবার সোশ্যাল মিডিয়ায় আচমকাই ভাইরাল হয়ে যায় শাহরুখ খানের একটি ছবি। সেখানে লম্বা চুল আর সাদা দাড়িতে দেখা গেল বাদশাকে, পরনে কালো ট্যাক্সিডো।  এইRead More →

Viral: লন্ডনের আকাশে ঘূর্ণিঝড়কে হারিয়ে অভাবনীয় কাজ, এয়ার ইন্ডিয়ার পাইলটকে কুর্নিশ, দেখুন ভাইরাল ভিডিয়ো

উত্তর-পশ্চিম ইউরোপে ঘূর্ণিঝড় ইউনিসের ঝড়ো বাতাসের মধ্যেই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নিরাপদে অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের। এই ঝড়ের জন্য যেখানে শত শত উড়ান বাতিল, সেখানে ভারতীয় সংস্থার দু’টি বিমান অভাবনীয় ভাবে অবতরণ করে লন্ডনে। অবতরণের সেই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এয়ার ইন্ডিয়ার অভিজ্ঞ পাইলটকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিশ্বজোড়া মানুষ।Read More →

এই দিনে ১৮৬১ সালে রানী রাসমণির মৃত্যু হয়। কালীঘাটের স্নানবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি রাসমণি!

৭১ , হরিশ চ্যাটার্জি স্ট্রিট, রাসমণির স্নানবাড়ি।দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাত্রী রানি রাসমণির জীবনের শেষ ক’টা দিন কেটেছিল কলকাতার কালীঘাটের এই স্নানবাড়িতে এবং এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি।কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট-এর ওপারে একসময় ছিল আদিগঙ্গা। নাম বদলে এখন টালিনালা। খানিকটা এগোলেই সনাতন ধর্মোৎসাহিনী সভার বাঁধানো ঘাট। এখানেই কলকাতার বারোয়ারি দুর্গাপুজোর জন্ম।Read More →

গত বছর ১ এপ্রিলের পর রাজ্যে সর্বনিম্ন স্তরে নামল করোনার অ্যাক্টিভ কেস

শনিবার রাজ্যে আরও কমল করোনা সংক্রমণের গতি। দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৩০০-র নীচে। সঙ্গে কমেছে দৈনিক সংক্রমণের হারও। রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১২ জনের। এদিন রাজ্যে ৩৫,৫৯১টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। তার মধ্যে ২৮১টি নমুনায় সংক্রমণ পাওয়া গিয়েছে। যা মোট পরীক্ষা হওয়া নমুনার ০.৭৯ শতাংশ। এদিনRead More →

ঘোষণা হলেও আসানসোলে দু’জন ডেপুটি মেয়র নিয়োগ রাজ্যপাল ধনখড়ের ‘হাতে’!

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন যে এবার আসানসোল পুরসভায় দুই জন ডেপুটি মেয়র হতে চলেছেন। আর তারপরই ফিরহাদ হাকিম জানিয়েছিলেন যে দুই জন ডেপুটি মেয়র নিয়োগ করতে বর্তমান আইনে সংশোধনী আনতে হবে। সেই মতো বাজেট অধিবেশনেই এই সংশোধনী আনতে চলেছেRead More →

করোনা আক্রান্ত পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খান, চিন্তায় ভক্তরা!

করোনা আক্রান্ত কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান। গায়কের টিমের পক্ষ থেকেও টুইটারে এই খবর নিশ্চিত করা হয়েছে।  টুইটারে জানানো হয়েছে, ‘আমরা দুঃখের সাথে জানাচ্ছি মিউজিক্যাল সুফি নাইটের দিন পিছিয়ে দেওয়া হল। কারণ রাহাত ফতেহ আলি খান করোনা আক্রান্ত হয়েছেন। ২০২২-র ১২ মার্চ অনুষ্ঠিত হবে সুফি নাইট। সকলের অসুবিধার জন্যRead More →

IND vs WI: কোহলি-পন্ত নেই, দলে তিনটি পরিবর্তনের সম্ভাবনা, কী হতে পারে প্রথম একাদশ?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুড়ে ফেলেছে। আজ রবিবার ক্যারিবিয়ানদের হারাতে পারলেই ওডিআই সিরিজেরই পুনরাবৃত্তি হবে ইডেনে। ওয়েস্ট ইন্ডিজকে সংক্ষিপ্ততম ক্রিকেটেও হোয়াইটওয়াশ করবে ভারত। তবে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে যাওয়ায় বিসিসিআই বিরাট কোহলি এবং ঋষভ পন্তকে বিশ্রাম দিয়েছে। ১০ দিনের বিশ্রামে পাঠানো হয়েছে দুই তারকাকে।Read More →

Russia-Ukraine Crisis: হাইপারসনিক পারমাণবিক মিসাইল মহড়ায় পুতিন, ইউরোপে দাঁড়িয়ে হুঁশিয়ারি কমলার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্রের উৎক্ষেপণের কৌশলগত পারমাণবিক অনুশীলনের তদারকি করেন বলে জানা গিয়েছে। ইউক্রেনের সীমান্তে রাশিয়ার বিপুল সেনা মোতায়েন ও ক্রমবর্ধমান উত্তেজনার আবহে শক্তি প্রদর্শন করতেই এই মহড়া বলে মত বিশ্লেষকদের। রাশিয়ার সংবাদ সংস্থার খবর অনুযায়ী, পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো ক্রেমলিনRead More →

Kolkata Weather: সকাল থেকেই মুখ ভার আকাশের, রবিবাসরীয় ইডেনে ভারত-উইন্ডিজ ম্যাচের কী হবে?

আজ সকাল থেকেই কলকাতা ও পারশ্ববর্তী অঞ্চলের আকাশের মুখ ভার। তবে ক্রিকেটপ্রেমীদের কিছুটা স্বস্তি দিয়ে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আজকে মোটের উপর শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। এর ফলে আজ ইডেনে ভারত বনাম ওয়েষ্ট ইন্ডিজের তৃতীয় টি-২০ ম্যাচ বৃষ্টি বিঘ্নিত নাও হতে পারে। তবে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় আজই নামতে পারে বৃষ্টি।Read More →