Covid Update India: দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত ২,৮৪১ জন, দিল্লিতে এখনও আক্রান্ত হাজারের উপরেই 

গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে সামান্য বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের কোভিড বুলেটিন অনুযায়ী, ভারতে এক দিনে নতুন করে দু’হাজার ৮৪১ জন কোভিড আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে দেশে এখনও পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার কোটি ৩১ লক্ষ ১৬ হাজার ২৫৪। সক্রিয় রোগীর সংখ্যা ১৮ হাজার ৬০৪।Read More →

Russia-Ukraine War: কিভের শহরতলিতে একের পর এক গণকবর! উদ্ধার হল হাজারের বেশি দেহ

বুচা এবং মারিয়ুপোলের পর এ বার ইউক্রেনের রাজধানী কিভের শহরতলি এলাকায় গণহত্যা চালানোর অভিযোগ উঠল রুশ সেনার বিরুদ্ধে। বৃহত্তর কিভের পুলিশ প্রধান আন্দ্রে নেবিতভ শুক্রবার জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজধানীর উপকণ্ঠের এলাকাগুলিতে এক হাজারেরও বেশি দেহের সন্ধান পেয়েছেন তাঁরা। তার মধ্যে ৩০০টি দেহ এখনও শনাক্ত করা যায়নি। কিভের অদূরে বোরোডিয়াঙ্কা শহরেRead More →

PM Modi: প্রতিবেশী বলয়কে সুসংহত করার উদ্দেশে বুদ্ধ পূর্ণিমায় নেপাল সফরে নরেন্দ্র মোদী

ইউক্রেন যুদ্ধের পর বদলে যাওয়া ভূকৌশলগত পরিস্থিতিতে পশ্চিমের নজরের কেন্দ্রবিন্দুতে ভারত। এই পরিস্থিতিতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতিবেশী বলয়কে সুসংহত করা মোদী সরকারের অগ্রাধিকারের মধ্যে পড়ে। গত মাসেই ভারত সফরে এসেছিলেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। এ বার সে দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেউবার আমন্ত্রণে আগামী ১৬ মে, বুদ্ধRead More →

Nirmal Maji: তাঁর পাঠানো রোগীকে ভর্তিতে দেরি করায় চিকিৎসককে ‘অশালীন’ ভাষা, অভিযুক্ত নির্মল

তাঁর পাঠানো রোগীকে ভর্তি নিতে দেরি হচ্ছে। তাই জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত প্রৌঢ় চিকিৎসককে ‘অশালীন’ ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ উঠল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নির্মল মাজির বিরুদ্ধে। সেই লিখিত অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠালেন ওই সিনিয়র অন ডিউটি মেডিক্যাল অফিসার। অভিযোগ জানানোয় ফের হুমকির মুখেRead More →

IPL 2022: আইপিএলের প্লে-অফে উঠতে কী অঙ্ক কষছেন দিল্লির অধিনায়ক পন্থ

রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে এখনও টিকে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ১২ ম্যাচে ১২ পয়েন্ট ঋষভ পন্থদের। বাকি দু’ম্যাচ জিতলে হবে ১৬ পয়েন্ট। সে ক্ষেত্রে প্লে-অফে ওঠার সুযোগ থাকবে। এই সুযোগ নিজেদের হাতেই রাখতে চান দিল্লির অধিনায়ক পন্থ। প্রথম চারে শেষ করার জন্য অন্য দলের ফলের দিকে তাকিয়ে থাকতে চানRead More →

High Court: নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায় নম্বর-সহ মেধাতালিকা প্রকাশ করতে বলল হাই কোর্ট

নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় নম্বর-সহ মেধাতালিকা প্রকাশ করতে বলল কলকাতা হাই কোর্ট। ১৭ জুন অবধি নতুন কোনও নিয়োগ করতে পারবে না রাজ্য। নিয়োগ এবং ওয়েটিং মিলিয়ে প্রায় ২০ হাজার নাম ১০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে। বৃহস্পতিবার নিয়োগ সংক্রান্ত এক মামলায় এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।Read More →

IPL 2022 Playoffs Chances: লিগের শেষ ১২ ম্যাচে হতে পারে যেকোনও কিছু, অঙ্কের হিসেবে কোন দলের সম্ভাবনা কতটা

1/9আইপিএল ট্রফিরাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচের আগে অঙ্কের হিসেবে ৮১৯২টি সম্ভাবনা ছিল আইপিএল-এর প্লে অফ যাত্রায়। তবে ম্যাচ শেষে দিল্লির জয়তে সেই সম্ভাবনার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪০৯৬-এ। এই ৪০৯৬টি সম্ভাবনা খতিয়ে দেশে প্রতিটি দলের প্লে অফ যাওয়ার সম্ভাবনা গণনা করা হয়েছে। এর নিরিখে মুম্বই বাদে এখনও বাকি সব দলইRead More →

LIC IPO: অ্যালটমেন্ট স্টেটাস দেখুন, রইল ডাইরেক্ট লিঙ্ক

বৃহস্পতিবার, ১২ মে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) IPO-র অ্যালটমেন্ট। গত ৪-৯ মে LIC IPO সাবস্ক্রিপশনের জন্য খোলা ছিল। সপ্তাহান্তেও বিডিং জারি রাখা হয়েছিল। এর জন্য ব্যাঙ্কও চালু রাখা হয়েছিল। কীভাবে অ্যালটমেন্টের স্টেটাস চেক করবেন?1 শেয়ার বরাদ্দের ঘোষণার পর অনলাইনে BSE-এর ওয়েবসাইট বা IPO-র অফিসিয়াল রেজিস্ট্রারের ওয়েবসাইটের মাধ্যমে খোঁজ নিতে পারবেন।2Read More →

‘মেয়ে ডাক্তার হতে চায়,’ আয়ুবের কথা শুনে হঠাৎ আবেগপ্রবণ প্রধানমন্ত্রী মোদী

আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য একটি অনলাইন অনুষ্ঠান হচ্ছিল। তাতে এক ব্যক্তিকে তাঁর মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাটের ভারুচের ‘উৎকর্ষ সমারোহ’-তে অংশ নেন প্রধানমন্ত্রী। তাতে আয়ুব প্যাটেল নামে একজন ব্যক্তি যোগ দেন। সেখানেই তাঁর মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্নেরRead More →

অর্জুনের বাড়ির সামনে বোম উদ্ধারের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা উদ্ধার হয়েছিল গত ১২ মার্চ। একসঙ্গে ৪৫টি বোমা উদ্ধার হয়েছিল বিজেপি সাংসদের বাড়ির সামনে থেকে। সেই ঘটনায় আজ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের ছেলেকে গ্রেফতার করল এনআইএ। জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভা ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নমিত সিং গ্রেফতার করে জিজ্ঞাসাবাদRead More →