Novak Djokovic-Nick Kyrgios: ফাইনালের পরেই ‘ব্রোম্যান্স’, শত্রুতা ভুলে বন্ধু হলেন জোকোভিচ-কিরিয়স

মাঠের মধ্যে রজার ফেডেরার এবং রাফায়েল নাদালের মধ্যে তীব্র লড়াই হত। কিন্তু ম্যাচ হয়ে গেলেই দু’জনের গলায় গলায় বন্ধুত্ব। একই জিনিস দেখা যায় নোভাক জোকোভিচের খেলা থাকলেও। কোর্টে যতই একে অপরকে ছাপিয়ে যাওয়ার তীব্র চেষ্টা থাক, মাঠের বাইরে সব লড়াই দূরে সরিয়ে রাখেন জোকোভিচ। মুগ্ধ কণ্ঠে প্রশংসা করেন প্রতিপক্ষের। রবিবারRead More →

East-West Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সীমা বাড়ল, চালু হবে সকাল ৭টায়, চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত

ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সীমা বাড়ানো হল। সোমবার শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করা হবে। এর পর যাত্রী সংখ্যা বাড়ার সম্ভাবনা নজরে রেখেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। এ বার সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেট্রো চলবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশিই, দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমানো হলRead More →

Coronavirus in West Bengal: তিন দিন ধরে দৈনিক আক্রান্ত তিন হাজার ছুঁইছুঁই, রাজ্যে কোভিডে মৃত্যু বেড়ে চার

ছুঁয়ে না ‌ফেললেও শুক্রবার ও শনিবারের পর রবিবারও তিন হাজারের দোরগোড়ায় রাজ্যে দৈনিক আক্রান্ত। চিকিৎসক মহলের আশঙ্কা ছিল, চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে রাজ্যে দৈনিক সংক্রমণ যে ভাবে বাড়ছিল, একই ভাবে এ বারও ওঠা-নামার মধ্যে দিয়েই সংক্রমণ বাড়তে পারে রাজ্যে। দৈনিক সংক্রমণের সাম্প্রতিক রেখাচিত্রও সে দিকেই ইঙ্গিত করছে। বিশেষজ্ঞরা বলছেন,Read More →

Novak Djokovic: জোকোভিচের হাতেই উইম্বলডন, ফেডেরারকে টপকে এ বার তাঁর সামনে শুধু নাদাল

শেষ পর্যন্ত নখগুলো বেঁচে গেল। রবিবার উইম্বলডনের ফাইনালে ‘নেল বাইটিং ফিনিশ’ হল না। মনে করা হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই হবে। এমন দুই খেলোয়াড় মুখোমুখি হয়েছিলেন, যাঁরা বিপক্ষকে এক ইঞ্চি জমিও ছাড়তে শেখেননি। মার খেলে পাল্টা মার দিতে পছন্দ করেন। চোখে চোখ রেখে লড়াই করেন। তবু নখগুলো বেঁচে গেল। কারণ যতটা মনেRead More →

Nabanna-Central: নিজস্ব পদ্ধতিতে রাজ্যে শিক্ষার মান যাচাই করতে চায় কেন্দ্র, আপত্তি নেই নবান্নের

নির্দিষ্ট সময় অন্তর পশ্চিমবঙ্গ-সহ সারা দেশের শিক্ষামান পরীক্ষা করে শিক্ষা-মানদণ্ডে বিভিন্ন প্রতিষ্ঠানের স্থান নির্দেশের জন্য কেন্দ্রীয় স্তরে নানা সংস্থা ও ব্যবস্থা আছে। তার পাশাপাশি কেন্দ্র এ বার বঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানের গুণমানের মূল্যায়ন করতে চাইছে একেবারে নিজস্ব পদ্ধতিতে। সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হল, জাতীয় শিক্ষানীতি-সহ শিক্ষা সংক্রান্ত নানা ব্যাপারে কেন্দ্রের বিরোধিতায়Read More →

Amarnath Yatra: মেঘ ভাঙা বৃষ্টির বিপর্যয় সামলে আবারও শুরু হল অমরনাথ যাত্রা

প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা সামলে আবারও শুরু হল অমরনাথ যাত্রা। সোমবার সকালে নুনওয়ান পহেলগাঁও এলাকা থেকে শুরু হল তীর্থযাত্রা। জম্মুর মূল শিবির (বেস ক্যাম্প) থেকেও তীর্থযাত্রীদের একটি দল রওনা দিয়েছে বলে খবর। গত শুক্রবার মেঘ ভাঙা বৃষ্টির জেরে বড়সড় বিপর্যয় ঘটে অমরনাথ যাত্রায়। মৃত্যু হয়েছে ১৬ জনের। এখনও অন্তত ৪০ জনেরRead More →

South Africa Shooting: দক্ষিণ আফ্রিকার পানশালায় নির্বিচারে চলল গুলি, মৃত্যু অন্তত ১৪ জনের

দক্ষিণ আফ্রিকার এক পানশালায় এলোপাথারি গুলি চলল। ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আরও তিনজন গুরুতর ভাবে জখম হয়েছেন এই ঘটনায়। জানা গিয়েছে, জোহানেসবার্গের সোয়েটো শহরে এই ঘটনাটি ঘটে। পুলিশ বলছে যে তাঁরা ঘটনার তদন্ত করছেন। জানা গিয়েছে, একদল লোক একটি মিনিবাস ট্যাক্সিতে এসে শনিবার গভীর রাতে বারে কিছু মানুষেরRead More →

Bhuvneshwar Kumar: টি-টোয়েন্টিতে বিরল নজির ভুবনেশ্বরের, প্রথম বোলার হিসাবে রেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল নজির গড়লেন ভুবনেশ্বর কুমার। বিশ্বের প্রথম বোলার হিসাবে কুড়ি-বিশের ক্রিকেটে পাওয়ার প্লে-তে ৫০০টি ডট বল করেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই রেকর্ড করেছেন ভারতীয় বোলার। বিশ্ব ক্রিকেটে ডট বলের পরিসংখ্যানে ভুবনেশ্বরের ধারেকাছে কেউ নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বদ্রি। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে-তে ৩৮৩টিRead More →

President Election 2022: সোমবার কলকাতায় আসতে পারেন দ্রৌপদী মুর্মু, মঙ্গলবার বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক

সোমবার সন্ধ্যায় কলকাতায় পা রাখতে চলেছেন দ্রৌপদী মুর্মু। এনডিএ শিবিরের এই রাষ্ট্রপতি পদপ্রার্থী দু’দিনের সফরে কলকাতায় আসতে পারেন। গত শনিবারই তাঁর কলকাতায় আসার কর্মসূচি ছিল। কিন্তু শুক্রবার জাপানের প্রাক্তনপ্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীদের গুলিতে প্রাণ হারালে দ্রৌপদীর কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়। কিন্তু রবিবার জানা যায়, সোমবার সন্ধ্যায় তিনি কলকাতায় আসবেন।Read More →

Wimbledon 2022: ফাইনালের আগে বন্ধুত্বের প্রস্তাব কিরিয়সের, পাল্টা শর্ত জোকোভিচের

উইম্বলডন ফাইনালের আগে প্রতিপক্ষ নোভাক জোকোভিচকে বন্ধুত্বের প্রস্তাব পাঠালেন নিক কিরিয়স। অস্ট্রেলীয় টেনিস খেলোয়াড়কে জবাব দিয়েছেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই। সেই জবাবে রয়েছে বিশেষ শর্ত। এর আগে জোকোভিচের বিরুদ্ধে দু’বার খেলে দু’বারই জিতেছেন কিরিয়স। গ্রিক বংশোদ্ভূত অস্ট্রেলীয় টেনিস খেলোয়াড় উইম্বলডন ফাইনালে নামার আগে তাই আত্মবিশ্বাসী। জীবনে প্রথম বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালRead More →