অমরনাথে হড়পা বানে মৃত্যু বারুইপুরের স্নাতকোত্তর পড়ুয়ার

অমরনাথে শুক্রবার বিকেলের মেঘভাঙা বৃষ্টিতে প্রথম কোনও বাঙালি তীর্থযাত্রীর মৃত্যুর খবর এল। মৃত যুবতীর নাম বর্ষা মুহুরি। তিনি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা। ভূগোলে স্নাতকোত্তরের ছাত্রী ছিলেন তিনি। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন বর্ষা। পরিবারের সদস্যরা তাঁর খোঁজ চালাচ্ছিলেন। শনিবার উদ্ধার হয়েছে তাঁর দেহ। জানা গিয়েছে ১ জুলাই হিমগিরি এক্সপ্রেসেRead More →

Higher Secondary 2023: পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ জারি করল সংসদ

২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাসের ওপর। বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩ সালের সমস্ত বিষয়ের পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাসের ওপর। করোনার জেরে ২০২০ সালের উচ্চ মাধ্যমিকের বেশ কয়েকটি পরীক্ষা হয়নি।Read More →

Wimbledon: উইম্বলডনে ‘আরব বসন্ত’ হল না! মহিলাদের নতুন বিজয়ী কাজাখস্তানের রিবাকিনা

উইম্বলডনে দেখা গেল না ‘আরব বসন্ত’। আফ্রিকার খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন ওন্স জাবেউর। এক সেট এগিয়েও গিয়েছিলেন। কিন্তু সুবিধা কাজে লাগাতে পারলেন না তিনি। কাজাখস্তানের এলেনা রিবাকিনার কাছে হারলেন ৬-৩, ২-৬, ২-৬ গেমে। দু’জনের কাছেই এটা প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল ছিল। ফলে ট্রফির স্বাদ কেমন হয়, সেটা কেউইRead More →

Calcutta High Court: কলকাতা হাই কোর্টে নতুন এএসজি, প্রবীণ আইনজীবী অশোককে নিয়োগ করল কেন্দ্র

কলকাতা হাই কোর্টে নতুন অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) নিয়োগ করল কেন্দ্রীয় সরকার। নতুন এএসজি হলেন হাই কোর্টের প্রবীণ আইনজীবী অশোককুমার চক্রবর্তী। শুক্রবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের অতিরিক্ত সচিব অঞ্জুরাঠী রানা চিঠি দিয়ে অশোককে এ কথা জানিয়েছেন। ওই চিঠি অনুযায়ী, আগামী তিন বছরের জন্য অশোককে কলকাতা হাই কোর্টে অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসাবেRead More →

India vs England: কোহলী-রোহিতের লড়াই, লক্ষ্য একই মাইলফলকে পৌঁছনো

টি-টোয়েন্টি ক্রিকেটে একই মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই তাঁরা নতুন মাইলফলক স্পর্শ করতে পারেন। কোহলী এখনও পর্যন্ত দেশের হয়ে খেলেছেন ৯৭টি টি-টোয়েন্টি ম্যাচ। রোহিত খেলেছেন ১২৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ভারতের দুই ব্যাটারই টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত ২৯৮টি চার মেরেছেন। আর দু’টিRead More →

Sri Lanka Crisis: গণবিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন রনিল বিক্রমসিংহ

আর্থিক ভাবে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় গণবিক্ষোভের আবহে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার দু’মাস যেতে না যেতেই ইস্তফা দিলেন রনিল বিক্রমসিংহ। শনিবার এক বিবৃতিতে ইস্তফা দেওয়ার ব্যাপারে ইচ্ছাপ্রকাশের কথা জানান রনিল। তার পরই পদত্যাগ করেন তিনি। টুইটারে বিক্রমসিংহ জানিয়েছেন, দেশের মানুষের সুরক্ষার কথা ভেবে সর্বদলের সরকার গঠন যাতে করা যায়, সে কারণেই পদত্যাগেরRead More →

President Election 2022: দ্রৌপদীকে কী ভাবে ভোট দেবেন, দিল্লিতে বিজেপি সাংসদদের হাতেকলমে শেখাবেন শাহ-নড্ডা

এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে কী ভাবে ভোট দেবেন, বিজেপি সাংসদদের হাতেকলমে শেখাবেন অমিত শাহ ও জেপি নড্ডা। বিজেপি সংসদীয় দল সূত্রে খবর, বিজেপির ৩০৩ জন সাংসদকে দিল্লি তলব করেছেন শীর্ষ নেতৃত্ব। ১৬ ও ১৭ জুলাই দিল্লিতে দু’দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। যেখানে বিজেপি সাংসদদের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান প্রক্রিয়া হাতেকলমেRead More →

Kolkata Weather Today: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তো আছে, বঙ্গে বর্ষার কালো মেঘের দেখা মিলবে কবে?

1/5গত পাঁচ দিন ধরে দুর্বল মৌসুমী বায়ুর প্রভাব চলছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হচ্ছে না বঙ্গোপসাগরের উপর। এই কারণে দুই বঙ্গে বৃষ্টির দেখা নেই। 2/5উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওড়িশা, অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এই ঘূর্ণাবর্ত আমাদের রাজ্য থেকে এতটাইRead More →

Monkey Pox: রাজ্যে প্রথম মাঙ্কি পক্স সন্দেহে পরীক্ষা! বিদেশ ফেরত ছাত্র কলকাতার বেসরকারি হাসপাতালে

কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি এক ছাত্রের মাঙ্কি পক্স হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন চিকিৎসকেরা। দিন কয়েক আগেই ইউরোপের একটি দেশ থেকে ফিরেছেন তিনি। গায়ে ‘র‌্যাশ’ বেরোনো এবং অন্যান্য উপসর্গ নিয়ে পশ্চিম মেদিনীপুরের বছর তিরিশের ওই যুবককে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়। মাঙ্কি পক্স হতে পারে বলে সন্দেহ হওয়ায় নমুনাRead More →

Coronavirus in West Bengal: তিন হাজারের দোরগোড়ায় রাজ্যে দৈনিক আক্রান্ত, সাতশোর উপর কলকাতা ও উঃ ২৪ পরগনায়

ছুঁয়ে না ‌ফেললেও শুক্রবার একেবারে তিন হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল রাজ্যে দৈনিক আক্রান্ত। তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বৃহস্পতিবারের তুলনায় দৈনিক আক্রান্ত সামান্য কমেছে। তাও সাতশোর উপরেই রয়েছে সংক্রমণ। চিকিৎসক মহলের আশঙ্কা ছিল, চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে রাজ্যে দৈনিক সংক্রমণ যে ভাবে বাড়ছিল, একই ভাবে এ বারও ওঠা-নামারRead More →