News LIVE: ‘প্রতিবাদীদের উপর গুলি নয়’, নির্দেশ অমান্য করে বলল শ্রীলঙ্কা সেনা

Daily News Live Updates: ক্রমশ বাড়ছে শ্রীলঙ্কার সংকট (Sri Lanka Crisis Updates)। এখনও পর্যন্ত ইস্তফা দেননি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। যিনি শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে গিয়েছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, মলদ্বীপ থেকে সিঙ্গাপুরে পালাচ্ছেন তিনি। তারইমধ্যে বিক্ষোভের মধ্যে বুধবার মৃত্যু হয়েছে এক যুবকের। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন প্রান্তে কী কী ঘটনা ঘটছে, তারRead More →

Coal smuggling case: কয়লা পাচার-কাণ্ডে সিবিআইয়ের জালে ইসিএলের বর্তমান ও প্রাক্তন জিএম-সহ সাত জন

কয়লা পাচার-কাণ্ডে সিবিআইয়ের জালে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড (ইসিএল)-এর সাত জন কর্তা। গ্রেফতার করা হয়েছে কোলের বর্তমান এবং প্রাক্তন-সহ চার জন জেনারেল ম্যানেজারকে। এ ছাড়াও ইসিএলের এক জন ম্যানেজার ও দু’জন নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, বর্তমান ও প্রাক্তন মিলিয়ে কোলের এই সাত জনকে বুধবার সকাল ১১টা নাগাদ নিজামRead More →

Free Covid Booster: শুক্রবার থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার টিকা দেওয়া হবে, সিদ্ধান্ত কেন্দ্রের

১৫ জুলাই থেকে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার টিকা দেওয়া হবে। দেশ জুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কার আবহে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ১৫ জুলাই থেকে আগামী ৭৫ দিন পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে বুস্টার টিকা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতার ৭৫তম বর্ষ উদ্‌যাপন উপলক্ষে এইRead More →

Rohit Sharma: তাঁর মারা ছক্কা সোজা খুদে দর্শকের গায়ে, ম্যাচ থামিয়ে দিলেন রোহিত

মঙ্গলবার ভারত বনাম ইংল্যান্ডের প্রথম এক দিনের ম্যাচ চলাকালীন হঠাৎই বিপত্তি। রোহিত শর্মার মারা ছয় গ্যালারিতে গিয়ে লাগল এক খুদের গায়ে। সেই খুদে দর্শক কান্না শুরু করতেই উদ্বিগ্ন হয়ে পড়লেন রোহিত। খেলা বন্ধ থাকল মিনিট দুয়েক। অবশেষে ইংল্যান্ডের ফিজিয়োদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই খুদে দর্শকের প্রাথমিক চিকিৎসা করেন তাঁরা।Read More →

Sri Lanka Economic Crisis: দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যা করার করুন, সেনাবাহিনীকে নির্দেশ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যা করা দরকার তাই করা হোক। সেনাবাহিনীকে এমনই নির্দেশ দিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তথা কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে। বুধবার বিক্রমসিঙ্ঘের অফিসে বিক্ষোভকারীদের হামলার পর সেনাবাহিনীকে এই নির্দেশ দেন তিনি। কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। তবে অর্থনৈতিক বেহাল দশার জন্য রাজাপক্ষেRead More →

Raja Oldest Tiger: মানুষের সঙ্গে পশুর সম্পর্ক বদলে যাচ্ছে, অনেক কথা মনে করাল রাজার মৃত্যু

রাজা। দেশের অন্যতম বয়স্ক বাঘ। গত সোমবার ভোরে রাজা মারা গিয়েছে। উত্তরবঙ্গের খয়েরবাড়ির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ২৫ বছর বয়সি সেই বাঘের দেহের সামনে দাঁড়িয়ে বন দফতরের অনেকে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। দৃশ্যটা দেখে আট বছর আগে ডেনমার্কের কোপেনহাগেন চিড়িয়াখানার একটা ছবি মনে পড়ল। ২০১৪ সালের কথা। ৯ ফেব্রুয়ারিRead More →

Covid 19: বাড়ছে করোনার দাপট! দৈনিক সংক্রমণ পার ২০ হাজার, এক দিনে মৃত্যু ৩৮ জনের

দেশ জুড়ে আবারও শুরু হয়েছে করোনার আগ্রাসন। উদ্বেগ বাড়িয়ে দৈনিক সংক্রমণ ২০ হাজারের গণ্ডি পার করল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ১৩৮ জন। যা বুধবারের তুলনায় ১৯ শতাংশ বেশি। বুধবার এই সংখ্যাটা ছিল ১৬ হাজার ৯০৬। যদিও দৈনিকRead More →

Sri Lanka Unrest: লঙ্কার জাতীয় টেলিভিশন স্টেশনে ঢুকলেন প্রতিবাদীরা, রনিলের অফিসের সামনে খণ্ডযুদ্ধ

শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন চ্যানেল ‘শ্রীলঙ্কা রূপবাহিনি কর্পোরেশন’ তার সম্প্রচার স্থগিত করেছে। সরকার বিরোধী বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া প্রতিষ্ঠানের নিরাপত্তা বলয় লঙ্ঘন করে ঢুকে পড়েন আজ বেলার দিকে। প্রতিবাদীরা টিভি স্টেশনের দখল নেওয়ার পরেই সম্প্রচার স্থগিত করা হয়। এর আগে প্রতিবাদকারীদের তাঁদের কথা দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ দেওয়া হয়। প্রায়Read More →

India vs England 2022: ‘ছোট’ চোট নিয়ে বিরাট অনিশ্চয়তা! দ্বিতীয় এক দিনের ম্যাচেও কোহলীকে নিয়ে বড় প্রশ্ন

দ্বিতীয় এক দিনের ম্যাচেও অনিশ্চিত বিরাট কোহলী। প্রথম এক দিনের ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন যে, বিরাটের একটা ছোট চোট রয়েছে। কিন্তু দ্বিতীয় এক দিনের ম্যাচের আগেও বিরাটের চোট সারিয়ে মাঠে ফেরা অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বিরাটের চোটের এখনRead More →

Aryan Khan: বেল-বন্ড প্রত্যাহার বা পাসপোর্ট ফেরতে আপত্তি নেই, তবুও কেন আটকে আছে আরিয়ানের ‘ডিসচার্জ’

শাহরুখ-পুত্র আরিয়ান খান তাঁর পাসপোর্ট ফেরত চাওয়ার আর্জি জানিয়ে আবেদন করার পর উত্তর এসেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র তরফ থেকে। এনসিবি আজ আদালতে জানিয়েছে ‘বেল-বন্ড’ প্রত্যাহার করতে ও পাসপোর্ট ফেরত দিতে তাদের আপত্তি নেই, তবে আদেশনামায় ‘ডিসচার্জ’ লেখার ক্ষেত্রে এখনও কিছু সমস্যা রয়েছে। সরকার পক্ষের আইনজীবী অদ্বৈত সেথনা এনসিবি-র পক্ষRead More →