Sri Lanka Financial Crisis: ­­খয়রাতি করতে ঋণের ফাঁদে জড়িয়ে পড়লেই ‘শ্রীলঙ্কা’, রাজ্যগুলিকে সতর্কবার্তা বিদেশমন্ত্রীর

লাগামছাড়া ঋণের জালে জড়িয়ে পড়া কী ভাবে অর্থনীতির সর্বনাশ ডেকে আনতে পারে, চোখের সামনে তার জলজ্যান্ত উদাহরণ শ্রীলঙ্কা। পড়শি দ্বীপরাষ্ট্রের ওই ভুল থেকে ‘শিক্ষা নিয়ে’ খয়রাতি এবং যথেচ্ছ ঋণ নেওয়ার বিষয়ে রাজ্যগুলিকে সতর্ক হতে বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জোর দিলেন আয় মেপে ব্যয়ের উপরেও। কিন্তু তাতে আপত্তি জানাল তৃণমূল কংগ্রেস-সহRead More →

Oil taxes and duties: দৈনন্দিন খরচ জোগাতে দিশেহারা মানুষ, তেল বিক্রি করে বিপুল বাড়তি লাভ কেন্দ্র, রাজ্যের

দীর্ঘদিন ধরে অতিমারিতে কাবু আমজনতার দুর্ভোগ বাড়িয়েছে তেল-গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় জ্বালানির খরচ বৃদ্ধি। যা ঠেলে তুলেছে সমস্ত জিনিসের দামকে। অথচ মঙ্গলবার সংসদে কেন্দ্রের দেওয়া তথ্যে পরিষ্কার, এ ভাবে বাড়তে থাকা জীবনযাপনের খরচে সাধারণ রোজগেরে মানুষ যখন দিশাহারা, তখন গত দু’টি অর্থবর্ষে তেলের কর ও শুল্ক থেকে কেন্দ্র এবং রাজ্যগুলিরRead More →

কন্টেনারে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মৃত্যু CID-র DSP-র

পূর্ব বর্ধমানের জামালপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিআইডির ডিএসপিসহ ২ জনের। গুরুতর আহত হয়েছেন পুলিশের গাড়ির চালক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা। মঙ্গলবার সকালে জামালপুরের আঝাপুর এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের ওপর সামনে থাকা কন্টেনারে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিআইডির ডিএসপি প্রশান্ত নন্দীRead More →

Agnipath Case: দিল্লি হাই কোর্টে স্থানান্তরিত হল অগ্নিপথ মামলা, আইনজীবীকে ‘ধমক’ SC বিচারপতির

অগ্নিপথ প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া সব আবেদন স্থানান্তর করা হল দিল্লি হাই কোর্টে। সুপ্রিম কোর্ট দিল্লি হাই কোর্টকে দ্রুত এই সব মামলার শুনানি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি শীর্ষ আদালত জানিয়েছে, পটনা, কেরলের মতো যেসব হাই কোর্টে অগ্নিপথ সংক্রান্ত মামলা রয়েছে, আবেদনকারীরা চাইলে তা দিল্লিতে স্থানান্তর করতে পারেন।Read More →

আমি কোহলির নেতৃত্বে খেললে ভারত তিনটে বিশ্বকাপ জিতত, বিতর্কিত ক্রিকেটারের দাবি

ম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে, ভারত ১৮ রানে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। একই সময়ে, ভারত ২০২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল এবং তার পরেই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে, লিগ পর্বের ম্যাচগুলির পরেই ভারত ছিটকে গিয়েছিল। বিরাট কোহলির নেতৃত্বেRead More →

রাজধানী, শতাব্দীতে ৩০ টাকায় মিলবে লাঞ্চ, ডিনার, শর্ত একটাই

২০ টাকার চায়ে ৫০ টাকা সার্ভিস ট্যাক্সের টুইট ভাইরাল হতেই তৎপর হয়েছিল রেল। অবশেষে রাজধানী, শতাব্দী, বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেনে খাবারের দাম ঠিক করে দিল সরকার। নতুন তালিকা অনুসারে টিকিটের সঙ্গে খাবারের দাম মিটিয়ে দিলে খরচ অনেকটা কম পড়বে। তবে চায়ের দাম সব ক্ষেত্রেই সমান রাখা হয়েছে। রেল মন্ত্রকেরRead More →

অবৈধ খননে জড়িত সন্দেহে ট্রাককে আটকাচ্ছিলেন পুলিশ অফিসার, পিষে দিয়ে চলে গেল গাড়ি

রুখতে গিয়েছিলেন সন্দেহভাজন ট্রাককে। আর সেই ট্রাকই সোজা পুলিশের ডিএসপিকে পিষে দিয়ে চলে যায় বলে খবর। হরিয়ানায় অবৈধ খাদান কাণ্ডে এই মর্মান্তিক ঘটনা ঘিরে তুঙ্গে পারদ। ঘটনা হরিয়ানার পঞ্চগাঁও এলাকার। সেখানে অবৈধ খনন থেকে উত্তোলোনের খবর পেয়েই পৌঁছন ডিএসপি। আর ঘটে যায় এই ঘটনা। ঘটনাস্থলেই মারা যান সুরেন্দ্র সিং। চারRead More →

Sea Wave: সমুদ্রের ধারে বিয়ের অনুষ্ঠানে আছড়ে পড়ল বিশাল ঢেউ!

ঘটা করে বিয়ের অনুষ্ঠানের জন্য সমুদ্রের ধারে একটি রিসর্টকে বেছে নিয়েছিলেন এক ব্যক্তি। রিসর্টের লনে বিয়ের আয়োজন করা হয়েছিল। অতিথি-অভ্যাগতরা সকলে এসে হাজির। খাওয়াদাওয়া চলছিল আর সমুদ্রের রূপ উপভোগ করছিলেন অতিথিরা। এক এক করে ঢেউ এসে রিসর্টের গার্ডওয়ালে আছড়ে পড়ছিল। হঠাৎই একটি বিশাল ঢেউ রিসর্টের দেওয়াল টপকে অনুষ্ঠানের মধ্যে আছড়েRead More →

Rishabh Pant: গুরুদ্বারে রাত কাটানো পন্থের সাহসী ক্রিকেটই দলের ভরসা, বিপক্ষের আতঙ্ক

বীরেন্দ্র সহবাগ বাঁহাতে ব্যাট করলে কেমন হত? এই প্রশ্নের উত্তর সম্ভবত পেয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট। উত্তরের নাম ঋষভ পন্থ। ২৪ বছরের উইকেটরক্ষক-ব্যাটার নিজের আদর্শের মতোই ডাকাবুকো। ব্যাট হাতে আগ্রাসী। ইনিংসের প্রথম বল বা ব্যক্তিগত ৯৫ রানে দাঁড়িয়েও সহবাগের মতোই বেপরোয়া। সব ধরনের ক্রিকেটেই প্রায় একই গতিতে রান তোলেন। তাঁর আগ্রাসনRead More →

Agnipath Scheme: ‘বীর হলেও অগ্নিবীর নন’, আবেদনকারী আইনজীবীকে বললেন বিচারপতি চন্দ্রচূড়

বিভিন্ন রাজ্যে অগ্নিবীর নিয়োগ সংক্রান্ত মামলাগুলি শুনানির জন্য দিল্লি হাই কোর্টকে ক্ষমতা দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মঙ্গলবার জানিয়েছে, বিভিন্ন রাজ্যের হাই কোর্ট এ সংক্রান্ত মামলাগুলির শুনানি স্থগিত রাখতে পারে বা সেগুলি দিল্লি হাই কোর্টে স্থানান্তর করতে পারে। অগ্নিপথ প্রকল্পের বিরোধীদের অভিযোগ, দেশের যুবকদের চাকরিরRead More →