Kerala Student: চার দিন বাড়িতে থাকা খুব কঠিন, জেলাশাসককে ইমেল করে ছুটি বাতিলের অনুরোধ খুদে পড়ুয়ার

সাধারণত স্কুলে ছুটির ঘোষণা করলে বাচ্চাদের মধ্যে আনন্দের সঞ্চার ঘটে। তবে সম্প্রতি কেরলের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির খুদে পড়ুয়া প্রমাণ করেছে যে, এই ধারণা ভ্রান্ত। ছুটি চেয়ে নয়, বরং ছুটি বাতিল করার আবেদন জানিয়ে জেলাশাসককে ইমেল করেছে ওই ছাত্রী। খুদে ওই ছাত্রীর নাম সাফুরা নওশাদ। রবিবার ওয়েনাড জেলার জেলাশাসক এRead More →

Imran Khan: সমস্যা বাড়ল ইমরানের, রাজদ্রোহের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার চিফ অব স্টাফ

সমস্যা বাড়ল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। পঞ্জাব প্রদেশে যখন উপনির্বাচন চলছে, তখনই রাজদ্রোহের অভিযোগে গ্রেফতার হয়ে গেলেন ইমরান জমানার চিফ অব স্টাফ শাহবাজ গিল। পঞ্জাব প্রদেশের মুজফফরগড়ের বাড়ি থেকেই রাজনীতিককে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু নির্দিষ্ট নির্দেশ অমান্য করার ডাক দিয়েছিলেনRead More →

Serena Williams: অবসরের ইঙ্গিত সেরিনা উইলিয়ামসের, ইউএস ওপেনের আগেই নিতে পারেন সিদ্ধান্ত

অবসরের ইঙ্গিত সেরিনা উইলিয়ামসের। ‘ভোগ’ পত্রিকার সেপ্টেম্বর সংখ্যায় দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন টেনিস তারকা। ইউএস ওপেনের আগেই হয়তো অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন তিনি। সেরিনা বলেছেন, ‘‘এটা আমার কাছে সব থেকে কঠিন সিদ্ধান্ত। আমি খেলা ছাড়তে চাই না। কিন্তু সেই সঙ্গে এটাও বলব যে আমি ভবিষ্যতের জন্য তৈরি।’’ সেরিনারRead More →

অনুব্রতর নামেই আসত গরু পাচারের টাকা? ৪১ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে কী আছে?

সিবিআইয়ের হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। এসএসকেএমে ডাক্তার দেখিয়ে চলে গিয়েছেন বীরভূমে নিজের বাড়িতে। এদিকে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে অবশ্য ইঙ্গিত রয়েছে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। সূত্রের খবর সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে গরু পাচারকারীদের টাকা যেত অনুব্রতর দেহরক্ষী সায়গলের কাছে। আর সেই টাকা আসত অনুব্রতর নামে। এদিকে সূত্রের খবর, সায়গলের সঙ্গেRead More →

ধোনি কেন সাত নম্বরে নামবেন? ফের উঠল ২০১৯ বিশ্বকাপের ব্যর্থতার কথা

২০১৩ সালে এমএস ধোনির নেতৃত্বে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তবে তারপর থেকে ভারত আর একটিও আইসিসি ট্রফি জিততে পারেনি। তারা দুইবার ওডিআই বিশ্বকাপে এবং একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে,কিন্তু তারপর আর এগিয়ে যেতে পারেনি। তারা সবচেয়ে কাছে গিয়েছিল ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেখানে তারা ফাইনালে পৌঁছেছিল,কিন্তু শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানেরRead More →

Arpita Mukherjee: বেআইনি নির্মাণ সরকারি আপত্তিতেও ভাঙেননি অর্পিতা? নেপথ্যে কি প্রভাবশালীর হাত

অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জের যে ফ্ল্যাটে থাকতেন, তার একাংশ বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। রাজ্য সরকারের তরফে নোটিস পাঠানো সত্ত্বেও সেই নির্মাণ কাজ ভাঙা হয়নি। বার বার প্রোমোটারকে বলা সত্ত্বেও কাজ হয়নি বলে অভিযোগ। গোটা বিষয়টির ভিতরে কোনও প্রভাবশালীর হাত ছিল বলেই এখন মনে করছেন ডায়মন্ড সিটি সাউথ আবাসনেরRead More →

Asia Cup 2022: এশিয়া কাপের দলে ফিরলেন কোহলী, চোট পেয়ে নেই বুমরা, বাদ শামি

ঘোষণা হয়ে গেল এশিয়া কাপের দল। প্রত্যাশিত ভাবেই ফিরলেন বিরাট কোহলী। সাম্প্রতিক কালে বেশ কিছু সিরিজে বিশ্রাম নিয়েছিলেন। এশিয়া কাপের দলে আবার তাঁকে দেখা যেতে চলেছে। সোমবার ১৫ জনের যে দল বেছে নিয়েছেন নির্বাচকরা, তাতে চমকও রয়েছে। নেওয়া হয়েছে অর্শদীপ সিংহ, রবি বিষ্ণোইয়ের মতো তরুণ ক্রিকেটারকে। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনও সুযোগRead More →

Kolkata Rain: শ্রাবণ শেষে বর্ষার আমেজ, নিম্নচাপের জেরে দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে ঝড়বৃষ্টি

নিম্নচাপের দৌলতে শ্রাবণের শেষবেলায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষার আমেজ। মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছে কলকাতা ও সংলগ্ন এলাকা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে মঙ্গলবার দিনভর বৃষ্টি চলবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূতRead More →

CWG 2022: ২২ সোনা, ৬১ পদক জিতে চতুর্থ ভারত, পদক এল নতুন চার খেলা থেকে

শেষ হল বার্মিংহাম কমনওয়েলথ গেমস। পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করল ভারত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং কানাডার পর। মোট পদকের সংখ্যাতেও ভারতের স্থান চতুর্থ। ২০১৮-র গোল্ড কোস্ট গেমসে পদক তালিকায় তৃতীয় স্থানে ছিল ভারত। ক্রীড়াবিশ্বে কৌলিন্যের বিচারে কমনওয়েলথ গেমসের স্থান অলিম্পিক্স এবং এশিয়ান গেমসের পর। আমেরিকা, চিন, রাশিয়া, জাপান, ফ্রান্স, জার্মানিরRead More →

Partha Chatterjee: আপত্তি ছিল জেলের চিকিৎসকদের, বায়না ধরে চপ আর বেগুনি খেলেন পার্থ

খবর নিয়ে জেনেছিলেন, জেল ক্যান্টিনে আলুর চপ ও বেগুনি ভাজা হচ্ছে। ব্যস, বায়না ধরলেন, তেলেভাজা খাবেন। সোমবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সেই বায়না মঞ্জুর করেছেন জেল-কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি জেলে পার্থই এখন যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাঁর ছোটখাটো আবদার-বায়নার দিকেও নজর রাখছেন জেল-কর্তারা। দুপুরে জেলের অফিসে এক আইনজীবীর সঙ্গে মিনিট পনেরো কথা বলেনRead More →