কলকাতা লিগে এটিকে মোহনবাগানের খেলা নিয়ে নতুন করে সমস্যা

জাতীয় দলের শিবিরে ডাক পেয়েছেন দলের ন’জন ফুটবলার। ফলে কলকাতা লিগে এটিকে মোহনবাগানের খেলা নিয়ে আবারও ধোঁয়াশা তৈরি হয়েছে। অবস্থা যা, তাতে আরও কিছু ফুটবলারকে না পেলে কলকাতা লিগে সুপার সিক্সে দল নামানোই কার্যত অসম্ভব হয়ে পড়বে তাদের। এ অবস্থায় সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবেকে অনুরোধ করেছিলেন আইএফএ কর্তারা,Read More →

শামিকে প্রথম দলে না রেখে ভুল হল না তো? বিশ্বকাপের টি২০ দলের গত এক বছরের পারফরম্যান্স

০১১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল বেছে নিল ভারত। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা অনেকেই এ বারের প্রথম দলে নেই। এ বারের দলে সুযোগ পাওয়া ১৫ জনের গত এক বছরে টি-টোয়েন্টিতে পারফরম্যান্স কেমন? এক নজরে দেখে নেওয়া যাক। ০২১৮ রোহিত শর্মা: গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখনও পর্যন্ত ২০টিRead More →

স্টেশনে ব্যারিকেড করে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা, অভিযুক্ত পুলিশ, তৃণমূল বলল সব ‘নাটক’

বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি মঙ্গলবার। সেই কর্মসূচি উপলক্ষে কলকাতায় যাওয়ার পথে বিজেপিকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল রাজ্য পুলিশের বিরুদ্ধে। সোমবার উত্তরবঙ্গের তুফানগঞ্জ, মালবাজার, শিলিগুড়ি জংশন, আলিপুরদুয়ার স্টেশনে বিজেপিকর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, পুলিশ এ ভাবে তাঁদের কর্মীদের আটকে বেআইনি কাজ করছে।Read More →

বিভূতিভূষণের জন্মদিনে শ্রদ্ধা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘ আরণ্যক ’ উপন্যাসে জঙ্গলবন্ধু যুগলপ্রসাদকে দেখেছি জঙ্গলের মধ্যেই সে বনস্পতির চারা লাগায়; জঙ্গলেই বনসৃজন করে। এ যে তেলা মাথায় তেল দেওয়া নয়! জঙ্গল কেটে ক্রমাগত বসতি স্থাপন করে, চাষাবাদ করে আমরা বনের ঢাকা-মাটি নগ্ন করে দিয়েছি। বাদাবন কেটে ঝড়-ঝঞ্ঝার অবারিত দ্বার খুলে দিয়েছি। অরণ্য কেবল কেটে ফেলারRead More →

ED Summons Menaka Gambhir: মাঝরাতের ‘বিভ্রান্তি’র পর ফের অভিষেক শ্যালিকাকে তলব ED-র, কখন যেতে হবে মেনকাকে?

কয়লা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে ইডি নতুন করে সমন জারি করেছে। আজ দুপুর সাড়ে ১২টায় তদন্তকারী সংস্থার সামনে হাজির হতে বলা হয়েছে। এর আগে তাঁকে সমন জারি করার সময় এজেন্সি টাইপোগ্রাফিকাল ত্রুটি করেছিল বলে জানায় ইডি। ভুলভাবে am এর পরিবর্তে am উল্লেখ করা হয়েছিল আগের সমনে। এর জেরেইRead More →

ভাঙতে হবে দুষ্কৃতী এবং অপরাধীদের চক্র! দিল্লি-সহ দেশের ৬০ জায়গায় অভিযানে এনআইএ

ইডি থেকে সিবিআই— বিভিন্ন দুর্নীতি মামলায় দেশের বিভিন্ন জায়গায় তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় সংস্থা। যদিও বিরোধীদের অভিযোগ, শুধু অবিজেপিশাসিত রাজ্যেই এজেন্সিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ ব্যবহার করছে মোদী সরকার। এই প্রেক্ষিতে প্রকাশ্যে এল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) অভিযানের কথা। সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সারা দেশে অন্তত ৬০টি জায়গায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা।Read More →

রুডকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন ১৯ বছরের আলকারাজ, সর্বকণিষ্ঠ হিসাবে বিশ্বের এক নম্বর

এ বারেও পারলেন না ক্যাসপার রুড। চলতি বছরেই ফরাসি ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের কাছে স্ট্রেট সেটে হেরেছিলেন। এ বার ইউএস ওপেনের ফাইনালে নাদালের দেশেরই কার্লোস আলকারাজের কাছে হার মানতে হল তাঁকে। ফাইনালে চার সেটের লড়াইয়ে জিতলেন আলকারাজ। খেলার ফল তাঁর পক্ষে ৬-৪, ২-৬, ৭-৬ (৭-১), ৬-৩। ২৩ বছরের রুডকে হারিয়েRead More →

নিম্নচাপের দাপটে রাতভর বৃষ্টি কলকাতায়, সোমে ভারী বর্ষণের পূর্বাভাস, নিচু এলাকায় জল জমার আশঙ্কা

আশঙ্কা সত্যি হল। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাতভর বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কখনও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, তো কখনও মুষলধারায় বর্ষণ চলছে। সোমবার সকাল থেকে আকাশের মুখ ভার। চলছে বৃষ্টি। টানা বৃষ্টির ফলে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার দিনভর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেRead More →

রবি মধ্যরাতের পর সোম দুপুর, কয়লা পাচার-কাণ্ডে আবারও অভিষেক-শ্যালিকা মেনকাকে তলব ইডি-র

কয়লা পাচার-কাণ্ডে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে আবারও ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, সোমবার দুপুর সাড়ে ১২টায় মেনকাকে তলব করা হয়েছে। এর আগে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁকে তলব করা হয়েছিল বলে দাবি করেছিলেন মেনকা। সেই মতো রবিবার রাত সাড়ে ১২টার কিছু সময়Read More →

দুর্যোগ চলতে পারে বুধবার পর্যন্ত, আগামী ২-৩ ঘণ্টা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে দুর্যোগ চলতে পারে বুধবার পর্যন্ত। এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বুধবার পর্যন্ত বিভিন্ন জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় বৃষ্টিপাতের জের চলতে পারে মঙ্গলবার পেরিয়ে বুধবার পর্যন্ত। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়াRead More →