পার্থ চট্টোপাধ্যায়কে এবার হেফাজতে চায় সিবিআই

পার্থকে নিজেদের হেফাজতে পেলে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। কল্যাণময়ের বিরুদ্ধে এসএসসি-র গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। বাগ কমিটির রিপোর্টে বলা হয়েছে, উপদেষ্টা কমিটি থেকেই ভুয়ো সুপারিশ যেত। স্কুলে চাকরির ক্ষেত্রে নিয়োগপত্র দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে। আরRead More →

ভেন্টিলেটরেই রাজু শ্রীবাস্তব, ধীরে ধীরে অবস্থার উন্নতি, জানালেন কৌতুকশিল্পীর ভাই

এক মাস আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করানোর পর এখনও ভেন্টিলেটরেই রাখা হয়েছে কৌতুকশিল্পী, অভিনেতা রাজু শ্রীবাস্তবকে। শুক্রবার, এ কথা জানিয়েছেন রাজুর ভাই দীপু শ্রীবাস্তব। রাজুর পরিবার চায়, ‘অল ইন্ডিয়া ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’ (এমস) রেখেই রাজুর চিকিৎসা করাতে। গত ১০ অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সে দিনইRead More →

ক্যাচ ফেলার ১২ দিন পর অর্শদীপের পাশে দাঁড়ালেন অশ্বিন, এক হাত নিলেন সমালোচকদের

ক্যাচ ফস্কানোর সেই ম্যাচের ১২ দিন পর অর্শদীপ সিংহের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের স্পিনারের মতে, ওই ক্যাচ ফস্কানোর পর যে সমালোচনা অর্শদীপকে সইতে হয়েছে, তাতে তাঁর গুরুতর মানসিক সমস্যা হতে পারত। অশ্বিন খুশি যে অর্শদীপ নিজে সেই ঘটনাকে বেশি পাত্তা দেননি। গত ৪ মার্চ সুপার ফোরের ম্যাচেRead More →

সাংহাই কোঅপারেশনে পাক প্রধানমন্ত্রীর ভ্যাবাচ্যাকা দশা দেখে হেসে ফেললেন রুশ প্রেসিডেন্ট পুতিন

আলোচনার টেবিলে তখন তাঁরা মুখোমুখি। হঠাৎই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কান থেকে খুলে পড়ে গেল হেডফোন। এর পর দেখা গেল এক অভিনব দৃশ্য, যত বার তিনি সেটি তুলে কানে গোঁজার চেষ্টা করেন, ততবারই খুলে পড়ে যায়। কান বদলানোর পরেও হেডফোনটি যথাস্থানে বসাতে পারেননি তিনি। শরিফের দশা দেখে এগিয়ে আসেন একRead More →

চলতি সপ্তাহে আরও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনায়

রাজ্যে আরও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রাজ্যে ৯৪৪ জন বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এ সপ্তাহে বাংলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৭৯৮ জন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১ হাজারের কাছাকাছি। এ সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্তRead More →

চরিত্র বদলেছে ডেঙ্গির, প্লেটলেট ঠিক থাকলেও অক্সিজেনের মাত্রা কমছে, উদ্বেগে পুরসভা

চরিত্র বদলে যাচ্ছে ডেঙ্গির। বদল এসেছে উপসর্গেও। শুধু তাই নয়, এখন আর রক্তে প্লেটলেটের মাত্রা কমছে না। কিন্তু অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। বিষয়টি নিয়ে চিকিৎসকদের পাশাপাশি উদ্বেগে পুরসভাও। শুক্রবার এমনটা জানিয়েছেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। নতুন উপসর্গের পাশাপাশি চিন্তা বাড়িয়েছে ডেঙ্গির ডেন-থ্রি প্রজাতিও। বিশেষজ্ঞেরা মনে করছেন, ডেঙ্গির এই বাড়বাড়ন্তেরRead More →

Rain Prediction in West Bengal: আজ জলপাইগুড়ি, কোচবিহার, ২ দিনাজপুরে ভারী বৃষ্টি, মহালয়ার আগে নিম্নচাপ বাংলায়?

1/6আলিপুরদুয়ার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,মধ্যপ্রদেশের উপর যে নিম্নচাপ আছে, সেখান থেকে ডালটনগঞ্জ, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে মৌসুমী অক্ষরেখা। ফলে আগামী চার-পাঁচদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) উত্তরবঙ্গের চারটি জেলার একটি বা দুটি জায়গায় ভারীRead More →

Govt School Teacher’s Recruitment: নবম-দ্বাদশের ১৯,০০০ শূন্যপদেে শিক্ষক নিয়োগে তোড়জোড়, পুজোর আগেই জমা তালিকা?

শূন্যপদের সংখ্যা ১৯,০০০। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সেই শূন্যপদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল রাজ্য। সূত্রের খবর, কোন স্কুলে কোন ক্যাটেগরিতে কত শূন্যপদ আছে, তা অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরকে বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে। দুর্গাপুজোর আগেই সেই তালিকা পাওয়া যেতে পারে বলে দাবি একটি মহলের। সূত্রের খবর, নবমRead More →

এই দিনটা আসুক চাইনি! বিদায়বেলায় ‘বন্ধু’ ও ‘প্রতিপক্ষ’ ফেডেরারকে বার্তা নাদালের

রজার ফেডেরার জানিয়ে দিয়েছেন, আগামী সপ্তাহে লেভার কাপের পরে প্রতিযোগিতামূলক টেনিসকে বিদায় জানাবেন তিনি। ফেডেরারের অবসর ঘোষণার পরেই বার্তা দিলেন তাঁর সব থেকে কঠিন প্রতিপক্ষ রাফায়েল নাদাল। জানালেন, তিনি কখনও চাননি যে এই দিনটা আসুক। টুইট করে নিজের কথা জানিয়েছেন নাদাল। সেখানে তিনি ফেডেরারকে নিজের ‘বন্ধু’ ও একই সঙ্গে ‘প্রতিপক্ষ’Read More →

প্রবল বর্ষণে দেওয়াল ভেঙে লখনউয়ে মৃত্যু কমপক্ষে ন’জনের, চলছে উদ্ধারকাজ

প্রবল বৃষ্টিতে বাড়ির দেওয়াল ভেঙে বিপত্তি। লখনউয়ের দিলকুশা এলাকায় শুক্রবার দেওয়াল ভেঙে কমপক্ষে ন’জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও এক জন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল। জোরকদমে চলছে উদ্ধারকাজ। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনাস্থলে যেতে শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে চারRead More →