যুবভারতীকাণ্ড: রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলের সদস্য চার থেকে বাড়িয়ে আট করার ভাবনা, গঠন হয়েছিল মঙ্গলবার

যুবভারতীকাণ্ডে অনুসন্ধান কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির পরামর্শ মেনে মঙ্গলবারই চার সদস্যের সিট গঠন করেছে রাজ্য পুলিশ। এ বার সেই সিটের সদস্য সংখ্যা চার থেকে বাড়িয়ে আট করার কথা ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। গত শনিবার ফুটবল তারকা লিয়োনেল মেসির অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা খতিয়েRead More →

বড় শাস্তি মোহনবাগানের, ইরানে খেলতে না যাওয়ায় এশিয়ার প্রতিযোগিতায় দু’বছর নিষিদ্ধ, সঙ্গে ৯০ লক্ষ টাকা জরিমানা

ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর ম্যাচ খেলতে না যাওয়ায় শাস্তি হল মোহনবাগানের। ২ বছরের জন্য নিষিদ্ধ করা হল মোহনবাগানকে। সঙ্গে জরিমানাও করা হয়েছে। মোহনবাগানকে শাস্তি দিল এশিয়ান ফুটবল কাউন্সিল (এএফসি)। ২০২৭-২৮ মরসুম পর্যন্ত এএফসির কোনও প্রতিযোগিতায় খেলতে পারবে না সবুজ-মেরুন শিবির। সঙ্গে দিতে হবে ১ লক্ষ ৭২৯ ডলার জরিমানা। ভারতীয়Read More →

মেসিকে বিশেষ ঘড়ি উপহার দিয়েছেন অনন্ত অম্বানী? কত দাম সেই ঘড়ির, ঠিক কী কী বৈশিষ্ট্য আছে তাতে

ভারত সফর শেষ করে বার্সেলোনা ফিরে গিয়েছেন লিয়োনেল মেসি। মুকেশ অম্বানীর আমন্ত্রণে সূচি পরিবর্তন করেন সোমবার রাতে দিল্লি থেকে গুজরাতের জামনগর সফরে যান মেসি। সেখানে গিয়ে ‘বনতারা’য় অনন্ত অম্বানীর আতিথেয়তা গ্রহণ করে ভারত সফর শেষ করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। সেখানে বাঘ দর্শন, পুজোপাঠ, সব পর্বই সেরেছেন মেসি। ‘বনতারা’ সফরে মেসিরRead More →

কুয়াশায় শুরুই হল না ম‍্যাচ! ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি২০, মাঝ ডিসেম্বরে লখনউয়ে খেলা কেন, প্রশ্নের মুখে বোর্ড

লখনউয়ের মাঠে কুয়াশার দাপট কমল না রাত সাড়ে ৯টাতেও। ষষ্ঠ বার পরিদর্শনের পর ম্যাচ বাতিল ঘোষণা করতে বাধ্য হলেন আম্পায়ারেরা। শীত কালে উত্তর ভারতে কুয়াশা এবং ধোঁয়াশা নতুন কোনও ঘটনা নয়। তা-ও এই সময় লখনউয়ে ম্যাচ দেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। কুয়াশারRead More →

নিউটাউনে ইকো পার্কের কাছে ঝুপড়িতে আগুন! ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা, ঘটনাস্থলে দমকলের অন্তত ২০টি ইঞ্জিন

নিউটাউনে ইকো পার্কের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ধোঁয়ায় ঢাকল আশপাশের এলাকা। বুধবার সন্ধ্যায় ঘুনি বস্তির একাধিক ঝুপড়িতে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে ঘটনাস্থলে গিয়েছিল দমকলের ১০টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে না-আসায় পরে আরও ১০টি ইঞ্জিন গিয়েছে সেখানে। আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কারও হতাহতRead More →

শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিস পাঠাচ্ছে কমিশন, কারা ডাক পাবেন, আর কারা পাবেন না

শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিস পাঠানো শুরু করছে নির্বাচন কমিশন। ২০০২ সালের (রাজ্যে এর আগে শেষ এসআইআর হয়েছিল ওই বছরে) ভোটার তালিকার সঙ্গে কোনও যোগসূত্র দেখাতে পারেননি ৩০ লক্ষ ৫৯ হাজার ২৭৩ জন ভোটার। ওই ‘নো ম্যাপিং’ ভোটারদের প্রত্যেকের কাছে নোটিস যাবে। নোটিস দেওয়ার পর সাত দিন সময় দেওয়াRead More →

রোজের কিছু খাবারের কারণে বাড়ছে ক্যানসার, বন্ধ্যাত্বের ঝুঁকি! কোনটি থেকে কী রাসায়নিক ঢুকছে শরীরে?

বার্গার বা পিৎজ়া দেখলে লোভ সামলানো দায়। স্বাস্থ্যকর ভেবে যে প্যাকেটজাত ফলের রস বা দই নিজে খাচ্ছেন বা শিশুকে দিচ্ছেন, তা কি আদৌ স্বাস্থ্যসম্মত? সকাল থেকে রাত অবধি, যা যা খাওয়া হচ্ছে, তার অধিকাংশই প্যাকেটজাত অথবা প্রক্রিয়াকরণে তৈরি। সে চাল, ডাল হোক বা বিস্কুট, কুকি বা জাঙ্ক ফুড। এই সবইRead More →

লোহার কিছুতে আঘাত লাগলে বা কেটে গেলেই কি টিটেনাস নিতে হবে? কখন নিতে হয় এই প্রতিষেধক?

লোহার কোনও কিছুতে আঘাত লাগলে বা কেটে গিয়ে রক্তপাত হলে সংক্রমণের ভয় পেয়ে বসে। তাড়াতাড়ি টিটেনাস ইঞ্জেকশন নেওয়ার কথা বলেন অনেকে। কিন্তু কথা হল, লোহার কিছুতে কেটে যাওয়া মানেই কি টিটেনাস নিতে হবে? কখন নিতে হয় এই প্রতিষেধক? আঘাত লাগা বা কাটা জায়গা ঠিকমতো পরিষ্কার না করলে সেখানে ব্যাক্টেরিয়া জন্মায়।Read More →

হৃদ্‌রোগে আক্রান্ত স্বামীকে বাইকে নিয়ে একের পর এক হাসপাতাল ঘুরলেন স্ত্রী, দুর্ঘটনা, মৃত্যু! অমানবিক মুখ বেঙ্গালুরুর

গভীর রাতে গাড়ি পাননি। অগত্যা হৃদ্‌রোগে আক্রান্ত স্বামীকে বাইকে নিয়ে হাসপাতালে ছুটেছিলেন স্ত্রী। কিন্তু ফিরিয়ে দেয় সেই হাসপাতাল। অসুস্থ স্বামীকে নিয়ে তার পর আর একটি হাসপাতালে ছোটেন স্ত্রী। কিন্তু ভর্তি নেয়নি তারাও। এর পর আরও একটি হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন দম্পতি। ভরা রাস্তায় হাতজোড় করে সাহায্য প্রার্থনা করেনRead More →

আবার ভারত সফরে আফগানিস্তানের তালিবান সরকারের এক মন্ত্রী, তিন মাসে তৃতীয় বার দ্বিপাক্ষিক বৈঠক

বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি, বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজির পরে এ বার স্বাস্থ্যমন্ত্রী নূর জালাল জালালি। তিন মাসের মধ্যে আফগানিস্তানের তালিবান সরকারের তিন নম্বর মন্ত্রী এলেন ভারত সফরে। হবে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে তৃতীয় বৈঠক। নয়াদিল্লি-কাবুলের এই সখ্য ইসলামাবাদের উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেRead More →