হাতে ১ বছরও নেই, নিজের শেষ লগ্নেও দৃষ্টি হারানো মহিলাকে বাঁচার আশা দিয়ে চলেছে জন্মান্ধ কুকুর

জন্ম থেকেই দৃষ্টিহীন ‘স্কাউট’। কিন্তু তাতে কখনও সে পিছিয়ে থাকেনি কিছুতে। বরং বার বার বাঁচার আশা জুগিয়েছে বহু হতাশ হয়ে পড়া মানুষকে। প্রায় বারো বছর ধরে ‘থেরাপি ডগ’ হিসাবে কাজ করা স্কাউটের এ বার অবসর নেওয়া উচিত, জানিয়ে দিয়েছেন পশুচিকিৎসকেরা। তবুও থমকে যেতে রাজি নয় কুকুরটি। এখনও অনুপ্রেরণার উৎস হিসাবেRead More →

হোয়াটসঅ্যাপ কাজ করছে না, বিশ্ব জুড়ে থমকে গেল পরিষেবা, দ্রুত পদক্ষেপের আশ্বাস মেটা-র

থমকে গেল হোয়াটসঅ্যাপ। বিশ্বের সমস্ত দেশে প্রায় দেড় ঘণ্টা ধরে বন্ধ রয়েছে হোয়াটসঅ্যাপ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ হঠাৎ করেই গোলমাল শুরু হল হোয়াটসঅ্যাপ পরিষেবায়। ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা ‘মেটা’র এই ম্যাসেঞ্জার পরিষেবা ভারতে বিপুল ভাবে ব্যবহার করা হয়। এমনকি বিভিন্ন অফিসের কাজের ক্ষেত্রেও এই পরিষেবা ব্যবহার করা হয়। আচমকা পরিষেবাRead More →

ডায়েরিতে দুঃস্বপ্নের সেই কাহিনি লিখে রেখেছেন আরশদীপ

শাপমুক্তি। রবিবার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রায় নিজের প্রথম বলেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটার, পাকিস্তান অধিনায়ক বাবর আজ়মকে এলবিডব্লিউ করে ফিরিয়ে দেন প্যাভিলিয়নে। কিন্তু উইকেট পাওয়ার পরে তাঁর মধ্যে অতিরিক্ত কোনও উচ্ছ্বাস দেখা যায়নি। বরং কাঁধ থেকে বোঝা নেমে যাওয়ার স্বস্তি ছিল চোখে-মুখে। যে ছবিটা সম্পূর্ণ ভিন্ন ছিল এশিয়া কাপের সময়।Read More →

ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ হিমাংশুর, ছুটি মোহনবাগানে

ডার্বির আগে স্বস্তি ইস্টবেঙ্গল শিবিরে। দলে যোগ দিলেন প্রতিশ্রুতিমান হিমাংশু জাংরা। চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ব্রাজিলীয় এলিয়ান্দ্রো ডস স্যান্টোসও। দীপাবলিতে এটিকে-মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন। কিন্তু ডার্বির আগে একেবারেই সময় নষ্ট করতে রাজি নন স্টিভন কনস্ট্যান্টাইন। সোমবার সকালে বৃষ্টির মধ্যেই যুবভারতীর অনুশীলন মাঠে প্রস্তুতিতে নেমে পড়েছিলেন লাল-হলুদRead More →

দীপাবলি ডাউনিং স্ট্রিটে, গীতা স্পর্শ করে এ বারেও কি শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক?

১০ ডাউনিং স্ট্রিটের রাস্তা এখন পাকা। ব্রিটেনের কুর্সিতে বসতে চলেছেন ঋষি সুনক। আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি। সোমবার দীপাবলির রাতে সূদূর ব্রিটেন থেকে সেই খবর আসার পর থেকেই ভাবী প্রধানমন্ত্রীর ভারত-যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রকাশ্যে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়ে কখনও সরব না হলেওRead More →

বাংলাদেশে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, উপকূল পেরিয়ে স্থলভাগের পথে সিত্রাং, এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু

আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছিল, বাংলাদেশেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সিত্রাং। সেই মতো সোমবার রাতে সিত্রাংয়ের অগ্রভাগ বাংলাদেশের উপকূলে আঘাত করে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি উপকূলে আঘাত করে রাতের দিকে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। সিত্রাংয়ের প্রভাবে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে সে দেশে। এখনও পর্যন্ত ৯ জন মারা গিয়েছেন ঝড়ের তাণ্ডবে। সোমবার সকাল থেকেইRead More →

অবস্থান এখনও চলছে, উৎসবের মধ্যে চাকরিপ্রার্থীদের পাশে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা

দুর্গা পুজোর পরে এ বার কালী পুজো। উৎসবের মধ্যে অবস্থানরত চাকরি-প্রার্থীদের পাশে দাঁড়াতে গেলেন বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দীপাবলির দিন গান্ধী মূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে অবস্থানরত চাকরি-প্রার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিপিএম ও কংগ্রেসের নেতারা। দলের দুই যুব নেতা ইন্দ্রজিৎ ঘোষ ও শতরূপ ঘোষকে নিয়ে গিয়েছিলেন সিপিএমের রাজ্যRead More →

নিজেদের প্রতি বিশ্বাস বাড়িয়ে দিল এই জয়, মেলবোর্নে ঐতিহাসিক জয়ের পর বলছেন বিরাট

ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ জয়ের রেশ যেন কাটছেই না ভারতীয় শিবিরে। যা পরিষ্কার বোঝা যাচ্ছে বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ড্যের মধ্যে কথোপকথনে। গণমাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডের তুলে ধরা এক ভিডিয়োয় দেখা গিয়েছে, কোহলির পাশে বসে তাঁর কাঁধে হাত রেখে আপ্লুত হার্দিক বলে চলেছেন, ‘‘কী ভাবে তুমিRead More →

সিত্রাং যেতেই শীতের শিরশিরানি! ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচল কলকাতা, তাণ্ডব পদ্মাপারে

ঘূর্ণিঝড় সিত্রাঙের তাণ্ডব থেকে রেহাই পেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকায় বৃষ্টি আর দমকা হাওয়া ছাড়া কলকাতা ও সংলগ্ন এলাকায় তেমন কোনও প্রভাব পড়ল না। যার জেরে কালীপুজোর আনন্দ মাটি হয়নি। বরং স্বস্তিদায়ক আবহাওয়ায় আলোর উৎসবে মাতলেন দক্ষিণবঙ্গবাসী। ০২১৫ হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৯টা থেকেRead More →

কালীপুজোর পরের দিন সূর্যকে আড়াল করবে চাঁদ, কখন, কোথায় দেখা যাবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ?

মঙ্গলবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দেশের নানা প্রান্তে। দুপুরের পর গ্রহণ শুরু হবে। তা স্পষ্ট দেখা যাবে সূর্যাস্তের ২ ঘণ্টা আগে থেকে। সূর্যাস্ত পর্যন্ত গ্রহণ দেখতে পাবেন মানুষ।r তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গ্রহণের দৃশ্য না-ও দেখা যেতে পারে। আকাশ মেঘলা থাকলে সূর্য দৃশ্যমান হবে না বলেইRead More →