ডার্বিতে জয় ইস্টবেঙ্গলের, নন্দের গোলে সাড়ে চার বছর পরে মোহনবাগানকে হারাতে পারল লাল-হলুদ

সাড়ে চার বছর, টানা দশটি ডার্বির পর অবশেষে শাপমুক্তি! কলকাতা ডার্বিতে অবশেষে জিতল ইস্টবেঙ্গল। শনিবার ডুরান্ড কাপে যুবভারতী ক্রীড়াঙ্গনে নন্দকুমারের একমাত্র গোলে মোহনবাগানকে হারিয়ে দিল তারা। বিশ্বকাপার জেসন কামিংস-সহ পূর্ণশক্তির দল নামিয়েও ইস্টবেঙ্গলকে হারাতে পারল না মোহনবাগান। ২০১৯-এর ২৭ জানুয়ারির পর আবার কলকাতা ডার্বিতে জিতল ইস্টবেঙ্গল। ম্যাচ শেষ হওয়ার পরRead More →

রানাঘাটের টাউনশিপ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন বিজেপির

পঞ্চায়েত নির্বাচনে রানাঘাটের টাউনশিপ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও আতঙ্কে তারা এক মাস বাড়ির বাইরে ছিলেন। আজ ছিল এই পঞ্চায়েতে বোর্ড গঠন। টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা হলো নয়। সেখানে বিজেপি জয়লাভ করে পাঁচটিতে এবং শাসক দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করে চারটি আসনে। বিজেপির দাবি, সংখ্যাগরিষ্ঠতা পেলেও তারা আতঙ্কে ছিলেন।Read More →

মেদিনীপুর যুব সংঘ ময়দানে শুরু হলো পাঁচ দিনের ফুটবল প্রতিযোগিতা

মেদিনীপুর শহরে যুব সংঘ খেলার ময়দানে অনুষ্ঠিত হলো ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটি ৩২ তম বর্ষে পদার্পণ করল। ১২টি দলের খেলার পাশাপাশি রক্তদান শিবির, যোগাসন প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলার মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি আজ ৩রা আগস্ট শুরু হয়ে চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় মানুষের উৎসাহ ছিল চোখেRead More →

Asian Champions Trophy 2023: ‘চক দে ইন্ডিয়া’, জাপানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ভারত

লিগের ম্যাচে যে জাপানের কাছে আটকে গিয়েছিল, সেমিফাইনালে সেই জাপানকেই গোলের মালা পরাল ভারত! প্রতিপক্ষকে আর কোনও সুযোগই দিলেন না হরমনপ্রীত সিংহেরা। খেলার ফল ৫-০। শনিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার। কিন্তু তাও ম্যাচের প্রথম ১৫ মিনিটে জাপানের রক্ষণ ভাঙতে পারেনি ভারতীয় দল। প্রথম থেকেই অবশ্য আগ্রাসীRead More →

Bengal Weather: বৃষ্টি বিপর্যয়ের মেঘ রাজ্যে, আজ থেকেই অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি জেলায় জেলায়

ফের দুর্যোগের আবহাওয়া। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এদিকে দক্ষিণবঙ্গে শনিবার থেকে বৃষ্টি বাড়বে। কয়েক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রবিবার এই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ওপরেরRead More →

ডুরান্ড আয়োজকেরা বাস পাঠালেন দেরিতে, ডার্বির আগে টোটোয় অনুশীলনে বোরহারা

ডার্বির চব্বিশ ঘণ্টা আগে ব্যতিক্রমী দৃশ্য ইস্টবেঙ্গলের অনুশীলনে। শুক্রবার সন্ধেয় নিউ টাউনে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সেন্টার অব এক্সিলেন্সের বাইরে মাত্র পাঁচ-ছয় জন লাল-হলুদ সমর্থক দাঁড়িয়ে! শহরের এক প্রান্তে অনুশীলন ছিল বলেই কি আসেননি তাঁরা? নাকি টানা ন’টি ডার্বিতে হারের আশঙ্কা থেকেই উৎসাহ হারিয়ে ফেলেছেন? ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লেস কুয়াদ্রাতের মনেওRead More →

‘আমার গোপাল ফিরবে তো আমার কোলে?’ স্বামীকে সামনে পেলেই আর্তনাদ করে প্রশ্ন স্বপ্নদীপের মায়ের

ভিজে চোখের কোণে কালি পড়েছে। কথা বলতে গেলেই ওঁরা কেঁদে ফেলছেন। “বিচার পাবে তো আমার ছেলে?” কাঁপা গলায় বলে ওঠেন মা। বাবা জানতে চান, “আদৌ সামনে আসবে তো ওর মৃত্যুর প্রকৃত কারণ? শেষ পর্যন্ত সবটা ধামাচাপা পড়ে যাবেনা তো?” যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে মৃত স্বপ্নদীপ কুণ্ডুর মামার বাড়ি রানাঘাটে। সেখানেই আপাততRead More →

শনিবার কলকাতা ডার্বি, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ ঘিরে আবার শহর ভাগ হওয়ার দিন

আর কয়েক ঘণ্টা পরেই মরসুমের প্রথম কলকাতা ডার্বি। ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। গত বারও ডুরান্ড দিয়েই শুরু হয়েছিল মরসুম। এ বারও তাই। সাদৃশ্য রয়েছে দু’দলের সাম্প্রতিক মুখোমুখি সাক্ষাতেও। গত আট বারের লড়াইয়ে হেরেছে ইস্টবেঙ্গল। সব মিলিয়ে গত ন’টি ম্যাচে জিততে পারেনি তারা। শনিবার যে পাশাRead More →

নতুন বলে বলীয়ান মিগ-২৯, আধুনিকীকরণ শেষ, শ্রীনগরে মোতায়েন বায়ুসেনার ‘নয়া’ যুদ্ধবিমান

আধুনিকীকরণের কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগেই। সেই ‘উন্নততর’ মিগ-২৯ যুদ্ধবিমান কাশ্মীর ও লাদাখ সীমান্তে মোতায়েনের কাজ শুরু করল ভারতীয় বায়ুসেনা। চিন এবং পাকিস্তানের সম্ভাব্য হামলা রুখতে শ্রীনগরের বিমানঘাঁটিতে মোতায়েন করা হয়েছে নয়া মিগ-২৯-এর একটি স্কোয়াড্রন। শ্রীনগরে মোতায়েন ‘ট্রাইডন্টস স্কোয়াড্রন’-এর হাতে ওই উন্নততর মিগ-২৯ বিমানগুলি তুলে দেওয়া হয়েছে বলেRead More →

রবিবার কলকাতায় নড্ডার ভোট-বৈঠক, ডাক পেলেন সাংসদ, বিধায়কেরা, দিলীপ প্রথম বার ‘অন্য’ রূপে

দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে গত ২৯ জুলাই। তার ঠিক এক পক্ষ কাল পরে আগামী রবিবার সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠকে মুখোমুখি হতে চলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। এই প্রথম বার সভাপতি নড্ডার সঙ্গে শুধুই সাংসদ এবং প্রাক্তন পদাধিকারী হিসাবে বৈঠকে বসবেন দিলীপ। নড্ডারRead More →