সৌদির ক্লাবের হয়ে প্রথম ট্রফি জয় রোনাল্ডোর, জোড়া গোল করে চোখের জলে মাঠ ছাড়লেন সিআর৭

সৌদির ক্লাব আল নাসেরের হয়ে প্রথম ট্রফি জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আল হিলালকে ২-১ গোলে হারাল আল নাসের। দু’টি গোলই রোনাল্ডোর। তবে শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেননি রোনাল্ডো। হাঁটুর চোটে চোখের দলে মাঠ ছাড়তে হয় তাঁকে। ম্যাচ শেষে অবশ্য সতীর্থদের সঙ্গে ট্রফি জয়ের উল্লাসে শামিল হনRead More →

রাতভর জিজ্ঞাসাবাদ, রবিবার সকালেই স্বপ্নদীপের মৃত্যুতে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুতে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হলেন মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্ত। দু’জনেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা হস্টেলের আবাসিক সৌরভ চৌধুরীকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁকে জেরা করেই এই দু’জনের নাম মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার রাতভর জেরা করা হয়েছে মনোতোষদের।Read More →

‘র‌্যাগিংয়ের আতঙ্কে থাকা স্বপ্নদীপকে ছেলেই সাহস জোগাত’, দাবি ধৃত ছাত্র দীপশেখরের বাবা-মায়ের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর অস্বাভাবিক মৃত্যুতে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন দীপশেখর দত্ত নামে বাঁকুড়ার এক যুবক। ১৯ বছরের দীপশেখর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বাবা-মা জানাচ্ছেন, রবিবার সকালে ছেলের গ্রেফতারির খবর পেয়েছেন। কিন্তু তাঁরা কিছুতেই বিশ্বাস করেন না যে, ছেলে খারাপRead More →

শরৎচন্দ্রের বাড়ি থেকে শ্রদ্ধার সঙ্গে মাটি নিলেন জেপি নাড্ডা

শনিবার দেউলটিতে শরৎচন্দ্রের বসতভিটায় সপারিষদ গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দেউলটিতে শরৎচন্দ্রের বসতভিটা থেকে মাটি সংগ্রহ করেন তিনি। “আমার মাটি আমার দেশ” কর্মসূচির সূচনা করেন তিনি। সেই মাটি নিয়ে যাওয়া হবে দিল্লির কর্তব্যপথ বাগানে। এদিন দেউলটিতে এসে শরৎচন্দ্রের বাসভবনে, সেখানকার লাইব্রেরি রুম ঘুরে দেখেন তিনি। সেখানকার ভিজিটার্স বুকে নিজেরRead More →

১৬ই আগস্ট সন্ধ্যায় যাদবপুরে প্রাক্তনীদের সমাবেশ

স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুতে সমাবেশের ডাক দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। শনিবার এই ব্যাপারে সমাজ মাধ্যমে তাঁরা ঘোষণা করেছেন। আবেদনপত্রের সঙ্গে লেখা হয়েছে, “গতকাল থেকে অনেক ছি:ছি: কার মাথা পেতে নিয়েছি৷ যে প্রতিষ্ঠান নিয়ে গর্ব করি, তার অন্ধকারের দায়ও আমার, আমাদের। ‘আজাদি মারানি’, ‘গাঁজাখোর এলিট বিপ্লবী’ সব মুখ বুজে মেনেও নিয়েছি।Read More →

যাদবপুরের র‍্যাগিংয়ের কথা কবুল অধ্যাপকের

 যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ওপর অত্যাচারের কথা স্বীকার করে সরব হলেন সেখানকার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের ‘কমিউনিটি রেডিও’ বিভাগের আহ্বায়ক ইমন কল্যাণ লাহিড়ী। শনিবার তিনি এ ব্যাপারে তাঁকে লেখা বুদ্ধদেব জানা নামে এক ছাত্রের চিঠি যুক্ত করে লিখেছেন, “আমার বিভাগের ছাত্র বুদ্ধদেব জানা। অনেকদিন ধরে আমাদের ছাত্রদের ওপর অত্যাচারRead More →

কী ভাবে ইন্টারনেট চালু করা যায়, রাজ্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে বলল মণিপুর হাই কোর্ট

তিন মাস হয়ে গেল, মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ। যে কারণে থমকে নানা কাজ। রাজ্যের মানুষও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই সংক্রান্ত মামলার শুনানিতে শুক্রবার মণিপুর হাই কোর্ট রাজ্য সরকারকে ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। বিচারপতি অহনথেম বিমল সিংহ এবং বিচারপতি এ গুণেশ্বর শর্মার ডিভিশন বেঞ্চ সরকারেরRead More →

অত্যাচার হয়েছেই, কে বা কারা জড়িত সেটাই বার করতে হবে, স্বপ্নদীপের মৃত্যু নিয়ে কোর্টে বলল পুলিশ

র‌্যাগিংয়ের কারণেই কি প্রাণ গেল স্বপ্নদীপ কুন্ডুর? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে এই প্রশ্নই উঠেছে। র‌্যাগিংয়ের অভিযোগ করেছে স্বপ্নদীপের পরিবার। শনিবার আলিপুর আদালতে সরকার পক্ষের আইনজীবী সৌরিন ঘোষাল বললেন, ‘‘একটা অত্যাচারের গল্প পাচ্ছি। যাকে গ্রেফতার করা হয়েছে, তার নামও উঠে আসছে। সঙ্গে আরও কয়েক জন জড়িত থাকতেRead More →

শান্তিপুরে কলেজপড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, পড়ে থাকা চিঠিতে লেখা, ‘নতুন সম্পর্কে ভাল থাকিস’

স্কুলজীবন থেকে বন্ধুত্ব। বছর দুয়েকের প্রেম। কিন্তু প্রেমিকা অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এই সন্দেহের বশে আত্মঘাতী হয়েছেন কলেজপড়ুয়া যুবক। পরিবারের দাবি এমনটাই। নদিয়ার শান্তিপুরের ঘটনা। মৃতের দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি চিরকুট। তাতে লেখা, ‘‘নতুন সম্পর্কে ভাল থাকিস।’’ স্থানীয় সূত্রে খবর, রানাঘাট কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন পলাশ শীলRead More →

‘আমি নিরপরাধ’! আদালত থেকে বেরিয়ে দু’বার একটি শব্দই বললেন স্বপ্নদীপের মৃত্যুতে অভিযুক্ত সৌরভ

তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হচ্ছে কি না, জানতে চাইলে এমনই দাবি করলেন যাদবপুরকাণ্ডে গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরী। শনিবার সৌরভকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, ‘‘আমি নিরপরাধ।’’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে টানা জিজ্ঞাসাবাদ করা হয় ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং হস্টেলের আবাসিকRead More →