চাকদায় এক বেসরকারি সংস্থায় বিশ্বকর্মা পুজোর থিম ‘চন্দ্রযান’

 বিশ্বকর্মা পুজোর এবারের থিম চন্দ্রযান। এই থিম করে তাক লাগিয়ে দিয়েছে নদিয়ার চাকদা চৌরাস্তা চত্বরে ভাণ্ডারি সংস্থা। উড়ন্ত চন্দ্রযান দিয়ে পুজোর থিম। ইসরো ও চন্দ্রায়ণ ২ উৎক্ষেপণকে থিম করে এবার তাদের পুজো মন্ডপ সাজিয়েছেন এবং এই থিম গড়ে তুলেছেন বলে জানিয়েছেন সংস্থার ম্যানেজার সুখেন বিশ্বাস। বাজেট মাত্র ১০ হাজার টাকা।Read More →

Kasba School Student Death: কসবায় ছাত্রের রহস্যমৃত্যুতে এবার হাইকোর্টের দ্বারস্থ পরিবার…

পুলিসি তদন্তে গাফিলতি? কসবায় ছাত্রের রহস্যমৃত্যুতে এবার হাইকোর্টের দ্বারস্থ পরিবার। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি তুলেছেন বাড়ির লোকেরা। আগামিকাল, মঙ্গলবার মামলার শুনানি। ২ সপ্তাহ পার। ৪ সেপ্টেম্বর কসবার একটি স্কুলে মৃত্যু হয় দশম শ্রেণির এক পড়ুয়ার। কীভাবে? স্কুল কর্তৃপক্ষের দাবি, কার্নিশে হাঁটার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে যায় ওই পড়ুয়া। এরপর গুরুতর আহতRead More →

Teacher Recruitment Scam: মুর্শিদাবাদে ভুয়ো শিক্ষক মামলায় সিআইডি-র জালে শিক্ষা আধিকারিক!

মুর্শিদাবাদের ভুয়ো শিক্ষক মামলায় গ্রেফতার আরও ১। সিআইডি জালে এবার শিক্ষা দফতরে এক আধিকারিক। ধৃতকে ৩ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল আদালত।  ঘটনাটি ঠিক কী? মুর্শিদাবাদের সুতি  ১ নম্বর ব্লকের গোথা আজিজুর রহমান হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি। ওই স্কুলেই ভুগোলের শিক্ষক ছিলেন তাঁর ছেলে অনিমেষ। কীভাবে নিয়োগ? হাইকোর্টেরRead More →

Ganesh Chaturthi 2023: বড় চমক! ১০০ থেকে ৫০০-র নোট, কয়েনে সেজেছে আড়াই কোটির গণেশ

রাত পোহালেই গণেশ চতুর্থী। আর সেই গণেশ চতুর্থীতে এবার বড় চমক! আড়াই কোটির গণেশ! নোট থেকে কয়েন, সেজে উঠেছে সেই গণেশ…  আড়াই কোটির গণেশের সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই ভিডিয়ো। ১০০ থেকে ৫০০-র নোট, কয়েনে সেজে উঠেছে আড়াই কোটির গণেশ।  কোথায়? বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর জে পি নগরে পুত্তেনাহল্লিতেRead More →

দ্রাবিড়, কোহলির কী দশা হয়েছিল মনে আছে তো? রোহিতকে স্মরণ করিয়ে দিলেন গম্ভীর

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বের প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। তবু বিশ্বকাপের আগে রোহিতকে সতর্ক করে দিলেন গৌতম গম্ভীর। ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়ের উদাহরণ দিয়েছেন। গম্ভীরের মতে, অধিনায়ক রোহিতের আসল পরীক্ষা এখনও বাকি। সেই পরীক্ষার আগে রোহিতRead More →

‘ববিতার চাকরি পাওয়া অনামিকা কি সন্ত্রাসবাদী?’ এ বার পুলিশকে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!

ববিতা সরকারকে দেওয়া শিক্ষকতার চাকরি গত মে মাসে ফিরিয়ে নিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই চাকরি দেওয়া হয়েছিল অনামিকা বিশ্বাস রায়কে। তার পর থেকে কেটে গিয়েছে চার মাস। কিন্তু কলকাতা হাই কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশিত চাকরিটি এখনও হাতে পাননি অনমিকা। সোমবার এই নিয়েই বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ। সোমবার অনামিকার চাকরিRead More →

বিশ্বকাপের আগেই আবার হতে পারে ভারত-পাকিস্তান, সেই ম্যাচ নিয়ে উত্তেজিত রিঙ্কু

এশিয়া কাপে দু’বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। তৃতীয় বার দ্বৈরথ হয়নি পাকিস্তান ফাইনালে উঠতে না পারায়। কিছু দিন অপেক্ষার পর ১৪ অক্টোবর বিশ্বকাপে আবার দুই দেশ মুখোমুখি। কিন্তু তার আগেই বিশ্বের পূর্বপ্রান্তে মুখোমুখি হতে পারে দুই প্রতিবেশী দেশ। সব ঠিকঠাক থাকলে এশিয়ান গেমসের ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত এবংRead More →

জেলে বসে ডাকাতির ছক! পুরুলিয়ায় গয়নার দোকান লুটের আগে হোটেল ভাড়া করে ভিন্‌রাজ্যের ডাকাতদল

পুরুলিয়ায় একটি সংস্থার গয়নার শোরুমে ডাকাতির ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ। তবে পুলিশের দাবি, এই ডাকাতির মূলচক্রী ইতিমধ্যে জেলের ঘানি টানছে। তার কষে দেওয়া ছকে ডাকাতি করতে একত্রিত হয় পড়শি দুই রাজ্যের দল। তাদের কেউ ছিল ভাল শুটার। কারও কাজ ছিল শুধু ‘রেইকি’ করা। কারও দায়িত্ব ছিল পুরো অপারেশনRead More →

বাগদা সীমান্তে বিএসএফের হাতে আগ্নেয়াস্ত্র সহ ধৃত পাচারকারী

 কৃষকের ছদ্মবেশে আগ্নেয়াস্ত্র পাচারের চক্রান্ত ব্যর্থ করল সীমান্তরক্ষী বাহিনী। এই ঘটনায় এক অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ। ধৃতের কাছ থেকে একটি দেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। বিএসএফ সূত্রে জানাগেছে, গতকাল বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বাগদার মৌসুমপুর বিএসএফ ক্যাম্পের ৬৮ নম্বর ব্যাটালিয়ানে জওয়ানরা যখন ভারত–বাংলাদেশ সীমান্তRead More →

আদিবাসী শিশু কন্যাকে নির্যাতন, পুলিশের জালে তৃণমূল শিক্ষক নেতা, হুলুস্থুল কান্ড বালুরঘাটে

আদিবাসী শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগে পুলিশের জালে এক তৃণমূল শিক্ষক নেতা। রবিবার সকালে এমন অভিযোগ সামনে আসতেই ওই শিক্ষক নেতাকে আটক করেছে বালুরঘাট থানার পুলিশ। ঘটনাকে ঘিরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত ওই শিক্ষকের নাম তপন বসাক।Read More →