দিলীপকে দিল্লির বৈঠকে কী বললেন অমিত, শাহি মন্ত্রকের কমিটিতে জায়গা বহাল থাকবে কি ঘোষের?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৃহস্পতিবার রাতে বৈঠকের পর থেকেই ‘চুপ’ দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপকে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ফোন করে দিল্লি যেতে বলা হয়। বৃহস্পতিবার দুপুরেই দিল্লি রওনা হন দিলীপ। সন্ধ্যায় দিল্লির গুজরাত ভবনে সাক্ষাৎ হয় অমিতের সঙ্গে। মূলত স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে থাকা বিজেপিRead More →

হস্টেলে কী ঘটেছে, করণীয় কী? সেই রাতে ‘পরিস্থিতি সামলাতে জরুরি বৈঠকের’ হোতা ছিলেন সৌরভই?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে তাঁর ‘ডাকনাম’ ছিল ‘মহাপাকা’! কারণ হস্টেল আঁকড়ে পড়ে থাকা এই প্রাক্তনী নাকি সবেতেই মাথা গলাতেন। গত ৯ অগস্ট রাতেও সেই নিয়ম বদলায়নি। মেন হস্টেলের এ২ ব্লকের তিনতলার বারান্দা থেকে আছড়ে পড়া ছাত্রকে যখন হাসপাতালে পাঠানোর তোড়জোড় চলছে, তখন ডি ব্লকের নীচে বিশেষ বৈঠক বক্তৃতা করছিলেন সেই প্রাক্তনীRead More →

সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

সবুজায়নের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বৃক্ষরোপন কর্মসূচি নিয়েছে মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এবার এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলের বাগান তৈরিতে উদ্যোগী হয়েছেন। বৃক্ষরোপন কর্মসূচি সফল করতে বিশ্ববিদ‌্যালয়ের অন্তর্গত নেচার ক্লাবের উদ‌্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির অন্তর্গত ফলের বাগান তৈরির উদ্যোগ রূপায়নের রুপরেখা কি হবে তা পর্যালোচনাRead More →

Article 370: ৩৭০ ধারা নিয়ে কড়া সুপ্রিম কোর্ট! সংবিধান বিরোধী প্রমাণ পেলে হস্তক্ষেপে দ্বিধা নয়

৫ অগস্ট ২০১৯ সালে, কেন্দ্রীয় সরকার সংসদে ৩৭০ ধারা অপসারণের কথা ঘোষণা করেছিল। সেই সঙ্গে জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে। এভাবে জম্মু-কাশ্মীর ও লাদাখ আলাদা হয়ে যায়। কিছু রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাকে সমর্থন করলেও এর বিরুদ্ধেও বহু দাবি উঠে এসেছে। বিষয়টি সুপ্রিম কোর্টের দ্বারস্থRead More →

IndiGo Flight: বিমানবন্দরের গেটের সামনেই হার্ট অ্যাটাক পাইলটের! তারপর…

আর কিছুক্ষণ পরই প্লেন ছাড়বে। বিমানবন্দরে ঢুকছিলেন পাইলট। গেটের সামনেই হার্ট অ্যাটাক! তারপর? হাসপাতালে নিয়ে গিয়ে শেষরক্ষা হল না। মৃত্যুর কোলে ঢলে পড়লেন পাইলট। ঘটনাটি ঘটেছে নাগপুর বিমানবন্দরে। জানা গিয়েছে, নাগপুর থেকে পুণে যাওয়ার কথা ছিল ইন্ডিগোর ওই বিমানটির। নিয়মাফিক পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হয়েছিল পাইলটকে। তাহলে? বিমানবন্দরে ঢোকার গেটের সামনেইRead More →

বৃষ্টি পিছু ছাড়ছে না ভারতের, আয়ারল্যান্ডে শুক্রবার বুমরাদের ম্যাচ হবে তো?

আয়ারল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা। ক্যারিবিয়ান সফরে একাধিক ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। শুক্রবার ডাবলিনেও সেই সম্ভাবনা রয়েছে। ভারত বনাম আয়ারল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু সন্ধে ৭.৩০ থেকে। সেই সময়ই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সেই দেশের আবহাওয়া দফতর। আয়ারল্যান্ডে যশপ্রীত বুমরার নেতৃত্বে খেলবে ভারত। ২৯ বছরের এই পেসার ১১ মাস পরRead More →

‘প্রাণে মারার চেষ্টা’! যাদবপুরে সংঘর্ষের ঘটনায় এফআইআর দায়ের বিরোধী দলনেতা শুভেন্দুর

যাদবপুরে যুবমোর্চার সভা থেকে ফেরার সময় তাঁর উপর ‘পূর্বপরিকল্পিত’ হামলা চালানো হয়েছে। চেষ্টা হয়েছে প্রাণে মারার। এই অভিযোগ তুলে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, হামলার ঘটনার নেপথ্যে যে সংগঠন রয়েছে, সেই ‘রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন’ (আরএসএফ) একটি নিষিদ্ধ মাওবাদী সংগঠন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুরRead More →

‘তিন প্রজন্ম শেষ’, দাদার পরিবারকে ভূমিধসে হারিয়ে কান্না ভাইয়ের, হিমাচলের দিকে দিকে অসহায়তার ছবি

গত সোমবার স্ত্রী, পুত্র, নাতি, নাতনিদের নিয়ে শিমলার সামার হিলের শিব বাওয়ারি মন্দিরে এসেছিলেন বৃদ্ধ পবন। মন্দিরে পুজো করার সময়ই ঘটে যায় সেই দুর্ঘটনা। মেঘভাঙা বৃষ্টিতে মাটির নীচে ধসে যায় মন্দিরের একাংশ। পবনের পরিবারের তিন প্রজন্মও সেই ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে। পুজো করতে এসে আর বাড়ি ফেরা হয়নি তাঁদের। তারRead More →

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটির পঞ্চম বৈঠক শুক্রবার, সুপারকে কি তলব করবে লালবাজার?

যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির পঞ্চম বৈঠক বসতে চলেছে শুক্রবার। সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত প্রকাশ্যে আসে কি না, সে দিকে নজর থাকবে। এরই মধ্যে যাদবপুরের প্রাক্তন এবং বর্তমান মিলিয়ে আরও কিছু ছাত্রকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে লালবাজার। পূর্ব ঘোষণা মোতাবেক, শুক্রবারই ১৫ জনRead More →

মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আয়োজিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের নির্দেশে জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে ও জেলা স্বাস্থ্য দপ্তর এবং পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বৃহস্পতিবার মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আয়োজিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে এই শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে সরকারি বেসরকারি বাসের চালক ওRead More →