মোদীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন চিনের বিদেশমন্ত্রী, সরাসরি ‘না’ বলে দিল ভারত

বৃহস্পতিবারে চিনের বিদেশমন্ত্রী ওয়াং উই এসেছিলেন ভারত সফরে। তিনি এসে সাক্ষাৎ করলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ করার ইচ্ছা পূরণ হয়নি। ভারতের তরফে সরাসরি ‘না’ করে দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই বিষয়টি চর্চায়। চীনা বিদেশমন্ত্রী ওয়াং উই ভারতের কাছে আবেদন করেছিলেনRead More →

মোদী জমানায় ভারতের তৈরি অস্ত্রের বিক্রি বেড়েছে ৬ গুণ, লোকসভায় পরিসংখ্যান পেশ কেন্দ্রের

মোদী জমানায় আত্মনির্ভর হচ্ছে ভারত। ৬ গুণ বেড়েছে অস্ত্র বিক্রি। শুক্রবার লোকসভায় পরিসংখ্যান দিয়ে একথা জানাল প্রতিরক্ষা মন্ত্রক। গত আট বছরে প্রায় ১১ হাজার ৬০৭ কোটি টাকার আগ্নেয়াস্ত্র রফতানি করেছে ভারত। ভারত থেকে সবচেয়ে বেশি অস্ত্র রফতানি হয়েছে ফিলিপিন্সে। এ ছাড়া এশিয়া মহাদেশের মধ্যে ইন্দোনেশিয়া, ভিয়েতনামে অস্ত্র রফতানি বাড়িয়েছে ভারত।Read More →

সপ্তাহের শুরুতেই সমস্যা, ২ দিনের বনধের ডাক দিল একাধিক সংগঠন

জানা গেল, আগামী সোমবার ও মঙ্গলবার বনধের ডাক দেওয়া হয়েছে সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের যুগ্ম ফোরাম থেকে। সূত্রের খবর, সরকারি কর্মচারীরা কেন্দ্রের একাধিক নীতির কারণে যে সকল সমস্যার মুখোমুখি করছেন তার বিরোধিতা জানাতেই দেশজুড়ে দু’দিনের বনধের ডাক দেওয়া হয়েছে। গত ২২ শে মার্চ, সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের যুগ্ম মঞ্চের পক্ষ থেকে একটিRead More →

রাজ্যে পরপর জনপ্রতিনিধির উপর হামলা-খুন, শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র

বিরোধী দলনেতা হিসেবে এমনিতেই নির্দিষ্ট সুরক্ষা পান শুভেন্দু অধিকারী। তবে এবার সেই নিরাপত্তা আরও বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, আগামী মাস থেকে জেড প্লাস ক্যাটেগরির সুরক্ষা পাবেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি প্রচারে বেরিয়ে লাগাতার বিক্ষোভের মুখে পড়ছেন বিরোধী দলনেতা। নানা জায়গায় তাঁকে কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে। এই কারণেই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্তRead More →

দেশের প্রথম ইস্পাতের রাস্তা তৈরি হল গুজরাতে

দেশের মধ্যে এই প্রথম ইস্পাতের রাস্তা তৈরি করা হল গুজরাতে। তবে ইস্পাত বলতেই আপনার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে, এ কিন্তু ঠিক তেমন নয়। আসলে এই রাস্তা তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে স্টিলের বর্জ্য। বর্তমানে টেকনোলজি এমন জায়গায় পৌঁছে গিয়েছে, যেখানে প্লাস্টিকের বর্জ্য দিয়েও রাস্তা তৈরি করা হচ্ছে।Read More →

ভারতে তৈরি হতে চলেছে আয়ুর্বেদিক ও চিরাচরিত চিকিৎসার আন্তর্জাতিক কেন্দ্র ভারত সরকার ও হু-এর যৌথ উদ্যোগে

এবার ভারতে তৈরি হতে চলেছে আয়ুর্বেদিক ও চিরাচরিত চিকিৎসার আন্তর্জাতিক কেন্দ্র। এই কেন্দ্র তৈরি হতে চলেছে ভারত সরকার ও হু-এর যৌথ উদ্যোগে। জানা গেছে, এই কেন্দ্রটি তৈরি হবে গুজরাটে। ভারত সরকারের তরফে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে এই আন্তর্জাতিক স্তরে মর্যাদা পাবে গুজরাট। সূত্রের খবর অনুযায়ী, আয়ুর্বেদিক ও চিরাচরিতRead More →

চিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ডিগ্রির স্বীকৃতি নেই ভারতে, পড়ুয়াদের সতর্ক করল ইউজিসি

চিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াকে ঘিরে ভারতীয় পড়ুয়াদের সাবধান করল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। এই প্রসঙ্গে ইউজিসি শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ‘ভারতীয় পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য চিনের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হবার আগে কয়েকটি দিক দেখে নিয়ে সতর্ক হতে হবে।’ সেই সঙ্গে ইউজিসি জানিয়েছে, আগাম অনুমতি ছাড়া ওই বিশেষ বিশ্ববিদ্যালয়গুলি থেকে কোন ভারতীয়Read More →

‘সারা বিশ্ব জানুক’, কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা নিয়ে এবার মিউজিয়াম তৈরি করবেন বিবেক

এবার কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা নিয়ে তৈরি হবে মিউজিয়াম। এমনই উদ্যোগ নিলেন ‘কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এ জন্য মধ্যপ্রদেশে জমি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কাশ্মীরি পণ্ডিতদের উপর যে নৃশংসতা হয়েছিল তা সারা বিশ্বের কাছে তুলে ধরতেই এই মিউজিয়াম করা হবে বলে জানিয়েছেন বিবেক। মাত্র ১৩ দিনেRead More →

চিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান ডোভালের, বললেন ‘আগে এই বিষয়গুলির সমাধান হোক’

চিনা বিদেশমন্ত্রীর আমন্ত্রণ জানানো হয় ভারতকে। তাঁর এই আমন্ত্রণের জবাব দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তাঁর কথায়, এখনই আমন্ত্রণ গ্রহণে সমস্যা নেই। তবে, আমন্ত্রণ গ্রহণ করার আগে তিনি কিছু বিষয় রাখলেন, যেগুলো আগে সমাধান করা প্রয়োজন বলে দাবি করলেন। সেই সমস্যাগুলোর সমাধান হওয়ার পরই তিনি চিনে যাবেন বলে জানালেন।Read More →

দেশের মধ্যে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া মেয়েদের হার সবচেয়ে বেশি মমতার বাংলায়

প্রকাশ্যে এলো এমন তথ্য, যে তথ্যের তালিকায় পশ্চিমবঙ্গের নাম প্রথমে আসবে সেটা হয়তো কেউ ভাবতে পারেনি। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, হ্যাঁ করোনার আবহে ঠিক এমনটাই ঘটেছে, অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার তালিকায় সবাইকে পিছনে ফেলে এগিয়ে বাংলা। একুশ বছর বয়সে পা দেওয়ার আগেই ৪৫%-এরও বেশি মেয়েদের বিয়ে হয়ে যায়।Read More →