হাথরসের নির্যাতিতার বাড়ির ১.৫ কিমি আগেই তৃণমূলের প্রতিনিধি দলকে আটকাল পুলিশ

হাথরসের নির্যাতিতার বাড়ি যাওয়ার আগেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে আটকে দিল যোগী রাজ্যের পুলিশ। তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন সহ কাকলি ঘোষ দস্তিদার, মমতাবালা ঠাকুর এবং প্রতিমা মণ্ডলদের শুক্রবার সকালে নির্যাতিতার বাড়ি থেকে ১.৫ কিলোমিটার দূরে আটকে দেওয়া হয় বলে তৃণমূলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে। দলীয় বিবৃতিতে বলা হয়,Read More →

দ্রুত পুরভোটের দাবি বিজেপির, নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা

কলকাতা: রাজ্যের পুর নির্বাচন দ্রুত সম্পন্ন করার আবেদন নিয়ে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিল রাজ্য বিজেপি। দ্রুত পুরভোট করতে যথোপযুক্ত ব্যবস্থা নিক নির্বাচন কমিশন, এমনই দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলার পুরসভা নির্বাচন সম্পন্ন করা যায় কিনা সেব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের কাছে মতামত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে শতাধিক পুরসভায়Read More →

রক্তদান শিবির পালিত হল ব্যারাকপুর জেলা বিশ্ব হিন্দু পরিষদ এর পক্ষ থেকে।

করোনা আবহে শুরু থেকেই জেলায় সেবা কাজের ব্রত নিয়েছিল ব্যারাকপুর জেলা সেবা বিভাগ। জেলা সেবা প্রমুখ মহাবীর ব্যানার্জী-র নেতৃত্বে আজ ২রা অক্টোবর,২০২০ ব্যারাকপুর চিড়িয়ামোড়ে আয়োজন করা হয়েছিল এক রক্তদান শিবিরের। রক্তদান মহৎ দান সেই মন্ত্রে ব্রতী হয়ে সেবা কাজে লিপ্ত হয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের জেলা সেবা কার্যকর্তারা। অতিথি হিসাবে উপস্থিতRead More →

আসছে আরও পাঁচটি রাফায়েল, মোতায়েন করা হবে বাংলায়

জুলাই মাসে এদেশে প্রথম আসে ৫ টি রাফায়েল জেট। এবার দ্বিতীয় ভাগে অক্টোবরে ভারতে পৌঁছানোর কথা রয়েছে আরও পাঁচটি রাফায়েল জেটের। জানা গিয়েছে, এই পাঁচটি রাফায়েল মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশনে। ভারতের পূর্ব সীমায় যাতে চিন কোনও ঝামেলা না পাকাতে পারে তাই বাংলাতেই মোতায়েন করাRead More →

গান্ধীজির মহৎ চিন্তাভাবনা থেকে অনেক কিছু শেখার আছে : প্রধানমন্ত্রী

 গান্ধীজির জীবন ও মহৎ চিন্তাভাবনা থেকে অনেক কিছু শেখার আছে। জাতির জনক মহাত্মা গান্ধীকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে টুইটারে এমনই লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার সকালে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, গান্ধীজয়ন্তীতে আমাদের প্রিয় বাপুকে প্রণাম। গান্ধীজির জীবন ও মহৎ চিন্তাভাবনা থেকে অনেক কিছু শেখার আছে। সমৃদ্ধ ও করুণাময় ভারতRead More →

মানবতার জন্য অনুপ্রেরণার উৎস গান্ধীজি : রাষ্ট্রপতি

জন্মজয়ন্তীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গান্ধীজিকে প্রণাম জানিয়ে শুক্রবার সকালে রাষ্ট্রপতি টুইটারে লিখেছেন, মানবতার জন্য অনুপ্রেরণার উৎস হলেন গান্ধীজি। রাষ্ট্রপতি টুইট-বার্তায় লেখেন, গান্ধী জয়ন্তীতে আসুন আমরা সকলে সত্য ও অহিংসার পথ অনুসরণ করি, দেশের কল্যাণ ও প্রগতিতে সর্বদা নিবেদিত থাকি এবং স্বচ্ছ, সমৃদ্ধRead More →

ভারতে ৭.৬৭ কোটির উর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা ৮৩.৭০ শতাংশ

দৈনিক কোভিড-১৯ পরীক্ষা ফের খানিকটা কমল ভারতে! বিগত ২৪ ঘন্টায় ভারতে ১০.৯৭ লক্ষেরও বেশি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৭.৬৭ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১০,৯৭,৯৪৭টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্তRead More →

করোনা-সংক্রমণ ৬৪ লক্ষ ছুঁইছুঁই, ভারতে মৃত্যু বেড়ে ৯৯,৭৭৩

ভারতে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে করোনা-আক্রান্তের সংখ্যা। বাড়তে বাড়তে ভারতে ৬৪-লক্ষের কাছাকাছি পৌঁছে গেল করোনা-সংক্রমণ। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬৩,৯৪,০৬৯-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,০৯৫ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮১,৪৮৪Read More →

‘কৃষিতে আত্মনির্ভরতা’-র লক্ষ্যে ‘ভারতীয় কিষাণ সঙ্ঘ’

গত আগস্ট মাসের ১৪ তারিখ এক অনলাইন ভার্চুয়াল অনুষ্ঠান ও মিটিং এর মাধ্যমে ‘ভারতীয় কিষান সঙ্ঘ’এর ‘নদিয়া জেলা কমিটি’ গঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ভারতীয় কিষাণ সঙ্ঘ’এর পশ্চিমবঙ্গ প্রান্তের কোষাধ্যক্ষ মাননীয় পঙ্কজ বন্ধু মহাশয়। এছাড়াও অনুষ্ঠানে ‘ভারতীয় কিষাণ সঙ্ঘ’এর ইতিহাস ও গঠনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন প্রান্ত সংগঠন সম্পাদক মাননীয়Read More →

বাংলায় করোনায় মোট মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

কলকাতাঃ  বাংলায় করোনায় মোট মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৯ জনের৷ একদিনে আক্রান্ত আরও তিন হাজারের বেশি৷ তবে সুস্থতার হার প্রায় ৮৮ শতাংশ৷ বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের ১পরিসংখ্যান অনুযায়ী, একদিনে ৫৯ জনের মৃত্যু হয়েছে৷ বুধবারও সংখ্যাটা একই ছিল৷ তার আগে মঙ্গলবার ছিল ৬২ জন৷Read More →