বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জ়া ফখরুল ইসলাম আলমগীর: ৩৫ বছর পর ভোটাভুটিতে জয়ী বিএনপি মনোনীত প্রার্থী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জ়া ফখরুল ইসলাম আলমগীর: ৩৫ বছর পর ভোটাভুটিতে জয়ী বিএনপি মনোনীত প্রার্থী

প্রত্যাশা মতোই বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জ়া ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ১৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি জয়লাভ করেন। তাঁর একমাত্র প্রতিপক্ষ ছিলেন প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ। নির্বাচনে ফখরুল ইসলাম আলমগীর লাভ করেন ২৫৫টি ভোট এবং অলি আহমদ পান ৮৮টি ভোট।

বৃহস্পতিবার বিকেল ২টো থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন।

নির্বাচনের প্রেক্ষাপট ও ভোট পরিসংখ্যান

৫০টি মহিলা সংরক্ষিত আসনসহ ৩৫০ আসনের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোটের মোট আসনসংখ্যা ছিল ২৪৮। তবে ঋণখেলাপি হওয়ার কারণে সম্প্রতি বিএনপি সংসদ সদস্য আসলাম চৌধুরীর সদস্যপদ আদালত কর্তৃক বাতিল হওয়ায় এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছিল ৩৪৯ জন সংসদ সদস্য।

ভোটাভুটি প্রক্রিয়ায় ইসলামী আন্দোলনের সংসদ সদস্য মওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লা পূর্বঘোষণা অনুযায়ী ভোটদানে বিরত থাকেন। ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের সদস্য হওয়ায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেন, তবে প্রতিপক্ষ অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট প্রদান করতে পারেননি।

উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের পতনের পর গত ২৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মহম্মদ সাহবুদ্দিন পদত্যাগ করেন। বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক এবং এই অন্তর্বর্তী সময়ে দায়িত্ব পালন করেন স্পিকার। সেই সাংবিধানিক সময়সীমা মেনেই এবারের নির্বাচন সম্পন্ন হলো। মির্জ়া ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।

ঐতিহাসিক গুরুত্ব ও রাজনৈতিক মাইলফলক

বাংলাদেশে দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। সর্বশেষ ১৯৯১ সালে ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস, যিনি ১৭২টি ভোট পেয়ে জয়ী হন। সেবার তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পান ৯২টি ভোট। ১৯৯১ সালের পর থেকে গত সাড়ে তিন দশকে ক্ষমতাসীন দলের মনোনীত সাতজন রাষ্ট্রপতিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছিলেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ ১৭ বছর তারেক রহমানের প্রবাসকালে বিএনপির প্রয়াত নেত্রী খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ অনুগামী হিসেবে দলীয় দায়িত্ব পালন করেছেন। নিয়ম মেনে রাষ্ট্রপতি পদে নির্বাচনের সুবিধার্থে বুধবারই তিনি মন্ত্রিসভার সদস্যপদ ও দলীয় সমস্ত দায়িত্ব থেকে ইস্তফা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.