শুক্রবারের ভূমিকম্পের প্রেক্ষাপট

শুক্রবারের ভূমিকম্পের প্রেক্ষাপট

দুপুরে তখন ঘড়ির কাঁটায় ১টা ২২। শুক্রবার ভরদুপুরে কেঁপে উঠল কল্লোলিনী কলকাতা। তীব্র ঝাঁকুনি। কম্পন স্থায়ী হল বেশ খানিকক্ষণ। অফিস থেকে আবাসন, আতঙ্কে তখন সবাই রাস্তায়। 

  

2/11

ভূমিকম্পের মধ্যে কী করবেন…

বিশেষজ্ঞরা বলছেন, মোটেই সেফ নয় তিলোত্তমা। দ্রুত বসছে কলকাতা। যাকে বলে অবনমন বা সিংকিং। গবেষণায় দেখা গিয়েছে, গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপ অঞ্চলের ৯০ শতাংশেরও বেশি এলাকায় মাটি বসে যাওয়ার ঘটনা ঘটেছে।

  

3/11

ভূমিকম্পের মধ্যে কী করবেন…

তাই সামান্য কম্পনেও হতে পারে ভয়াবহ পরিস্থিতি! ওদিকে সিসমিক-৩ জোনে অবস্থিত কলকাতা। মানে ভূমিকম্পপ্রবণ। বেঙ্গল বেসিনের উপর অবস্থিত হওয়ায়, হিমালয়ে বড় ভূমিকম্প হলেই কলকাতায় তীব্র কম্পন অনুভূত হবে।

  

4/11

ভূমিকম্পের মধ্যে কী করবেন…

এদিন যেমন ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের খুলনা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। আর তার প্রভাবেই কেঁপে ওঠে কলকাতা। এখন ভূমিকম্পে চারদিক যখন দুলছে, আপনি যখন তীব্র কাঁপুনি টের পাচ্ছেন, তখন ঠিক কী করবেন?

  

5/11

ভূমিকম্পের মধ্যে কী করবেন…

ভূমিকম্পের মধ্যে মাথা বাঁচাবেন কী করে? বিশেষজ্ঞরা দিচ্ছেন সেই পরামর্শ। ড্রপ, কভার অ্যান্ড হোল্ড অন- এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। 

  

6/11

ভূমিকম্পের মধ্যে কী করবেন…

বিশেষজ্ঞরা বলছেন, যদি আপনি ঘরের ভিতরে থাকেন, তবে সেখানেই থাকুন। কোনও ডেস্ক বা টেবিলের নীচে ঢুকে যান। নিজেকে ঢেকে রাখুন। অথবা করিডোর বা ঘরের ভিতরের দেওয়ালের সঙ্গে লেগে থাকুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.