রবিবারই হতে পারে ভারতের সাদা বলের সিরিজের দল ঘোষণা, শুভমন অনিশ্চিত, অধিনায়কের দৌড়ে দুই ব‍্যাটার

রবিবারই হতে পারে ভারতের সাদা বলের সিরিজের দল ঘোষণা, শুভমন অনিশ্চিত, অধিনায়কের দৌড়ে দুই ব‍্যাটার

দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় টেস্ট চলার মাঝেই রবিবার ঘোষণা করা হতে পারে সাদা বলের সিরিজের জন‍্য ভারতের দল। শুভমন গিলের এই সিরিজে খেলার সম্ভাবনা প্রায় নেই। তাঁর বদলে এক দিনের সিরিজে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ঋষভ পন্থ এবং কেএল রাহুল।

মুম্বইয়ে রবিবার নির্বাচকদের বৈঠক হওয়ার কথা। সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম‍্যাচের এক দিনের সিরিজ এবং পাঁচ ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন‍্য দল ঘোষণা হবে। জানা যাচ্ছে ভারতীয় বোর্ড শুভমনকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না। ফলে নতুন অধিনায়ক প্রয়োজন। এক দিনের সিরিজে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রাহুল ও পন্থ। এরকম শোনা যাচ্ছিল শুভমানের অনুপস্থিতিতে এক দিনের সিরিজে অধিনায়ক হবেন রোহিত শর্মা। কিন্তু সেই সম্ভাবনা নেই।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভাল ফর্মে রয়েছেন পন্থ। কিন্তু এক দিনের ক্রিকেটে তিনি শেষ খেলেছিলেন ২০২৪ সালের অগাস্টে। সেই কারণে ৫০ ওভারের ক্রিকেটে তাঁকে বিবেচনা নাও করা হতে পার। সেক্ষেত্রে অধিনায়ক হওয়ার সম্ভাবনা রাহুলের। আবার যেহেতু পন্থ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন, তাঁকে এক দিনের ক্রিকেটেরও দায়িত্ব দেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.