Earthquake in Darjeeling: কেঁপে উঠল দার্জিলিং-কার্শিয়ং! পায়ের তলার পাহাড় কেঁপে উঠতেই আতঙ্কে পর্যটকেরা…

Earthquake in Darjeeling: কেঁপে উঠল দার্জিলিং-কার্শিয়ং! পায়ের তলার পাহাড় কেঁপে উঠতেই আতঙ্কে পর্যটকেরা…

পাহাড়ে ভূমিকম্প! বাংলার উত্তরের পাহাড়ে অনুভূত হলো মৃদু কম্পন। আজ, মঙ্গলবার দুপুরে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল সিকিমের তাদং থেকে ১৪ কিলোমিটার দূরে। দার্জিলিং-সহ কার্শিয়াং, সোনাদা, মংপোয় পর্যন্ত কম্পন অনুভূত হয়।

1/6

উত্তরবঙ্গে

Earthquake in Darjeeling: কেঁপে উঠল দার্জিলিং-কার্শিয়ং! পায়ের তলার পাহাড় কেঁপে উঠতেই আতঙ্কে পর্যটকেরা…

সিকিমের তাদং ভূমিকম্পের উৎসস্থল হওয়ায় গ্যাংটক-সহ সিকিমের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সিকিম উৎসস্থল হওয়ায় মৃদু কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের পাহাড়ের কিছু কিছু অংশেও। 

  

2/6

৫ কিমি নীচে

ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিমি। ভূমিকম্পের তীব্রতা কম থাকায় কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

3/6

গত অগস্টেও

গত অগস্টেও উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের তাদং থেকে ২৯ কিলোমিটার দূরে। সেবার গভীরতা ছিল ১০ কিলোমিটার। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫! 

  

4/6

কম্পন পাহাড়ে

ভূমিকম্পের উৎসস্থল সিকিম হওয়ায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে। শিলিগুড়ি ছাড়াও ভূ-কম্পন অনুভূত হয় জলপাইগুড়ি-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায়।

  

5/6

মাঝেমধ্যেই

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের গ্যাংটক শাখার আধিকারিক জানান, গত কয়েক মাস ধরে মাঝেমধ্যেই এ-অঞ্চলে ভূমিকম্প হচ্ছে। 

  

6/6

ভূমিকম্পপ্রবণ

সিকিম এমনিতেই ভূমিকম্পপ্রবণ এলাকা। ভারতীয় সিসমিক জোনিং মানচিত্রে সিকিম অতি স্পর্শকাতর (জোন IV) হিসেবে চিহ্নিত। আর সিকিমে ভূমিকম্প হলে তার প্রভাব তো এসে পড়বেই উত্তরবঙ্গের পাহাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.