শাহের কনভয়ের সামনে টিআরএস নেতার গাড়ি! হায়দরাবাদে হস্তক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের

হায়দরাবাদে তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতির (টিআরএস) নেতার গাড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কনভয়ের সামনে। শাহের নিরাপত্তাররক্ষীদের হস্তক্ষেপে গাড়ি সরাতে হয় গোসুলা শ্রীনিবাসকে। এ দিকে গোসুলার অভিযোগ, তাঁর গাড়িতে ভাঙচুর করা হয়েছে। ঘটনায় তিনি টেনশনে পড়ে গিয়েছিলেন বলেও জানা গিয়েছে। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘‘গাড়িটা আচমকাই দাঁড়িয়ে পড়ে। আমি টেনশনে পড়েRead More →

ডেঙ্গি, ম্যালেরিয়া নিয়ে বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠাল স্বাস্থ্য দফতর, কিছু কড়া বার্তাও

ডেঙ্গি এবং ম্যালেরিয়া পরিস্থিতি নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। সূত্রের খবর, রাজ্য সরকারের নির্দেশিকা মেনে রোগীদের চিকিৎসার ওপর জোর দেওয়া হয়েছে বৈঠকে। পাশাপাশি, বেসরকারি হাসপাতালগুলিকে খরচেও লাগাম টানতে বলা হয়েছে। রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গি ও ম্যালেরিয়ার প্রকোপ। এর মধ্যে বদলেছে ডেঙ্গির উপসর্গ।Read More →

‘৫৬ ইঞ্চি’-খ্যাত মোদীর জন্মদিনে ৫৬ পদের থালি, ৪০ মিনিটে খেতে পারলেই সাড়ে ৮ লক্ষ টাকা ও কেদার ভ্রমণ

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২তম জন্মদিন উপলক্ষে দিল্লির কনট প্লেসের ‘আর্ডর ২.১’ নামে একটি রেস্তরাঁ ‘৫৬ ইঞ্চি’ নামক একটি থালি চালু করল। নরেন্দ্র মোদীর ৫৬ ইঞ্চি বুকের ছাতি তাঁর অনুগামীদের মধ্যে যথেষ্ট প্রশংসিত। সে কথা মাথায় রেখেই এই থালিতে মোট ৫৬টি পদ রাখা হয়েছে। থালির নামকরণ করা হয়েছে ‘৫৬ ইঞ্চিRead More →

তিন কারণ: রাজস্থান, গুজরাত নয়, কেন মধ্যপ্রদেশের কুনোতেই ঘর পেল আফ্রিকান চিতারা?

আফ্রিকার নামিবিয়া থেকে আটটি চিতা নিয়ে আসা হয়েছে ভারতে। মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যান এখন তাদের নতুন ঠিকানা। শনিবার চিতাগুলিকে খাঁচামুক্ত করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কেন এই নির্দিষ্ট উদ্যানকেই বেছে নেওয়া হল আফ্রিকান চিতাদের জন্য? ভারতে চিতা আনার পরিকল্পনা শুরু হয়েছিল আগেই। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত সময়কালেRead More →

কেমন হচ্ছে ফ্ল্যাট! দেখতে গিয়ে মধ্যমগ্রামে নির্মীয়মাণ আবাসনের পাঁচ তলা থেকে পড়ে গেলেন মা এবং মেয়ে

নির্মীয়মাণ আবাসন দেখতে পাঁচ তলায় উঠেছিলেন মহিলা। সঙ্গে ছিল তাঁর ১০ বছরের মেয়ে। আচমকা সেখান থেকে পা ফস্কে নীচে পড়ে যায় কিশোরী। আর মেয়েকে বাঁচাতে গিয়ে পড়ে গেলেন মা-ও। দু’জনেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দক্ষিণ বঙ্কিমপল্লি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আহতRead More →

দুই বক্তব্যে ফারাক, ডেঙ্গির তথ্য গোপনে অভিযুক্ত পুরসভা

শহরে ডেঙ্গি আক্রান্তের তথ্যে কি ফের গরমিল? কলকাতা পুরসভার দেওয়া ভিন্ন তথ্য নিয়ে এমনই অভিযোগ সামনে এসেছে। এমনকি, শহরে ডেঙ্গি-মৃত্যুর সংখ্যা নিয়ে মেয়রের কথার সঙ্গে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানেও গরমিল ধরা পড়েছে। যার ভিত্তিতে বিরোধী দলগুলির অভিযোগ, ফের তথ্য গোপনের ‘চেনা’ পথেই হাঁটছে পুরসভা। তথ্যে ফারাকের এই অভিযোগ মেনে নিচ্ছেন স্বাস্থ্যRead More →

করোনায় মাধ্যমিক হয়নি, উচ্চ মাধ্যমিকে তাই গুরুত্ব প্রি-টেস্টে

শুধু টেস্টই নয়। এ বারের দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা অর্থাৎ, যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবে, তাদের প্রি-টেস্টও অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে শহরের স্কুলগুলি। শিক্ষকেরা জানাচ্ছেন, আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক দেয়নি। কারণ, করোনার জন্য ২০২১ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক— দু’টি পরীক্ষাই বাতিল হয়ে গিয়েছিল। উচ্চ মাধ্যমিকই হতে চলেছেRead More →

পুজোয় দিন-রাতের মেট্রো চলবে কখন থেকে, শেষ ট্রেনই বা কখন? দেখে নিন সময়সূচি

পুজোর দিনগুলোয় মেট্রোর প্রথম এবং শেষ পরিষেবার সময়সূচি জানাল কলকাতা মেট্রো। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পঞ্চমী থেকে ত্রয়োদশী পর্যন্ত মেট্রো চলাচলের সময়সারণি প্রকাশ করা হয়। ৩০ সেপ্টেম্বর এবং ১ সেপ্টেম্বর পঞ্চমী এবং ষষ্ঠীতে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মোট ১৪৪টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। দমদমRead More →

কেষ্ট-কন্যাকে জিজ্ঞাসাবাদের পরেই বোলপুরের ভারত সেবাশ্রমে সিবিআই, নজরে কি সেই দেড় বিঘা জমি?

গরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বীরভূমের আরও বেশ কয়েকটি জায়গায় হানাও দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। ওই তালিকায় রয়েছে বোলপুরের ভারত সেবাশ্রয় সঙ্ঘের মুলুক শাখাও। গ্রেফতার হওয়ার পর থেকেই অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের ‘নামে ও বেনামে’ বিঘের পর বিঘে জমিজমার হদিস পেয়েছেনRead More →

ভারতীয় দলে কেন নেই বাংলার কেউ, স্তিমাচকে তোপ প্রাক্তনদের

সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিরুদ্ধে দুই আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলির জন্য ভারতীয় দলে নেই বাংলার কোনও ফুটবলার! শুক্রবারই ২৪ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন জাতীয় কোচ ইগর স্তিমাচ। আশ্চর্যজনক ভাবে তালিকায় নেই বাংলার কেউ। চলতি বছরের জুন মাসে কলকাতায় এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় দলে ছিলেন প্রীতম কোটাল ও শুভাশিসRead More →