মহাকাশযানের ‘শ্মশান’! জনমানবহীন ‘শিব ঠাকুরের আপন দেশ’ বহু বছর ধরে কৌতূহলের কেন্দ্রে

মহাকাশে নয়, বরং মহাকাশযানের ‘শ্মশান’ রয়েছে পৃথিবীর বুকেই। স্থলভাগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই জায়গায় রয়েছে গভীর সমুদ্র। ঠিকানাহীন এই জায়গাটির নাম ‘পয়েন্ট নিমো’। কোনও দেশের অংশ না হওয়ায় এখানে কোনও আইনের প্রচলনও নেই। যেন ঠিক ‘শিব ঠাকুরের আপন দেশ’! ০২১৭ পার্শ্ববর্তী জনবসতিপূর্ণ এলাকাগুলির সঙ্গে এই অঞ্চলের কোনও রকম যোগাযোগ নেই।Read More →

গণধর্ষণের শিকার কিশোরী, জড়িত দুই নাবালক, অভিযুক্তদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন

মন্দিরে পুজো দিতে আসা বছর ১৬-র এক কিশোরীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হল মধ্যপ্রদেশে। তার পর মারধর করে ফেলে রেখে যাওয়া হল রাস্তায়। ঘটনায় গুরুতর জখম ওই মেয়েটির অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। অন্য দিকে, ধর্ষণে অভিযুক্ত তিন জনের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে মধ্যপ্রদেশ প্রশাসন!Read More →

দু’খানা ‘অফার লেটার’ হাতে, সংস্থায় ফোন করে লাইনই পেলেন না! আতান্তরে চাকরিপ্রার্থী

এক সঙ্গে দু’দুটি চাকরির ‘অফার’ হাতে পেয়ে আহ্লাদে আটখানা হয়েছিলেন বিপ্লব। হরিয়ানা ও কর্ণাটকের ওই দু’টি সংস্থার নম্বরে ডায়াল করেছেন একাধিকবার। কিন্তু কোনওবার লাইন পাননি। চারিদিকে শুনছেন, ভুয়ো নিয়োগপত্র পেয়েছেন অনেকে। কারও কারও চাকরির ‘অফার লেটারের’ (নিয়োগপত্র) নামে এসেছে প্রশিক্ষণের ‘অফার’। বিপ্লব ধরে নিয়েছেন, তাঁর ক্ষেত্রেও এমন কিছুই ঘটে থাকবে।Read More →

বেলা গড়ালেই কালো মেঘে ঢাকতে পারে আকাশ, সোমে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

রোদ ঝলমলে আকাশ দিয়ে সপ্তাহের প্রথম সকাল শুরু কলকাতায়। চড়া রোদের ফাঁকে মাঝে মাঝেই উঁকি দিচ্ছে কালো মেঘ। সূর্যের প্রখর তাপে সকাল থেকেই অস্বস্তি ভাব বজায় রয়েছে। তবে বেলা গড়ালে ভোল পাল্টাতে পারে আকাশের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকাRead More →

ষাঁড়কে ধাক্কা, ভদ্রক স্টেশনের কাছে বেলাইন হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, হতাহতের খবর নেই

ওড়িশার ভদ্রক স্টেশনের কাছে বেলাইন হাওড়া থেকে ভুবনেশ্বরগামী জনশতাব্দী এক্সপ্রেস। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ছ’টা নাগাদ। এমনটাই জানিয়েছে পূর্ব-উপকূল রেল। জানা গিয়েছে, ভদ্রক স্টেশনের আগে একটি ষাঁড়কে ধাক্কা মারলে বেলাইন হয়ে যায় ট্রেনটির গার্ড ভ্যান। পূর্ব-উপকূল রেলের তরফে জানানো হয়েছে, বিকেল পাঁচটা ৫০ মিনিটRead More →

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, কত নম্বরে ব্যাট করতে চান সূর্যকুমার? জানিয়ে দিলেন নিজেই

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় বিভিন্ন জায়গায় ব্যাট করতে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেনও করেছেন তিনি। এশিয়া কাপে যদিও চার নম্বরে ব্যাট করেছেন সূর্য। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে কত নম্বরে ব্যাট করবেন তিনি? এক সাক্ষাৎকারে নিজেই জানালেন পছন্দের জায়গা। শনিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সূর্য বলেন,Read More →

বিলাসবহুল বাসে চড়ে কলকাতা ও শহরতলির বিখ্যাত পুজো দেখার ব্যবস্থা করল রাজ্য পরিবহণ দফতর

এবার পুজোয় উপরি পাওনা কলকাতাবাসীর৷ সপ্তমী থেকে নবমী পর্যন্ত ভলভো এসি বাসে কলকাতা-সহ শহরতলির বেশ কয়েকটি বিখ্যাত পুজো দেখার সুযোগ করে দেবে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷ শনিবার পরিবহণ মন্ত্রী আরও জানান, শহরের বেশ কিছু বৃদ্ধাশ্রম থেকেও নবমীর দিন সেখানকার বাসিন্দাদের বিনামূল্যেRead More →

বিশ্বকাপের আগে রোহিতের দলে চিন্তার ভাঁজ, করোনা আক্রান্ত পেসার খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে

করোনা আক্রান্ত মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তিনি। শনিবার মোহালিতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। করোনা আক্রান্ত হওয়ায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে খেলতে পারবেন না শামি। শনিবারই রোহিত শর্মারা মোহালিতে পৌঁছে গিয়েছেন। কিন্তু তাঁদের সঙ্গে যেতে পারলেন না শামি। করোনা আক্রান্ত হওয়ায় আগামীRead More →

এখনও বিপদ কাটেনি গ্যাস বেলুন ফেটে আহত কৌতুকাভিনেতা রনির

এখনও বিপন্মুক্ত নন গ্যাস বেলুন ফেটে আহত কৌতুক শিল্পী আবু হেনা রনি। ঢাকার গাজিপুর মেট্রোপলিটন পুলিশের চার বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই গ্যাস বেলুন বিস্ফোরণে রনি অগ্নিদগ্ধ হন। এই ঘটনায় আরও চার জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে। পুলিশের ওইRead More →

মিলল রাজার বিশেষ অনুমতি, রানির শেষকৃত্যে সামরিক পোশাকে দেখা যাবে যুবরাজ হ্যারিকে

রানির মৃত্যুর পর ব্রিটেনের রাজপরিবারের নিয়ম অনুসারে যুবরাজদের পরার কথা সামরিক পোশাক। কিন্তু রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত যুবরাজ হ্যারিকে দেখা যাচ্ছিল সাধারণ পোশাকেই। এ বার দাঁড়ি পড়তে পারে তাতে। শনিবার থেকে রানির শেষকৃত্যে হ্যারিকেও দেখা যেতে পারে সেনাবাহিনীর পোশাকে। হ্যারির বাবা ও বর্তমান রাজা তৃতীয় চার্লসRead More →