মালবাজারে বিপর্যয়ে এক শিশু ও এক নাবালিকা-সহ মৃত ৮ জনের তালিকা প্রকাশ, টুইট ক্ষুব্ধ মোদীর

মালবাজারে দুর্গা প্রতিমা বিসর্জনে হড়পা বানে মৃতের তালিকা প্রকাশ করল প্রশাসন। মৃতদের মধ্যে এক নাবালিকা এবং এক শিশুও রয়েছে। রয়েছেন ৭২ বছরের এক বৃদ্ধ। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতভর বৃষ্টির জেরে উদ্ধারকাজ থমকে ছিল। বৃহস্পতিবার সকালেও বৃষ্টির জন্য কিছু ক্ষণ বন্ধ ছিল উদ্ধারকাজ। বেলা বাড়লে পরিস্থিতির কিছুটাRead More →

দশমীর রাতে শিয়ালদহে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত এক তরুণী-সহ তিন, আহত অন্তত পাঁচ

দশমীর রাতে কলকাতার রাস্তায় বেপরোয়া বাসের ধাক্কায় মৃত এক তরুণী-সহ তিন জন। আহত অন্তত তিন। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক ভাবে তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে তাঁদেরও মৃত্যু হয়। এই ঘটনায় ওই বাসটির হেল্পারকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত দেড়়টা নাগাদ শিয়ালদহের মুচিপাড়ায়Read More →

মহিলাদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত, কড়া টক্করের আশ্বাস কোচের

ভারতে আয়োজিত মহিলাদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করল ভারত। ১১ অক্টোবর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। ভারতের গ্রুপে রয়েছে ব্রাজিল, আমেরিকা ও মরক্কো। ১১ অক্টোবর আমেরিকা, ১৪ অক্টোবর মরক্কো ও ১৭ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। তিনটি ম্যাচই হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। ভুবনেশ্বর ছাড়াও গোয়ার মারগাঁওRead More →

পার্থ জামিনের আবেদনই করলেন না, শান্তিপ্রসাদ, কল্যাণময়দের সঙ্গে আগামী ১৪ দিন জেলেই

নির্বিবাদে জেলে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতের কাছে জামিনের আবেদনই করলেন না এসএসসি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর আগে জামিন চেয়ে তাঁর কান্নাকাটি কাজে লাগেনি, শারীরিক অসুস্থতার দোহাই দিয়েও লাভ হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, তাই কি রণে ভঙ্গ দিলেন তিনি! বুধবার দশমীর দুপুরে এসএসসি মামলায় গ্রেফতার পার্থের শুনানি ছিল বিশেষRead More →

পুজো ভাসিয়েও নিস্তার নেই, বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত, কোজাগরীতেও কি ভিজবে বাংলা?

বৃষ্টি থামতেই চাইছে না উৎসবমুখী বাংলায়। দুর্গাপুজো পেরিয়ে এ বার শুরু হয়েছে লক্ষ্মীপুজোর তোড়জোড়। রবিবার ধনদেবীর আরাধনা করবে বাংলা। তবে তার আগে আগামী শুক্রবার পর্যন্ত গোটা বাংলায় হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে দশমীর সকাল শুরু হয়েছিল ঝিরঝিরে বৃষ্টি দিয়ে। তেমনই হালকা থেকে মাঝারি বৃষ্টি একাদশী পেরিয়েRead More →

ভারত কি বিশ্বকাপ জিততে পারবে? রোহিতদের কোথায় রাখছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ব্যাটার

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সব থেকে বড় দাবিদার কে? আয়োজক দেশ অস্ট্রেলিয়া? না কি ইংল্যান্ড? না কি রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত? কোনও একটি দেশকে এগিয়ে রাখতে পারছেন না অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাইকেল বিভান। বরং তিনটি দলের কথা বলছেন তিনি। বিভানের মতে, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে যে কোনও একটি দলRead More →

টুইটার কিনবেন বলে নিয়েছিলেন ঋণ, ইলন মাস্কের মতবদলে বিপাকে ব্যাঙ্কগুলো

টুইটারকে নিজের মালিকানাধীন করতে উদগ্রীব হয়ে উঠেছিলেন টেসলা-কর্তা ইলন মাস্ক। ৪,৪০০ কোটি ডলারের চুক্তি ভেঙে হঠাৎই টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসেন এই ধনকুবের। সে সময় বিশ্বের বৃহৎ ব্যাঙ্কগুলি মোটা টাকা ঋণ দেয় মাস্ককে। কিন্তু মাস্কের সিদ্ধান্ত বদলে তীব্র আর্থিক লোকসানের সম্মুখীন হয়েছে ব্যাঙ্কগুলি। মাস্কের ৪,৪০০ কোটি ডলারের টুইটার চুক্তিরRead More →

অণু জুড়ে ফেলার সহজ পদ্ধতি দেখিয়ে রসায়নে নোবেল আমেরিকা এবং ডেনমার্কের তিন বিজ্ঞানীর

অণুর গঠন এবং সংযুক্তি সংক্রান্ত গবেষণায় সাফল্যের জন্য রসায়নে ২০২২ সালে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। এঁদের মধ্যে আমেরিকার ক্যারোলিন আর বার্তোজ্জি এবং কে ব্যারি শার্পলেসের পাশাপাশি ডেনমার্কের মর্টেন মেলডাল রয়েছেন সম্মাননা প্রাপকের তালিকায়। বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই তিন জনের নাম ঘোষণা করেছে। মোট পুরস্কার-মূল্য এক কোটিRead More →

পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়, কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করব, হুঁশিয়ারি দিলেন অমিত শাহ

জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিষয়ে পাকিস্তানের সঙ্গে কোনও রকম আলোচনায় বসবে না ভারত। বারামুলার জনসভা থেকে স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, উপত্যকার ঘাঁটি থেকে সন্ত্রাসবাদ সমূলে উৎপাটন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘জম্মু ও কাশ্মীরকে দেশের সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা বানাতে চাই আমরা।’’ উপত্যকার সমস্যা সমাধানেRead More →

‘সকালে দুটো রুটি, রাতে তা-ও জোটে না’, জেলের বিরুদ্ধে খেতে না দেওয়ার অভিযোগ শান্তিপ্রসাদের

জেলে তাঁকে খেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করলেন শান্তিপ্রসাদ সিংহ। এসএসসির নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান এ ব্যাপারে আদালতের কাছে নালিশ জানিয়েছেন জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, দিনে যা-ও বা দু’টি রুটি খেতে দেওয়া হয়, রাতে সেটুকুও জোটে না। বস্তুত, জেলে তাঁকে দিনে চার বেলা খাবার দেওয়ার বদলেRead More →