লক্ষ্মীপুজোয় বৃষ্টি হলেও বড়জোর ঘণ্টাখানেক! তবে নিম্নচাপ অক্ষরেখা এখনই চিন্তামুক্ত হতে দেবে না

ঘূর্ণাবর্ত আছে। আছে নিম্নচাপ অক্ষরেখাও। যার জেরে এখনই বাংলা থেকে বৃষ্টি বিদায় হচ্ছে না। কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই বলে জানিয়ে দিল হাওয়া অফিস। দুর্গাপুজো শেষ হয়েছে ঠিকই। তবে উৎসব সবে শুরু হয়েছে বাংলায়। শনিবার দুর্গাপুজোর কার্নিভাল রয়েছে। রবিবার কোজাগরী লক্ষ্মীর আরাধনা করবে বাঙালি। আলিপুর আবহাওয়াRead More →

গার্ডেনরিচ থেকে উদ্ধার হয়েছিল বিপুল টাকা, সেই আমির খানের আরও ২০ কোটি টাকা বাজেয়াপ্ত

গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের আরও ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ। আগেই আমিরের সল্টলেকের অফিসে হানা দিয়ে ১৫০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছিল পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে এই সব অ্যাকাউন্ট থেকে অবৈধ উপায়ে টাকার লেনদেন করা হত। ক্রিপ্টোকারেন্সিতেও টাকা বিনিয়োগ করা হত। অ্যাকাউন্টগুলির নথিপত্র যাচাই করেই বিপুল অর্থেরRead More →

মাঠে একের পর এক ক্যাচ ফস্কালেন শুভমন-সিরাজরা, পরের বলেই ক্যাচ ধরা শিখিয়ে দিলেন কে?

সবার হাতে যেন মাখন লাগানো। ভারতীয় ফিল্ডাররা একের পর এক ক্যাচ ফেললেন। তার জেরেই লখনউয়ে প্রথম এক দিনের ম্যাচে বড় রান করতে পারল দক্ষিণ আফ্রিকা। কী ভাবে ক্যাচ ধরতে হয়, তা মাঠের মধ্যেই শুভমন গিল, মহম্মদ সিরাজদের শিখিয়ে দিল স্থানীয় এক বলবয়। গোটা ম্যাচে চারটি ক্যাচ ছাড়েন ভারতীয় ফিল্ডাররা। শুরুRead More →

বিরাট কোহলির গলায় কিশোর কুমারের গান, কোন গান গাইলেন ভারতের প্রাক্তন অধিনায়ক?

গান গাইলেন বিরাট কোহলি! যিনি ব্যাট হাতে বোলারদের শাসন করেন, তিনি গানও গাইতে পারেন। নেটমাধ্যমে বিরাটের রেস্তরাঁর একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োতেই বিরাটকে গান গাইতে শোনা যায়। তাঁর প্রিয় গায়ক কিশোর কুমারের গান গাইলেন তিনি। কিশোর কুমারের বাড়ি কিনে সেটাকে রেস্তরাঁ বানিয়েছেন বিরাট। মুম্বইয়ে তাঁর রেস্তরাঁ চালু হয়েRead More →

নোবেল সাহিত্য পুরস্কার পেলেন আত্মজৈবনিক লিখনে শিকড়ের সন্ধানী ফরাসি সাহিত্যিক আর্নোউ

২০২২-এর নোবেল সাহিত্য পুরস্কার পেলেন ফরাসি সাহিত্যিক অ্যনি আর্নোউ। সুইডিশ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়েছে তাঁর সাহস এবং অন্যন্য ধৈর্যের সঙ্গে শিকড়ের সন্ধান, ব্যক্তিগত স্মৃতির সঙ্গে তাঁর মিলন-বিরহের সম্পর্ককে লিখনে তুলে আনার জন্য। আর্নোউয়ের জন্ম ১৯৪০ সালে ফ্রান্সের নর্মান্ডিতে এক শ্রমজীবী পরিবারে। রুয়েঁ এবং বোর্দোRead More →

১০০ পুজোকে নিয়ে শনিবার কলকাতার রেড রোডে কার্নিভাল, নিয়মবিধি জানাল পুলিশ

রেড রোডের দুর্গাপুজো কার্নিভাল নিয়ে বৃহস্পতিবার লালবাজারে বৈঠকে বসেছিলেন কলকাতা পুলিশের কর্তারা। সেই বৈঠকে একাধিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অতিমারির জন্য প্রায় দু’বছর বন্ধ থাকার পর আগামী শনিবার ফের রেড রোডে হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল। এই কার্নিভালে অংশ নেবে কলকাতার সেরা ১০০টি পুজো কমিটি। মুখ্যমন্ত্রী, বিশিষ্ট মানুষজন ছাড়াও এ বারRead More →

গঢ়ওয়ালে তুষারধসের বলি পর্বতারোহী সবিতা! ছন্দার পর আবার এভারেস্টজয়ী মহিলার মৃত্যু হিমালয়ে

উত্তরাখণ্ডের গঢ়ওয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ শিখরের অদূরে মঙ্গলবার তুষারধসে মৃত চার জনের দেহ উদ্ধার হয়েছে বুধবার দুপুর পর্যন্ত। তাঁদের মধ্যে রয়েছেন উত্তরাখণ্ডের এভারেস্টজয়ী পর্বতারোহী সবিতা কাঁসওয়াল। ০২১৪ ২৬ বছরের সবিতা উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর প্রশিক্ষক ছিলেন। তাঁর সঙ্গেই তুষারধসে প্রাণ হারিয়েছেন আরও এক মহিলা প্রশিক্ষকRead More →

দুর্গা প্রতিমা বিসর্জনের সময় বিপর্যয়, যমুনা নদীতে তলিয়ে গেলেন দুই যুবক, নিখোঁজ এক নাবালক

মালবাজারের মতো বিপর্যয় আগরায়। দুর্গা প্রতিমা বিসর্জনের সময় যমুনা নদীতে তলিয়ে গেল এক নাবালক। নিখোঁজ আরও দুই যুবক। দশমীর সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আগরা এলাকায়। পুলিশ সূত্রে খবর, নিখোঁজ ১৫ বছর বয়সি নাবালক সিকান্দ্রা থানা এলাকার বাসিন্দা। অন্য দুই নিখোঁজ যুবকের এক জনের বয়স ১৯, অপর জনের বয়স ২২। তাঁরা দু’জনেইRead More →

চিকুনগুনিয়ায় আক্রান্ত ডোনা গঙ্গোপাধ্যায় আগের থেকে ভাল আছেন, করা হবে একাধিক পরীক্ষা

আগের থেকে ভাল আছেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে ডোনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার তাঁর ‘লিভার ফাংশন টেস্ট’ করানো হবে। সেই সঙ্গে রক্ত পরীক্ষা করানো হবে। নতুন করে তাঁর দেহে আরRead More →

ক্যালিফোর্নিয়ায় অপহৃত ৮ মাসের শিশু-সহ ৪ ভারতীয় বংশোদ্ভূতের দেহ মিলল বাগানে

আশঙ্কাই সত্যি হল। ক্যালিফোর্নিয়ায় অপহৃত ৮ মাসের শিশু-সহ ৪ ভারতীয় বংশোদ্ভূতের দেহ উদ্ধার করা হল। বুধবার একটি বাগান থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার পুলিশ। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার মার্সড কাউন্টি থেকে তাঁদের অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছিল। মার্সড কাউন্টি শেরিফের দফতর থেকে এক বিবৃতিতে জানানোRead More →